সোমবার, ২০ এপ্রিল ২০২৬
শাহজাদপুর সংবাদ ডটকম এর প্রধান সম্পাদক, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা নেতা ও মুক্তিযুদ্ধের ইতিহাস বিষয়ক গবেষক, বিশিষ্ট কবি, সাহিত্যিক, কলামিষ্ট দেশ ও জাতির গর্বিত সন্তান, যুদ্ধকালীন কমান্ডার, বীরমুক্তিযোদ্ধা জনাব মোঃ আবুল বাশার সাহেবের ৭০ তম শুভ জন্মদিন আজ। জনাব মোঃ আবুল বাশার দীর্ঘ ৬৯ বছর পার করে ৭০ বছরে পা রাখলেন। জনাব আবুল বাশার সাহেবের জন্মদিনের এ শুভ ক্ষণে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে শাহজাদপুর সংবাদ ডটকমের প্রকাশক ও ব্যবস্থাপনা সম্পাদক মোঃ শরীফ সরকার, বার্তা সম্পাদক মোঃ শামছুর রহমান শিশিরসহ সকল সাংবাদিকবৃন্দ, পাঠক, শুভানুধ্যায়ী, সুধীবৃন্দসহ বিভিন্ন মহল জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। সাংবাদিকতার পাশাপাশি তিনি শাহজাদপুরের জনপ্রিয় ব্যক্তিত্ব। জন্মদিন উপলক্ষে তিনি সহকর্মী, পরিচিত বন্ধুবান্ধব, শুভাকাক্ষী, শুভানুধ্যায়ী এবং সর্বস্তরের মানুষের কাছে দোয়া চেয়েছেন। জন্মদিন উপলক্ষে তিনি তার ফেসবুক একটি পোস্টে যা লিখেছেন তা হুবহু দেয়া হলো--

★এসো জন্মের মাঝে গাই জীবনের জয় গান★

জীবনের ৬৯ বছর পিছনে ফেলে ২০২১ সালে এসে ৭০'র এ পদার্পন, নিজ দেহকে করেছি এখন নানা রোগের কাছে সমর্পন। ১৯৫২ 'র ২৬ জানুয়ারি, চীৎকার করে জানিয়েছিলাম পৃথিবীতে আগমণের বার্তা, সে সময়ে খুশীতে ভরপুর ছিলেন পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন পিতা-মাতা। আজ পিতা-মাতা আত্মীয় স্বজনদের অনেকেই পৃথিবীতে নেই-সবাই পারি জমিয়েছেন পরপাড়ে, আমি নিজেও জীবনের ক্ষণ গননার সেকেন্ড মিনিট ঘন্টা দিন মাস বছর গুনে চলেছি এক এক করে। জাতীর ভাষা,সংস্কৃতি,রাজনীতি,অর্থনীতি, অস্তিত্ব রক্ষার লড়াইয়ে এলো ১৯৫২'র ২১ ফেব্রুয়ারি, এরপর এলো ১৯৭১'র মহান মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের বিজয়ী বীর হয়েও-জয় পরাজয়ের হিসাব মেলাতেই কেটে গেল জীবনের ৭০ টি বছর এখন বোকা মুর্খ-বৃদ্ধ বলদের জোয়াল কাঁধে নিয়ে হয়েছি বুদ্ধ। এসো জন্মের মাঝে গাই জীবনের জয় গান, কর্মের মাঝেই-স্বাক্ষ্য হয়ে থাক মৃত্যুই মহিয়ান। বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার ২৬ জানুয়ারি,২০২১ খৃষ্টাব্দ।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিন মোহনের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত

শাহজাদপুরে বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিন মোহনের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত

শামছুর রহমান শিশির : মহান মুক্তিযুদ্ধের সংগঠক, শাহজাদপুর উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বিশিষ্ট আওয়ামী লীগ...

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

খেলাধুলা

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচি প্রতিনিধি: বেলকুচি থেকে অপহৃত কলেজ ছাত্রী নিলানটিকা কে (১৯) ময়মনসিংহ জেলা থেকে উ...

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

রাজনীতি

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

জিয়াউর রহমান ফাউন্ডেশন (জিআরএফ) ও ডক্টরস অ্যাসোসিয়েশন (ড্যাব) কোভিড রোগীর ঔষুধ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।

শাহজাদপুরে সিএনজি নছিমন সংঘর্ষে নিহত ১, মা ও ছেলে সহ আহত ৩

শাহজাদপুর

শাহজাদপুরে সিএনজি নছিমন সংঘর্ষে নিহত ১, মা ও ছেলে সহ আহত ৩

সিরাজগঞ্জের শাহজাদপুরে বেপরোয়া গতিতে চলা অবৈধ নসিমনের সাথে সিএনজি চালিত অটোরিক্সার সংঘর্ষে সমাজ আলী (৫৫) নামের একজন নিহত...

শাহজাদপুরে পতিতা খদ্দেরসহ গ্রেফতার ৬

শাহজাদপুর

শাহজাদপুরে পতিতা খদ্দেরসহ গ্রেফতার ৬

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই আসাদুজ্জামান, এএসআই মেহেদিসহ শাহজাদপুর থানা পুলিশের একটি দল লাল মিয়ার বাড়িতে অভি...