টানা বিদ্যুৎ বিপর্যয়ে রাজধানীর অনেক এলাকাতেই সন্ধ্যার আগেই শেষ হয়ে গেছে মোমবাতির স্টক। কোথাও মিললেও অনেক বেশি দামে বিক্রি হচ্ছে। খুচরা দোকানে ৫ টাকার মোমবাতির দাম রাখছে ১০ টাকা, আর ১০ টাকারটা রাখছে ১৫ থেকে ২০ টাকা। ২০ টাকার মোমবাতির দাম রাখা হচ্ছে ২৫ থেকে ৩০ টাকা। অনেক ক্রেতাদের লম্বা লাইনও দেখা গেছে।
শনিবার সকাল সাড়ে ১১টা থেকে গোড়া রাজধানীসহ সারা দেশ বিদ্যুৎহীন। আর এ সুযোগ নিচ্ছে দোকানিরা। রাজধানীর ফকিরাপুল, নয়াপল্টন, সেগুনবাগিচা ও কাওরান বাজার বিভিন্ন দোকানে ঘুরে দেখা যায়- সকাল থেকে বিদ্যুৎ না থাকায় মোমবাতির দাম ও চাহিদা বেড়েছে কয়েকগুণ। সন্ধ্যা হতে হতে অনেক দোকানে মোমবাতির স্টক শেষ হয়ে গেছে।
বেশি দাম নেয়ার অভিযোগ প্রসঙ্গে তারা বলেন, হঠাৎ করে রাজধানীতে বিদ্যুৎ না থাকায় মোমবাতির পাইকারি বিক্রেতারা বেশি দাম নিচ্ছে। আবার কোথাও সরবরাহ কম। তাই সরবরাহকারীরা বেশি দাম নিচ্ছে ফলে খুচরা বিক্রেতাদেরও বেশি দামে বিক্রি করতে হচ্ছে।
সেগুনবাগিচার বাসিন্দা জান্নাতুল ফেরদৌসি বলেন, ‘সকাল থেকে বিদ্যুৎ না থাকায় অনেকগুলো মোমবাতি লাগতেছে। এ সুযোগে দোকানদাররা মোমের দাম বাড়িয়ে দিয়েছে। সকাল ১২টার দিকে ১০ টাকা দামের ২টি মোম নিয়েছি ২০ টাকায়। কিন্তু সন্ধ্যার সময় একই দোকানদার ২টা মোমের দাম রেখেছে ৩০ টাকা। ছেলেমেয়েরা লেখাপড়া করবে তাই বেশি দাম রাখলেও কিছু করার নেই।’
সেগুনবাগিচার আরেক বাসিন্দা কনক রায় বলেন, ‘ভাই আমার ছোট পরিবার, বেশি মোমবাতি লাগে না। তাই ৫ টাকার দামের দুটি মোম নিলাম ১৫ টাকা দিয়ে। এগুলোতে গোটা রাত চলে যাবে।’
স্কুলছাত্রী আরিফা মাশিয়া বলে, ‘১০ টাকার দামের ৫টি মোমবাতি নিলাম ৮০ টাকা দিয়ে। এক সঙ্গে অনেকগুলো মোম নিয়ে রাখলাম। কারণ কোন সময় বিদ্যুৎ আসে তা তো জানি না। তাই ৫টা নিয়ে রাখলাম।’
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর
শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...
বন্যা
শাহজাদপুরে যমুনার তীব্র ভাঙ্গনে ভিটেমাটি হারাচ্ছে মানুষ
শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির, শুক্রবার, ১২ সেপ্টেম্বর - ২০১৮ খ্রিষ্টাব্দ : বন্...
জাতীয়
শাহজাদপুরে যথাযথ মর্যাদায় উপজেলা প্রশাসনের বিজয় দিবস পালিত
নিজস্ব প্রতিনিধিঃ শাহজাদপুরে যথাযথ মর্যাদায় বিজয় দিবস পালিত হয়েছে। বিজয় দিবস উপলক্ষে শাহজাদপুর উপজেলা প্রশাসন নানা অনুষ...
সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির আরো অবনতিঃ পানি বিপদ সীমার ৪১ সেঃ মিঃ উপরে
আজ বৃহস্পতিবার (২৮ মে) দেশের শিল্প ভুবনের পথিকৃৎ শিল্পাচার্য জয়নুল আবেদিনের ৪৪তম মৃত্যুবার্ষিকী ছিল।
১৯৭৬ সালে ২৮ মে ক্... শামছুর রহমান শিশির : বাংলা সাহিত্য অঙ্গনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ছোট গল্প ‘পোষ্ট মাস্টার’-এর রতন চরিত্রটি শা...
শিল্প ও সাহিত্য
শিল্পাচার্য জয়নুল আবেদিনের ৪৪তম মৃত্যুবার্ষিকী পালিত
জীবনজাপন
শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন
