মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
বান্দরবানের রোয়াংছড়ির সামুক ঝিড়িতে সন্ত্রাসীদের গুলিতে শান্তিলতা তঞ্চঙ্গ্যা (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যায় জুম চাষ করে নিজ বাড়িতে ফেরার পথে এ ঘটনা ঘটে। এ সময় তার সাত বছরের ছেলে আহত হয়েছে। নিহত শান্তিলতা তঞ্চঙ্গ্যার বাড়ি রোয়াংছড়ি উপজেলার নাথিং ঝিড়ি এলাকায়। আহত শিশুটিকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালের শিশু ওয়ার্ডের ৩৪ নম্বর বেডে ভর্তি করা হয়েছে। নিহত শান্তিলতার মরদেহ রোয়াংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। নিহতের স্বামী রাংগোয়াই তঞ্চঙ্গ্যা বলেন, জুম চাষ শেষে হেঁটে নিজ বাড়িতে ফিরছিলাম। এ সময় সামুক ঝিড়ি এলাকায় আসলে আমি আমার স্ত্রী ও সন্তানকে সামনের দিকে এগোতে বলে প্রাকৃতিক ডাকে সাড়া দিতে যাই। এময় সময় হঠাৎ করে গুলির শব্দ শুনি। তাড়াতাড়ি গিয়ে দেখি গুলিবিদ্ধ হয়ে পড়ে আছে স্ত্রী-সন্তান। পরে তাদেরকে স্থানীয় লোকজন ও সেনাবাহিনীর সদস্যদের সহযোগিতায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। উপজেলার নাথিং ঝিড়ি এলাকার বাসিন্দা খোকন তঞ্চঙ্গ্যা বলেন, হঠাৎ করে আমরা গুলির শব্দ শুনতে পাই। গুলির আওয়াজ শুনে গ্রামবাসীরা এদিক-ওদিক ছোটাছুটি করতে থাকেন। অনেকে গ্রাম ছেড়ে পাশের পাহাড়ে আশ্রয় নেন। পাহাড়ের গাছের ফাঁক থেকে সন্ত্রাসীরা গুলি চালিয়েছে। তবে তারা কি পোশাক পরিহিত ছিল সেটি ভালো করে দেখা যায়নি বলে জানান ঘটনাস্থলের আশপাশে থাকা জুম চাষিরা। রোয়াংছড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ কবির জানান, গুলিতে একজন নারী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। মরদেহটি রোয়াংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। তথ্য সুত্রঃ জাগো নিউজ২৪.কম

সম্পর্কিত সংবাদ

বিগ ডাটা কি এবং কেন! ( What is Big Data and Why? )

ফটোগ্যালারী

বিগ ডাটা কি এবং কেন! ( What is Big Data and Why? )

একটা সময় ছিলো যখন আমরা আমাদের সবকিছুই কাগজে লিখে রাখতাম। কখন খেতে যাবো, কবে মিটিং, কখন শপিং এ যাবো এসব টু ডু লিস্টগ...

শাহজাদপুরে অপরিকল্পিতভাবে পাশাপাশি দুইটি সেতু নির্মাণে সরকারের বিপুল অর্থ অপচয়

শাহজাদপুর

শাহজাদপুরে অপরিকল্পিতভাবে পাশাপাশি দুইটি সেতু নির্মাণে সরকারের বিপুল অর্থ অপচয়

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের হলদার পাড়া থেকে ছোটমহারাজপুর পর্যন্ত মাত্র ১৫০ মিটার সংযোগ সড়কে পূর্বের এক...

অবশেষে ভোক্তার মনজুর শাহরিয়ার করোনা নেগেটিভ

বাংলাদেশ

অবশেষে ভোক্তার মনজুর শাহরিয়ার করোনা নেগেটিভ

করোনাভাইরাসে আক্রান্ত জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ার অবশেষে কোভিড-১৯ ন...