বুধবার, ২৫ মার্চ ২০২৬
কয়েকদিন আগে অন্য সব মাসের তুলনায় সাতগুণ বেশি বিদ্যুৎ বিল দেখে ভড়কে গিয়েছিলেন সাবেক ভারতীয় স্পিনার হরভজন সিং। এবার সেই তালিকায় এসে পড়লেন কিংবদন্তি কণ্ঠশিল্পী আশা ভোসলে। ভারতে ভুতুড়ে বিদ্যুৎ বিলের শিকার হচ্ছেন অনেকে। দেশটিতে লকডাউন চলাকালীন ইচ্ছামতো বিল বানিয়ে গ্রাহকের কাছে পাঠাচ্ছে বিদ্যুৎ অফিস। ভুক্তোভোগীদের তালিকায় সাধারণ মানুষ থেকে শুরু করে রয়েছেন সেলিব্রেটিরাও। ইন্ডিয়া টিভি নিউজ জানায়, এবার নিজের বিদ্যুৎ বিল দেখে চমকে গিয়েছেন আশা ভোসলে। শুধু তিনিই নন, তার বিদ্যুৎ বিলের অঙ্ক দেখলে যে কারও চোখ কপালে উঠবে। ভারতের সংবাদমাধ্যম ইকনমিক টাইমস জানায়, আশা ভোসলের লোনাভোলার বাংলোর বিদ্যুতের বিল এসেছে ২ লাখ ৮ হাজার ৮৭০ রুপি। বিলে এত পরিমাণ অঙ্ক দেখে প্রথমে চমকে উঠলেও পরে চটে যান তিনি । যেজন্য মহারাষ্ট্র বিদ্যুৎ সংস্থা মহাডিস্কমের কাছে অভিযোগ জানান। অভিযোগে আশা ভোসলে উল্লেখ করেন, যে বাড়িতে এর আগের দুই মাসে যথাক্রমে ৮ হাজার ৮৫৫ এবং ৮ হাজার ৯৯৬ রুপি বিল এসেছে সেখানে পরের মাসে বিল ২ লাখ ছাড়িয়ে গেল কীভাবে? এক মাসেই ২৩ গুণ বেশি বিল! তবে মহাডিস্কম কর্তৃপক্ষ বলছে, আশার লোনাভোলা বাংলোর মিটারের রিডিং অনুযায়ীই বিল পাঠানো হয়েছে। তবে বিষয়টি তারা ফের খতিয়ে দেখবেন। শুধু আশা ভোসলেই নন, মাস শেষে ভারতে এমন ভুতুড়ে বিলের খপ্পরে পড়েছেন বলিউড তারকা আরশাদ ওয়ারসি, তাপসী পান্নু, দিব্যা দত্ত, রেনুকা সাহানেসহ অনেকে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

সিরাজগঞ্জের প্রথম শ্রেণির শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযো...

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

শাহজাদপুর

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

সিরাজগঞ্জ শাহজাদপুরে স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহা...

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

অপরাধ

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের বাঘাবাড়ী দক্ষিণপাড় গ্রাম থেকে রওশনআরা বেগম (৫৪) নামে...

শাহজাদপুরের ভুয়া এ্যাডভোকট আলমগীরকে নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড়

শাহজাদপুর

শাহজাদপুরের ভুয়া এ্যাডভোকট আলমগীরকে নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড়

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বড় ধুনাইল গ্রামের মো আলমগীর হোসেন দীর্ঘদিন ধরে বিভিন্ন পোষ্টার ব্যানারের মাধ্যমে নিজেকে আই...

শাহজাদপুর ইউনিয়ন আ’লীগ দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ছিড়ে ফেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর ইউনিয়ন আ’লীগ দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ছিড়ে ফেলার অভিযোগ

শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির,  বৃহস্পতিবার, ১৬ আগস্ট ২০১৮ খ্রিষ্টাব্দ : আজ বৃহস্পতিবার বিকেলে শাহজাদপুর উপজে...

জনপ্রিয় চিত্রনায়িকা বর্ষার জন্মদিন

জনপ্রিয় চিত্রনায়িকা বর্ষার জন্মদিন

নিহাল খান, শাহজাদপুর প্রতিনিধিঃ গতকাল ২৮ শে ফেব্রুয়ারি রবিবার ছিল সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা ও মনসুন ফিল্মসের ব্যবস্থাপনা...