মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
পশু কোরবানির মধ্য দিয়ে শেষ হলো এবারের হজ। শুক্রবার ফজরের নামাজ শেষে জামারাতে পাথর নিক্ষেপ করেন হাজিরা। করোনা সতর্কতায় এবার হজের প্রতিটি ধাপ কঠোরভাবে নিয়ন্ত্রিত হয়েছে। করোনা মহামারীতে বদলে যাওয়া সময়ে অনুষ্ঠিত হলো এবারের পবিত্র হজ। আনুষ্ঠানিকতার প্রতিটি ধাপই ছিল নিয়ন্ত্রিত। শুক্রবার জামারায় শয়তানকে পাথর নিক্ষেপের পর পশু কোরবানি দেন হাজিরা। লাখো মুসল্লির পদচারণায় প্রতিবছর মুখর থাকলেও এবার মসজিদুল হারাম এলাকায় ছিল একেবারেই ভিন্ন চিত্র। এমন হজ আগে আর কখনো দেখেনি বিশ্ববাসী। এবারের হজে অংশ নিতে পেরেছেন কেবল সৌদি আরবে অবস্থানরত মুসল্লিরা। সর্বমোট এক হাজার মানুষ এবার হজ করার সৌভাগ্য অর্জন করেন। কোভিড ঊনিশ থেকে সুরক্ষায় সর্বোচ্চ সতর্কতা নেয় সৌদি সরকার। হজের জন্য মনোনীতদের প্রত্যেকের করোনা পরীক্ষা করানো হয়। হজ শুরুর আগে দুই ধাপে কোয়ারেন্টাইনে থাকা বাধ্যতামূলক করা হয়। এছাড়া, সব আনুষ্ঠানিকতায় হাজিদের মাস্ক পরা বাধ্যতামূলক ছিলো। সংক্রমণ রোধে জমজমের পানি সরবরাহ করা হয়েছে প্লাস্টিকের প্যাকেটে। সেই পানিই পান করতে হয়েছে সবাইকে। এছাড়া জামারাহ্তে শয়তানকে পাথর ছোঁড়ার আনুষ্ঠানিকতাতেও ছিল নতুনত্ব। এবার সর্বোচ্চ ৫০ জন হাজি এক সঙ্গে পাথর নিক্ষেপ করেছেন। সে পাথরও হাজিরা সংগ্রহ করেননি। জীবাণুমুক্ত পাথর সরবরাহ করা হয় আগেই।

সম্পর্কিত সংবাদ

বিগ ডাটা কি এবং কেন! ( What is Big Data and Why? )

ফটোগ্যালারী

বিগ ডাটা কি এবং কেন! ( What is Big Data and Why? )

একটা সময় ছিলো যখন আমরা আমাদের সবকিছুই কাগজে লিখে রাখতাম। কখন খেতে যাবো, কবে মিটিং, কখন শপিং এ যাবো এসব টু ডু লিস্টগ...

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

দিনের বিশেষ নিউজ

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

বাংলার সাহিত্যাকাশে ও বিশ্বের জ্ঞান পরিমন্ডলে বহুমুখী প্রতিভাসম্পন্ন নোবেলজয়ী, বিশ্বকবি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

প্রতিমন্ত্রীর আমন্ত্রণে নৌ মন্ত্রণালয়ে সাবেক মন্ত্রী শাজাহান খান

বিশেষ প্রতিবেদন

প্রতিমন্ত্রীর আমন্ত্রণে নৌ মন্ত্রণালয়ে সাবেক মন্ত্রী শাজাহান খান

বর্তমান মন্ত্রী সাবেক মন্ত্রীকে নিজ দপ্তরে আমন্ত্রণ জানিয়ে অভিজ্ঞতা নিয়েছেন- এমনটা খুব একটা দেখা যায় না। তবে সেই নজ...