শাহজাদপুর সংবাদ ডটকম : সিরাজগঞ্জ পয়েন্টে যমুনা নদীর পানি বৃদ্ধি না পেলেও জেলার সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তত রয়েছে। তবে সিরাজগঞ্জে যমুনার পানি শনিবার সকালে তা বিপদসীমার ১৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
এদিকে নদীতে পানি না বাড়লে সিরাজগঞ্জের চলনবিল অঞ্চল ও অভ্যন্তরীণ করতোয়া, হুরাসাগর, গুমানী, বড়াল নদীসহ সকল নদ নদীর পানি বেড়েছে। যে কারণে জেলার নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। জেলার শাহজাদপুর, উল্লাপাড়া, তাড়াশ ও রায়গঞ্জ উপজেলার অন্তত ৫০টি গ্রাম নতুন করে বন্য কবলিত হয়ে পড়েছে।
বর্তমানে জেলার ৮২টি ইউনিয়নের মধ্যে অন্তত ৬০টি ইউনিয়ন কমবেশী এখন বন্যায় আক্রান্ত। বিশেষ করে শাহজাদপুর , চৌহালী, কাজিপুর, বেলকুচি এনায়েতপুর এবং সিরাজগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের অধিকাংশ ঘর-বাড়িতে পানি প্রবেশ করায় লাখ মানুষের এখন দুর্ভোগের সীমা নেই। এ সকল এলাকার স্কুল-কলেজ-মাদ্রাসা, ঘরবাড়িসহ টিউবয়েল ডুবে গেছে। যে কারণে মানুষেরা এখন চরম দুর্ভোগ পোহাচ্ছে।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মাদ নাসিম কাজিপুর উপজেলায় ও বেলকুচিতে উপজেলা প্রশাসনের উদ্যেগে শুক্রবার বন্যা দুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। তবে তা প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল। অন্য উপজেলা গুলোতে এখন পর্যন্ত কোন ত্রাণ পৌঁছেনি বলে বন্যা দুর্গত মানুষেরা অভিযোগ করেছেন।
শাহজাদপুর সংবাদ ডটকম/পিএনএস/২৩.০৮.২০১৪
সম্পর্কিত সংবাদ
খেলাধুলা
ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড
করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...
শাহজাদপুর
শাহজাদপুরে মোনাকষা-বানতিয়ার রুটে অতিরিক্ত যাত্রী পরিবহণ
লকডাউন অমান্য করে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার মোনাকষা-বানতিয়ার.জামিরতা-ছোট চানতারা নৌরুটে চলাচলকারী অর্ধশতাধিক ইঞ্জিন...
খেলাধুলা
বাতিল হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ!
প্রাণঘাতী করোনা ভাইরাসের বিষাক্ত ছোবলে একে একে বাতিল হচ্ছে ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট। এরই ধারাবাহিকতায় আইসিসি গত...
জাতীয়
করোনায় আক্রান্ত ছাড়াল ২০ হাজার
বিশ্বব্যাপী মহামারি রূপ নেয়া করোনাভাইরাসে প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। বাংলাদেশেও প্রতিদিনই...
জাতীয়
শাহজাদপুরে মহান একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা-২০১৭ পালিত
শামছুর রহমান শিশির/ ফারুক হাসান কাহার : যথাযথ মর্যাদায় শাহজাদপুরে মহান একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০১৭ পালিত হয়...
