শনিবার, ২১ মার্চ ২০২৬
অবশেষে নাটকের অবসান হলো। চুক্তির মারপ্যাঁচে বিশ্বের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসিকে আটকে রাখলো বার্সেলোনা। যদিও ক্লাব ছাড়ার ইচ্ছের কথা আগেই জানিয়েছিলেন। কিন্তু ছাড়তে পারলেন কোথায়? ২০২০-২১ মৌসুমে বার্সেলোনায় থেকে যাওয়ার বহুল প্রতীক্ষিত খবরটি গোল ডটকমকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের মুখেই জানালেন লিওনেল মেসি। তবে এ থেকে যাওয়াটা যে শুধুমাত্র চুক্তির কোটা পূরণের জন্য তা আর বলার অপেক্ষা রাখে না। ক্লাব ছাড়ার বিষয়ে মেসি যা ভেবেছিলেন হয়েছে উল্টো। তার মতে, আমি ভেবেছিলাম এবং নিশ্চিত ছিলাম যে, ইচ্ছে করলেই ক্লাব ছাড়তে পারি। সভাপতি সবসময় বলত, মৌসুম শেষে আমি সিদ্ধান্ত নিতে পারব যে আমি থাকব না চলে যাব। ইচ্ছে থাকার পরও প্রিয় ক্লাব ছেড়ে যাওয়া হলো না। আর ক্লাবের সঙ্গে আইনি লড়াইও করতে অনিচ্ছুক ছিলেন মেসি। থাকার সিদ্ধান্তটি মূলত নেওয়া হয়েছে এ দৃষ্টিকোণ থেকেই। মেসি বলেন, প্রিয় ক্লাবের বিপক্ষে কখনোই আমি আইনি লড়াইয়ে যাব না। এ কারণেই মূলত আমি বার্সেলোনায় থাকার সিদ্ধান্ত নিয়েছি। এর আগে গত সপ্তাহে ৩৩ বছর বয়সী মেসি বার্সার সঙ্গে ২০ বছরের সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেন। এরপর থেকে নতুন ঠিকানা নিয়ে চলছিল নানা কল্পনা-জল্পনা। তবে কাতালানরা তাকে ছাড়তে নারাজ ছিল। অন্য ক্লাব তার সঙ্গে চুক্তি করলে রিলিজ ক্লজ হিসেবে বার্সাকে দিতে হতো ৭০০ মিলিয়ন ইউরো। সূত্রঃ বিডিনিউজ২৪ডটকম

সম্পর্কিত সংবাদ

কৈজুরি ইউনিয়ন আ’লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

রাজনীতি

কৈজুরি ইউনিয়ন আ’লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

উৎসব মূখর পরিবেশে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার ১০নং কৈজুরী ইউনিয়ন আওয়ামীলীগের ত্রিবার্ষি...

মাদককে ‘না’ বলার সময় শেষ, প্রয়োজন গণঐক্যের প্রতিরোধ

সম্পাদকীয়

মাদককে ‘না’ বলার সময় শেষ, প্রয়োজন গণঐক্যের প্রতিরোধ

স্থানীয় সরকার বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন উপজেলা গভর্ন্যন্স প্রজেক্ট এর আওতায় উপজেলা পরিষ...

ব্যাক্তি উদ্যেগে তাড়াশে সংস্কার হচ্ছে ২০০ বছরের মন্দির

সিরাজগঞ্জ জেলার সংবাদ

ব্যাক্তি উদ্যেগে তাড়াশে সংস্কার হচ্ছে ২০০ বছরের মন্দির

এ অবস্থায় নকুলেশ্বর শিবমন্দিরটি রক্ষায় এগিয়ে এসেছেন তাড়াশের হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের দানশীল মানুষ। তারা সাম্প্রদায়ি...

শুক্রবার কেন মুসলমানদের সপ্তাহের শ্রেষ্ঠ দিন

ধর্ম

শুক্রবার কেন মুসলমানদের সপ্তাহের শ্রেষ্ঠ দিন

অনলাইন ডেস্কঃ আজ শুক্রবার। পবিত্র জুমার দিন। সাপ্তাহিক ঈদের দিন। সপ্তাহের শ্রেষ্ঠ দিন। ইসলামে এ দিনটির গুরুত্ব ও তাৎপর্য...

📰 যমুনার ভয়াবহ ভাঙনে বিলীন ৩০ বাড়ি, হুমকিতে সারিয়াকান্দির পাঁচ গ্রাম

বাংলাদেশ

📰 যমুনার ভয়াবহ ভাঙনে বিলীন ৩০ বাড়ি, হুমকিতে সারিয়াকান্দির পাঁচ গ্রাম

বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা নদীর ভয়াবহ ভাঙনে গত চার দিনে ৩০টি বাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। হাটশেরপুর ইউনিয়নের পাঁচ গ্রাম এ...

আবার জোড়া গোল মেসির, মায়ামির পর এবার শীর্ষে তুললেন নিজেকে

খেলাধুলা

আবার জোড়া গোল মেসির, মায়ামির পর এবার শীর্ষে তুললেন নিজেকে

জিলেট স্টেডিয়ামে ম্যাচের শুরুটা অবশ্য ইন্টার মায়ামির পক্ষে ছিল না। প্রায় ৬৬ হাজার দর্শকের সামনে স্বাগতিক নিউ ইংল্যান্ড ম...