শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
01 শাহজাদপুর সংবাদ ডটকমঃ নিজের ভূমিতে পরবাসী ফিলিস্তিনের গাজা উপত্যকার পুনর্গঠনে অন্তত ৭৫০ কোটি ডলার প্রয়োজন বলে জানিয়েছেন স্থানীয় বিশেষজ্ঞরা। ইহুদিবাদী ইসরাইলের ৫০ দিনের বর্বর আগ্রাসনে গাজা উপত্যকা প্রায় বিরান ভূমিতে পরিণত হওয়ার প্রেক্ষাপটে এই পুনর্গঠন জরুরি হয়ে পড়েছে। আইআরআইবি এদিকে ফিলিস্তিনের উন্নয়ন ও পুনর্গঠ বিষয়ক অর্থনৈতিক পরিষদ বলেছে, ইসরাইল যদি গাজার ওপর থেকে অবরোধ সম্পূর্ণভাবে তুলে নেয় তাহলে পুনর্গঠন প্রক্রিয়া শেষ করতে অন্তত পাঁচ বছর লাগবে। যদিও বিশেষজ্ঞদের হিসাব মতে- ইসরাইলি আগ্রাসনে গাজার সরাসরি ক্ষতির পরিমাণ হচ্ছে ৪৪০ কোটি ডলার। তারা এও মনে করেন- গাজা উপত্যকার উন্নয়ন কর্মকাণ্ডে আরো ৩২০ কোটি ডলার লাগবে। জবরদখলকারী ইহুদিবাদী ইসরাইল গত ৮ জুলাই থেকে গাজার ওপর আগ্রাসন শুরু করে এবং ৫০ দিনের হামলায় ২,১৪০ জন ফিলিস্তিনি শহীদ ও ১১,০০০ মানুষ আহত হয়েছেন। হতাহতদের মধ্যে বিরাট অংশ হচ্ছে নারী ও শিশু। এছাড়া, ঘর-বাড়ি ও নানা ধরনের প্রতিষ্ঠান এমনকি গবাদি পশু পর্যন্ত ধ্বংস ইসরাইলের নির্বিচার হামলায়। অন্যদিকে ইসরাইল বলছে, হামাস ও ইসলামি জিহাদ আন্দোলনের রকেট হামলায় কয়েকজন বেসামরিক নাগরিকসহ ৬৯ জন সেনা নিহত হয়েছে। তবে হামাস বলে আসছে, ইসরাইলের নিহত সেনার সংখ্যা এর চেয়ে অনেক বেশি।         শাহজাদপুর সংবাদ ডটকম/পিএনএস/06/09/2014  

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

শাহজাদপুর

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পার জামিরতা গ্রামে গতকাল শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে ভুয়া পশু ডাক্তারকে আটক ক...

শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ

'হাত বাড়ানোর প্রত্যয়' এ শ্লোগানকে সামনে রেখে গতকাল শুক্রবার বিকেলে শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের দুর্গমাঞ্চল সন্তোষ...

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতীয়

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৭ এপ্রিল) সকালে ধানম...

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

ধর্ম

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...

“ বাঙালি জাতীয়তাবাদ-চেতনায় নজরুলের ‘জয় বাংলা’ শীর্ষক প্রবন্ধ”