বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
নিজস্ব প্রতিনিধিঃ করোনাভাইরাসের সংক্রমাণ বিস্তার রোধে সারা দেশে সাধারণ মানুষের চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করেছে সরকার। অর্থনৈতিক কর্মকাণ্ডও স্থবির। এ পরিস্থিতিতে দুধ নিয়ে বিপাকে পড়েছেন ডেইরি খামারিরা। প্রতিদিনের দুধ জমানোর মতো অবস্থাও এখন তাদের আর নেই। দৈনিকই তাদের লোকসান গুণতে হচ্ছে। এ পরিস্থিতিতে সিরাজগঞ্জে দুগ্ধখামারিদের সহায়তায় এগিয়ে এসেছে র‌্যাব-১২। আজ সকালে সকালে শাহজাদপুর উপজেলার পোতাজিয়া দুগ্ধ খামারিদের কাছ থেকে প্রায় সাড়ে ৩ হাজার লিটার দুধ সংগ্রহ করেছেন তারা। বৃহস্পতিবার সকালে র‌্যাব-১২ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. খায়রুল ইসলামের নির্দেশক্রমে র‌্যাব-১২ এর মিডিয়া অফিসার লেফটেন্যান্ট এমএমএইচ ইমরানের নেতৃত্বে একটি বিশেষ প্রতিনিধি দল খামারিদের কাছ থেকে প্রায় সাড়ে তিন হাজার লিটার দুগ্ধ কিনে নেন। র‌্যাব-১২ এর পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শাহজাদপুর উপজেলার পোতাজিয়ায় দুগ্ধ খামারিদের পাশে দাড়ানো র‍্যাব-১২ এর একটি ক্ষুদ্র প্রয়াস মাত্র। বৃহস্পতিবার প্রায় ৩৫০০ লিটার দুধ সংগ্রহ করা হয়েছে। এর আগেও দুধ সংগ্রহ করা হয়েছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে। এতে খামারিরা আর্থিক ক্ষতির কিছুটা পুষিয়ে নিতে পারবেন বলে আশা করা যায়। মিডিয়া অফিসার লেফটেন্যান্ট এমএমএইচ ইমরান সমাজের বিত্তবানদেরও এই সঙ্কট পরিস্থিতিতে দুগ্ধখামারি ও অন্য প্রান্তিক চাষীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

সিরাজগঞ্জের প্রথম শ্রেণির শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযো...

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

শাহজাদপুর

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

সিরাজগঞ্জ শাহজাদপুরে স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহা...

শাহজাদপুরে পোতাজিয়া ইউপি চেয়ারম্যান, সদস্যদের পরিচিতি ও সংবর্ধনা অনুষ্ঠিত

উপজেলা নির্বাচন

শাহজাদপুরে পোতাজিয়া ইউপি চেয়ারম্যান, সদস্যদের পরিচিতি ও সংবর্ধনা অনুষ্ঠিত

শাহজাদপুর সংবাদদাতাঃ আজ বুধবার সকালে শাহজাদপুর উপজেলার ৩নং পোতাজিয়া ইউনিয়ন পরিষদ কার্যাল...

শাহজাদপুর ইউনিয়ন আ’লীগ দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ছিড়ে ফেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর ইউনিয়ন আ’লীগ দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ছিড়ে ফেলার অভিযোগ

শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির,  বৃহস্পতিবার, ১৬ আগস্ট ২০১৮ খ্রিষ্টাব্দ : আজ বৃহস্পতিবার বিকেলে শাহজাদপুর উপজে...

শাহজাদপুরের ভুয়া এ্যাডভোকট আলমগীরকে নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড়

শাহজাদপুর

শাহজাদপুরের ভুয়া এ্যাডভোকট আলমগীরকে নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড়

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বড় ধুনাইল গ্রামের মো আলমগীর হোসেন দীর্ঘদিন ধরে বিভিন্ন পোষ্টার ব্যানারের মাধ্যমে নিজেকে আই...

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

অপরাধ

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের বাঘাবাড়ী দক্ষিণপাড় গ্রাম থেকে রওশনআরা বেগম (৫৪) নামে...