বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
চন্দন কুমার আচার্য, বেলকুচি প্রতিনিধিঃ বেলকুচিতে জিয়াসমিন খাতুন (২৫) নামের এক গৃহবধু ধর্ষণের পর গুমের অভিযোগ উঠেছে স্থানীয় মাতব্বর ও শালিসকারীগণের বিরুদ্ধে। ঘটনার পর থেকে ধর্ষক ইব্রাহিম পলাতক রয়েছে। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার তামাই পশ্চিমপাড়া গ্রামে এ ধর্ষণের ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, শুক্রবার রাতে তামাই গ্রামের আব্দুস সালামের স্ত্রী ২ সন্তানের জননী জিয়াসমিন খাতুনকে তার নিজ ঘরের মধ্যে ধর্ষণ করে একই গ্রামের জরু মুন্সীর ছেলে ইব্রাহিম (৩০)। এ সময় সালামের পরিবারের লোকজন উভয়কে হাতেনাতে আটক করে। এরপর সাবেক ইউপি সদস্য নুরু মন্ডল, মাহবুব জোয়ার্দ্দার, আইয়ুব আলী খান, আইয়ুব নবীসহ ৭/৮জন মাতব্বর বিষয়টি মিমাংশা করার প্রতিশ্রুতি দিয়ে উভয়কে নিয়ে যায়। এরপর লম্পট ইব্রাহিম পালিয়ে যেতে সক্ষম হয়। অপরদিকে ধর্ষিতা গৃহবধু জিয়াসমিন নিখোঁজ রয়েছে। এ বিষয়ে সাংবাদিকরা স্থানীয় মাতব্বর নুরু মন্ডল, মাহবুব জোয়ার্দ্দার ও আইয়ুব আলী খানের সাথে কথা বললে তারা ধর্ষিতা গৃহবধুর সন্ধান দিতে পারেননি। ধর্ষিতা জিয়াসমিনের বড় ভাই আমিরুল ইসলাম জানান, শুক্রবার রাত থেকে শনিবার দুপুর পর্যন্ত জিয়াসমিনের কোন সন্ধান পাওয়া যায়নি। মাতবররা এ বিষয়ে আমাদের সাথে কোন কথা বলেনি। ধর্ষণের ঘটনাটি ধামাচাপা দিতে জিয়াসমিনকে গুম করে রাখা হয়েছে বলে তারা অভিযোগ করেন। তারা আরও বলেন, এ বিষয়ে আমরা থানা পুলিশে খবর দিতে চাইলেও প্রভাবশালী মাতব্বরগণের বাধায় আমরা থানায় যেতে পারছি না। বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুল ইসলাম জানান, রাতে স্থানীয় সাংবাদিকদের মাধ্যমে ঘটনাটি শুনেছি। তবে এ বিষয়ে কেউ কোন অভিযোগ করেনি। শনিবার দুপুরের দিকে পুলিশ পাঠিয়ে মেয়েটিকে উদ্ধারের চেষ্টা চলছে।

সম্পর্কিত সংবাদ

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

খানা-খন্দে ভরা বাঘাবাড়ী বড়াল সেতুর ওপর দিয়ে ঝূঁকিপূর্ণ চলাচল

জীবনজাপন

খানা-খন্দে ভরা বাঘাবাড়ী বড়াল সেতুর ওপর দিয়ে ঝূঁকিপূর্ণ চলাচল

শামছুর রহমান শিশির ও রাজীব রাসেল, শাহজাদপুর থেকে : সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দর এলাকার বড়াল সেতু...

শাহজাদপুরে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত

জাতীয়

শাহজাদপুরে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত

সাগর বসাক ও শামছুর রহমান শিশির, : ‘মালিক শ্রমিক ভাই ভাই, সোনার বাংলা গড়তে চাই’- এ শ্লোগানকে সামনে রেখে গতকাল বুধবার শাহজ...

শান্তিনিকেতনের অনুকরণে শাহজাদপুরে গড়ে উঠবে ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’

শাহজাদপুর

শান্তিনিকেতনের অনুকরণে শাহজাদপুরে গড়ে উঠবে ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’

আজ বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় বিশ্ববিদ্যালয় নির্মাণের জন্য ৫১৯ কোটি টাকার একটি প্রকল্প...

দেশের সর্বনিম্ন তাপমাত্রা বাঘাবাড়ীতে ৯.৬ ডিগ্রি সেলসিয়াস

জাতীয়

দেশের সর্বনিম্ন তাপমাত্রা বাঘাবাড়ীতে ৯.৬ ডিগ্রি সেলসিয়াস

উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জের শাহজাদপুরের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। যা

আবরার হত্যা মামলার অভিযোগ গঠন আজ

আবরার হত্যা মামলার অভিযোগ গঠন আজ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনার মামলায় ২৫ আসামির বিরুদ্ধে অভিযোগ গ...