বুধবার, ১৫ এপ্রিল ২০২৬
20

শাহজাদপুর সংবাদ ডটকম কুমিল্লা: কুমিল্লার দাউদকান্দি উপজেলায় একটি টোলপ্লাজায় এক বাসযাত্রীর জুতার ভেতর থেকে ১১৫ ভরি স্বর্ণ উদ্ধার করেছে পুলিশ।শনিবার গভীর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা-গোমতী সেতুর টোলপ্লাজায় হানিফ পরিবনের একটি বাস থেকে এই স্বর্ণ উদ্ধার করা হয়।এ ঘটনায় সেতু কর (৩৪) নামের ওই যাত্রীকে আটক করেছে পুলিশ। সেতু কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার উত্তর চান্দলা এলাকার দিলীপ করের ছেলে।দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সালাম জানান, টোলপ্লাজা থেকে হানিফ পরিবহনের বাসে তল্লাশি চালিয়ে সেতুর জুতার ভেতর থেকে সুইজারল্যান্ডের ৭টি ও দুবাইয়ের ৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয়, যার মোট ওজন ১১৫ ভরি ১৫ আনা। এ ঘটনায় আটক সেতুর বিরুদ্ধে দাউদকান্দি থানায় একটি মামলা করা হয়েছে বলেও জানান ওসি।

সম্পর্কিত সংবাদ

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

শাহজাদপুরে যৌতুকের দাবিতে গৃহবধুকে হত্যার অভিযোগ

অপরাধ

শাহজাদপুরে যৌতুকের দাবিতে গৃহবধুকে হত্যার অভিযোগ

সিরাজগঞ্জের শাহজাদপুরে যৌতকের দাবিতে সোনিয়া খাতুন (২১) নামের এক গৃহবধুকে শ্বাসরোধে হত্যার অভিযোগ করেছে পরিবারের লোকজন। ঘ...

খানা-খন্দে ভরা বাঘাবাড়ী বড়াল সেতুর ওপর দিয়ে ঝূঁকিপূর্ণ চলাচল

জীবনজাপন

খানা-খন্দে ভরা বাঘাবাড়ী বড়াল সেতুর ওপর দিয়ে ঝূঁকিপূর্ণ চলাচল

শামছুর রহমান শিশির ও রাজীব রাসেল, শাহজাদপুর থেকে : সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দর এলাকার বড়াল সেতু...

শান্তিনিকেতনের অনুকরণে শাহজাদপুরে গড়ে উঠবে ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’

শাহজাদপুর

শান্তিনিকেতনের অনুকরণে শাহজাদপুরে গড়ে উঠবে ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’

আজ বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় বিশ্ববিদ্যালয় নির্মাণের জন্য ৫১৯ কোটি টাকার একটি প্রকল্প...

শাহজাদপুরে ইয়াবাসহ ০৫ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

শাহজাদপুর

শাহজাদপুরে ইয়াবাসহ ০৫ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

সিরাজগঞ্জ জেলার শাহাজাদপুর থানাধীন এলাকা থেকে ৫ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-...

শাহজাদপুরে বিয়ের দাবীতে যুবকের বাড়িতে ৫৫ বছরের বৃদ্ধা!

শাহজাদপুর

শাহজাদপুরে বিয়ের দাবীতে যুবকের বাড়িতে ৫৫ বছরের বৃদ্ধা!

এবার ৫৫ বছর বয়সী এক বৃদ্ধা ৩ ছেলে, ১ মেয়ে, নাতী-নাতনী রেখে পরকীয়ার টানে বিয়ের দাবীতে ৩০ বছর বয়সী এক যুবকের বাড়িতে উঠেছে।...