শাহজাদপুর সংবাদ, পাবনা প্রতিনিধিঃ বাংলা চলচ্চিত্রের কিংবদন্তী মহানায়িকা সুচিত্রা সেনের পাবনার পৈত্রিক বাড়ি নিয়ে যেন কোনো রাজনীতি না হয়, বিভক্তি তৈরী না হয় সেজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানিয়েছেন, মানবাধিকার সংগঠক ও হিউম্যান রাইটস এ্যান্ড পীস ফর বাংলাদেশের সভাপতি অ্যাডভোকেট মনজিল মোরসেদ। প্রয়াত মহানায়িকা সুচিত্রা সেনের পৈত্রিক বাড়ি দখলমুক্ত করে সরকারের দখলে নেওয়ার পর সেখানে করনিয় বিষয় নিয়ে মঙ্গলবার দুপুরে পাবনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এ আহবান জানান। পাবনার সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের সভাপতি জেলা পরিষদ প্রশাসক এম সাইদুল হক চুন্নুর সভাপতিত্বে সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের আয়োজনে মঙ্গলবার দুপুরে জেলা পরিষদের রশিদ হল মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন অ্যাডভোকেট আসাদুজ্জামান সিদ্দিকি, প্রফেসর মোহাম্মদ কামরুজ্জামান, প্রফেসর মুহাম্মদ নুরুন্নবী, ইউনিভার্সাল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কবি সোহানী হোসেন প্রমুখ। সভায় বক্তারা আরও বলেন, পাবনাবাসী যদি সুচিত্রা সেনের বাড়ি উদ্ধারে উদ্যোগ না নিতেন তাহলে এই বাড়ির ইতিহাস ভিন্নখাতে লেখা হতো। আমরা ইতিহাস থেকে ছিটকে পড়তাম। সুচিত্রা সেনের বাড়িতে আন্তর্জাতিকমানের সুচিত্রা সংগ্রহশালা তৈরী করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে বাস্তবমুখী মহাপরিকল্পনা গ্রহণ করতে হবে। সভায় মুক্ত আলোচনা পর্বে মহানায়িকা সুচিত্রা সেনের নানা বাড়ি বৃহত্তর পাবনার বর্তমানের সিরাজগঞ্জ জেলার বেলকুচির সেন ভাঙ্গাবাড়ি গ্রামের তাদের বে-দখল হয়ে যাওয়া প্রায় দুই শত বিঘা জমি উদ্ধারে মানবাধিকার সংগঠক ও হিউম্যান রাইটস এ্যান্ড পীস ফর বাংলাদেশের হস্তক্ষেপ কামনা করা হয়। সভায় সুচিত্রা সেনের স্মৃতি ধরে রাখতে তার পৈত্রিক বাড়িটিতে ‘সুচিত্রা ম্যুরাল স্থাপন, হেমসাগর লেনটিকে সুচিত্রা লেন নামকরণ, সুচিত্রার চলচ্চিত্র ও চিত্র প্রদর্শন, সুচিত্রার আসবাবপত্র সংরক্ষণ, একটি ছাত্রী হোস্টেলের নাম সুচিত্রার নামে রাখা, তার জীবনী নিয়ে লেখা বই, পত্রিকা সংরক্ষণসহ বিভিন্ন প্রস্তাবনা রাখা হয়।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...
খেলাধুলা
শাহজাদপুরে শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন
সিরাজগঞ্জের শাহজাদপুরে ৫ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।
শাহজাদপুর
হৃদযন্ত্রক্রিয়া বন্ধ হয়ে শাহজাদপুরের সাবেক জিএস পলাশের ইন্তেকাল
পলাশের এ অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন স্থানীয় এমটি প্রফেসর মের...
শাহজাদপুর
শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ
'হাত বাড়ানোর প্রত্যয়' এ শ্লোগানকে সামনে রেখে গতকাল শুক্রবার বিকেলে শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের দুর্গমাঞ্চল সন্তোষ...
শিল্প ও সাহিত্য
সাপ্তাহিক প্রান্তিক সংবাদ পত্রিকার আনুষ্ঠানিক উদ্বোধন
ফারুক হাসান কাহারঃ শাহজাদপুর থেকে প্রকাশিত সাপ্তাহিক প্রান্তিক সংবাদ পত্রিকার আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবা...
