বেলকুচি প্রতিনিধিঃ বেলকুচি উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া টর্ণেডোতে প্রায় ৩ শতাধিক কাঁচা ও অর্ধপাকা ঘরবাড়ী, শিক্ষা প্রতিষ্ঠান, দোকানপাট বিধ্বস্ত এবং কয়েকশত গাছপালা ভেঙ্গে লন্ডভন্ড হয়ে পড়েছে। বেলকুচি উপজেলা সমেশপুর, রাজাপুর আঞ্চলিক সড়কের দুপাশের গাছপালা ভেঙ্গে পড়েছে। ঝড়ে গাছের ডালপালা ভেঙ্গে ও বিধ্বস্ত ঘরের নিচে চাপা পড়ে œ গ্রামের অন্ততঃ ১০জন ব্যাক্তি আহত হয়েছে বলে জানা গেছে।
বৃহস্পতিবার (১১ জুন) ভোরে জেলার বেলকুচি উপজেলার উপর দিয়ে এ টর্ণেটো বয়ে যায়। বেলকুচি উপজেলার রাজাপুর গ্রামের ইয়াহিয়া, মোঃ সাইফুল মোল্লা, আব্দুর রাজ্জাক, হাজী আবু বক্কার মোল্লা, আমবাড়িয়া গ্রামের জাকির হোসেন, মানিক, রাজাপুর দক্ষিণপাড়া আলতাফ মোল্লা, সবার উদ্দিন, ইসমাইল মোল্লা, সমেশপুর বাজারের অমলেশ কুমার ঘোষ, অক্ষয় কুমার ঘোষ ও হরমুজ আলী আকন্দ সহ ক্ষতিগ্রস্থ ব্যক্তিরা জানান, ঝড়ে তাদের বাড়ীঘর ও দোকানপাট বিধস্ত হয়ে তারা সর্বশান্ত হয়ে পড়েছে। বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার সাইফুল হাসান জনতার জানান, ক্ষতিগ্রস্থদের তালিকা তৈরী করতে অফিস থেকে লোক পাঠানো হয়েছে। তালিকা সংগ্রহের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। এছাড়া রাস্তায় ভেঙ্গে পড়া গাছ অপসারণ করে যোগাযোগ ব্যবস্থা ইতিমধ্যে সচল করা হয়েছে।
পল্লী বিদ্যুত সমিতির ডেপুটি জেনালের ম্যানেজার মিজানুর রহমান জানান, রায়গঞ্জ, বেলকুচি উপজেলার মোট ১৫টি বৈদ্যুতিক খুটি ভেঙ্গে পড়ায় বিদ্যুৎ সঞ্চালন প্রক্রিয়া বিধস্ত হয়ে পড়েছে। ইতিমধ্যে পল্লী বিদ্যুৎ সমিতির ৬ ঠিকাদার নিয়োগ করা হয়েছে। প্রায় ২০/২৫ জন শ্রমিক কাজ করছে। আশা করা যাচ্ছে শুক্রবার সন্ধ্যার মধ্যে সকল বিদ্যুৎ লাইনে সঞ্চালন প্রক্রিয়া চালু সম্ভব হবে।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক
কয়েকদফা বন্যার পর তীব্র শীত উপেক্ষা করে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৃষকরা ইরি-বোরো ধানের চারা রোপণ শুরু...
অপরাধ
শাহজাদপুরে পোরজনা এমএন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাময়ীক বরখাস্ত
নিজস্ব প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পোরজনা এমএন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়ারেছ আলীকে...
উল্লাপাড়া সংবাদ
উন্মুক্ত বাজেট আলোচনা সভা
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার সকালে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গাড়াদহ... সিরাজগঞ্জ: ছোট শিশুর জন্য গাছ থেকে একটি আম ছেড়ায় স্কুলের দপ্তরী ও তার স্বজনরা শিশুর চাচা ও নানা-দাদাসহ তিনজনকে কুপিয়ে আহ...
শাহজাদপুর
শাহজাদপুরে বানভাসিদের পাশে সাবেক এমপি চয়ন
সিরাজগঞ্জ জেলার সংবাদ
সিরাজগঞ্জে আত্মসমর্পণকারী ৬৭ চরমপন্থীকে প্রধানমন্ত্রীর অনুদান
অপরাধ
শিশুর জন্য আম ছেড়ায় ৩ জনকে কুপিয়ে জখম
