পুরুষ শুন্য বাঘাবাড়ী গ্রাম
শাহজাদপুর প্রতিনিধিঃ বাঘাবাড়ীতে দুপক্ষের হামলা সংঘর্ষ চলাকালে পুলিশের এস,আই রেজাউল করিমকে মারপিটের ঘটনায় আজ বুধবার রূপবাটি ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ সহ বাঘাবাড়ী পশ্চিম পাড়া গ্রামের ২শতাধিক ব্যক্তিকে আাসামী করে থানায় মামলা দায়ের করা হয়েছে। আহত এসআই রেজাউল করিম বাদী হয়ে এ মামলা দায়ের করেন। এ মামলা দায়েরের পর গ্রেফতার এড়াতে সবাই গ্রাম ছেড়ে পাশ্ববর্তী বেড়া, সাঁথিয়া, ফরিদপুর, ভাঙ্গুড়া উপজেলার বিভিন্ন আত্মীয়স্বজনের বাড়ীতে আত্মগোপন করে থাকায় বাঘাবাড়ী পশ্চিমপাড়া গ্রাম পুরুষ শুন্য হয়ে পড়েছে। অপরদিকে আবারও হামলার আশংকায় বাঘাবাড়ী দক্ষিণপাড় বাজার ও পূর্বপাড়া এলাকাবাসী আতংকের মধ্যে রয়েছে। ভয়ে আজ অনেকে বাজারের দোকানপাঠ খোলেনি। বাজারে লোক সমাগম কমে যাওয়ায় সেখানে শুনশান অবস্থা বিরাজ করছে। গত মঙ্গলবার দুপুরে আধিপত্য বিস্তার, বাঘাবাড়ী হইস্কুলের শিক্ষক নিয়োগ ও মোবাইল কেড়ে ঘটনাকে কেন্দ্র করে রূপবাটি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল লতিফ গ্রুপের সাথে একই ইউপির সাবেক চেয়ারম্যান রফিকুল সিকদার গ্রুপের হামলা সংঘর্ষের ঘটনা ঘটে। ১ ঘন্টা ব্যাপি এ সংঘর্ষ চলাকালে ১০ দোকান ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ ১০ রাউন্ড সটগানের ফাঁকা গুলি ছোড়ে। এছাড়া এ হামলা সংঘর্ষে শাহজাদপুর থানার এসআই রেজাউল করিমসহ ৩০ ব্যক্তি আহত হয়। পুলিশ এ্যাসাল্টের ঘটনায় ২শতাধিক ব্যক্তিকে আাসামী করে থানায় এ মামলা দায়ের করা হয়েছে।
সম্পর্কিত সংবাদ
ধর্ম
শাহজাদপুরে মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে আগামীকাল
আগামীকাল (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়ায় ইয়ামেন শাহাজাদা হযরত মখদুম শাহদৌলা শহিদ ইয়ামেনি...
জাতীয়
এখনই বাস্তবায়নযোগ্য সুপারিশ অনতিবিলম্বে কার্যকর হবে: প্রধান উপদেষ্টা
এ সময় প্রধান উপদেষ্টা বলেন, গণমাধ্যম সংস্কার কমিশনের কাছ থেকে প্রাপ্ত সংস্কার প্রস্তাবগুলোর মধ্যে যেগুলো এখনই বাস্তবায়ন...
শাহজাদপুর
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন
২৫ বৈশাখ ১৪৩২ (৮ মে ২০২৫ ) বৃহস্পতিবার সকাল ৯টা ১৫ মিনিটে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে
শাহজাদপুর
শাহজাদপুরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ! নিহত ২
সিরাজগঞ্জ শাহজাদপুরে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা ও মাটি পরিবহনের ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সিএনজির চালকসহ ২ জন...
রাজনীতি
উল্লাপাড়ায় এইচ টি ইমামের প্রথম জানাজা অনুষ্ঠিত
প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের প্রথম জানাজা সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পত...
