শাহজাদপুর সংবাদ ডটকমঃ “বাংলাদেশ আজ এগিয়ে যাচ্ছে । কিন্তু আন্দোলনের নামে বিএনপি-জামায়াত জোট মানুষের জীবন নিয়ে খেলেছে বলে অভিযোগ করেছে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
শনিবার দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘বিএনপি জামায়াতের তাণ্ডব: রক্তাক্ত বাংলাদেশ’ শীর্ষক ফটো অ্যালবাম প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় শেখ হাসিনা এ মন্তব্য করেন।
শেখ হাসিনা বলেন, “বিএনপির জন্মই হয়েছে মানুষের রক্তের স্রোতের ওপর। সেই বিএনপি জামায়াতকে নিয়ে দেশে তাণ্ডব চালিয়েছে। তারা আন্দোলনের নামে মানুষের জীবন নিয়ে খেলেছে।
প্রধানমন্ত্রী বলেন, “বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। তবে বারবার এ দেশের ওপর এই আঘাত কেন? জামায়াত-শিবির তাদের কাজই তো হত্যাযঞ্জ চালানো। ৭১ সালেও তারা তাই করেছে।
তিনি বলেন, “রক্তের ওপর পা দিয়ে বিএনপি ক্ষমতায় এসেছিল। তাদের জন্ম রক্ত দিয়ে। মানুষকে হত্যা করে আন্দোলন হয় না। মানুষকে অন্ধকারে ঠেলে দিয়ে উল্লাসিত হবেন না।
শেখ হাসিনা বলেন, “বাংলাদেশের মানুষ শান্তি চায়। আমরা চাই মানুষ স্বস্তিতে বসবাস করুক। ক্ষমতা আমার কাছে ভোগবিলাসের বস্তু নয়। এ দেশের মানুষের জন্য কাজ করে যাব সেটিই আমার চাওয়া।
তিনি বলেন, “আমাদের একটাই লক্ষ্য দেশকে মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তুলবো। সেই দেশ বারবার রক্তাক্ত হবে সেটি চাই না। দেশবাসীকে এর বিরুদ্ধে সোচ্চার হতে হবে।
শাহজাদপুর সংবাদ ডটকম/পিএনএস/২৩.০৮.২০১৪
সম্পর্কিত সংবাদ
খেলাধুলা
ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড
করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...
শাহজাদপুর
শাহজাদপুরে মোনাকষা-বানতিয়ার রুটে অতিরিক্ত যাত্রী পরিবহণ
লকডাউন অমান্য করে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার মোনাকষা-বানতিয়ার.জামিরতা-ছোট চানতারা নৌরুটে চলাচলকারী অর্ধশতাধিক ইঞ্জিন...
খেলাধুলা
বাতিল হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ!
প্রাণঘাতী করোনা ভাইরাসের বিষাক্ত ছোবলে একে একে বাতিল হচ্ছে ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট। এরই ধারাবাহিকতায় আইসিসি গত...
জাতীয়
করোনায় আক্রান্ত ছাড়াল ২০ হাজার
বিশ্বব্যাপী মহামারি রূপ নেয়া করোনাভাইরাসে প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। বাংলাদেশেও প্রতিদিনই...
জাতীয়
শাহজাদপুরে মহান একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা-২০১৭ পালিত
শামছুর রহমান শিশির/ ফারুক হাসান কাহার : যথাযথ মর্যাদায় শাহজাদপুরে মহান একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০১৭ পালিত হয়...
