রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রশাসনিক, রাজনৈতিক ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে বিপুল উৎসাহ-উদ্দীপনা ও জাঁকজমকপূর্ণ ভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী পালিত হয়েছে। সকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর সকাল ৯ টায় শাহজাদপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। র‍্যালি শেষে উপজেলা পরিষদ শহিদ স্মৃতি মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মোঃ শামসুজ্জোহার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান শাহজাহান, সহকারি কমিশনার( ভুমি) মোঃ মাসুদ হসেন, উপজেলা ভাইস-চেয়ারম্যান লিয়াকত আলি, পুলিশ সার্কেল এএসপি হাসিবুল ইসলাম, সাবেক ভাইস-চেয়ারম্যান মুস্তাক আহমেদ, শাহজাদপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিদ মাহমুদ খান, শাহজাদপুর প্রেসক্লাবের সভাপতি বিমল কুন্ডু উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক রাসেল শেখ প্রমুখ। অপরদিকে, স্থানীয় সাংসদ আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন শাহজাদপুর ইব্রাহিম পাইলট গার্লস হাই স্কুলে প্রধান শিক্ষিকা কামরুন নাহার লাকির সভাপতিত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক করেন ও বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করেন। আরও উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান, শাহজাদপুরের পৌর মেয়র মনির আক্তার খান তরু লোদি, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মোঃ শামসুজ্জোহা, সহকারি কমিশনার( ভুমি) মাসুদ হোসেন, উপজেলা ভাইস-চেয়ারম্যান লিয়াকত আলী,সাবেক ভাইস-চেয়ারম্যান মুস্তাক আহমেদ, অন্যন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগের আহবায়ক
আশিকুল হক দিনার প্রমুখ। এ ছাড়া সাবেক এমপি চয়ন ইসলাম তার নিজ বাসভবনে ডক্টর মাজহারুল ইসলাম স্মৃতি পরিষদ কর্তৃক আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে শিশু কিশোর মেলার আয়োজন করেন। শতাধিক শিশু কিশোর নিয়ে জনাব চয়ন ইসলাম কেক কাটেন, অন্যন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক আব্দুল হামিদ লাভলু, উপজেলা ছাত্রলীগের সভাপতি মারুফ হাসান সুনাম, যুবলীগ নেতা রাজিব শেখ, সেচ্ছাসেবকলীগ নেতা মাহবুব ওয়াহেদ শেখ কাজল প্রমুখ। এছাড়া রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ, শাহজাদপুর একাডেমিক ভবন-১ এ সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি বিশ্বজিৎ ঘোষ। সেখানে সবাইকে সাথে নিয়ে কেক কাটা হয়। এদিকে রংধনু মডেল উচ্চ বিদ্যালয় এর পক্ষ হতে প্রধান শিক্ষক শহিদুল ইসলাম শাহিনের নেতৃতে বর্ণাঢ্য র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ ও অঙ্গ সংগঠন বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করে।

সম্পর্কিত সংবাদ

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

খেলাধুলা

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচি প্রতিনিধি: বেলকুচি থেকে অপহৃত কলেজ ছাত্রী নিলানটিকা কে (১৯) ময়মনসিংহ জেলা থেকে উ...

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

রাজনীতি

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

জিয়াউর রহমান ফাউন্ডেশন (জিআরএফ) ও ডক্টরস অ্যাসোসিয়েশন (ড্যাব) কোভিড রোগীর ঔষুধ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।

শাহজাদপুরে বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিন মোহনের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত

শাহজাদপুরে বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিন মোহনের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত

শামছুর রহমান শিশির : মহান মুক্তিযুদ্ধের সংগঠক, শাহজাদপুর উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বিশিষ্ট আওয়ামী লীগ...

শাহজাদপুরে সিএনজি নছিমন সংঘর্ষে নিহত ১, মা ও ছেলে সহ আহত ৩

শাহজাদপুর

শাহজাদপুরে সিএনজি নছিমন সংঘর্ষে নিহত ১, মা ও ছেলে সহ আহত ৩

সিরাজগঞ্জের শাহজাদপুরে বেপরোয়া গতিতে চলা অবৈধ নসিমনের সাথে সিএনজি চালিত অটোরিক্সার সংঘর্ষে সমাজ আলী (৫৫) নামের একজন নিহত...

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

ধর্ম

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...