রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
ssssss শাহজাদপুর সংবাদ ডটকম, চৌহালী : যমুনা নদীর পানি সামান্য কমলেও সিরাজগঞ্জের বন্যা পরিস্থিতি অপরিবর্তত। গত ২৪ ঘণ্টায় পানি কমলেও সোমবার সকালে তা বিপদসীমার ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। সিরাজগঞ্জ সদর, চৌহালী, কাজিপুর, বেলকুচি এনায়েতপুর, শাহজাদপুর উপজেলার নিম্নাঞ্চলের কয়েক হাজার ঘর-বাড়িতে পানি প্রবেশ করায় লক্ষাধিক মানুষ এখন পানি বন্দি হয়ে দুর্বিসহ জীবন যাপন করছে। যমুনায় পানি স্থিতিশীল থাকলেও নদী অভ্যন্তরীণ নদ-নদী করতোয়া, হুরাসাগর, গুমানী, বড়াল নদীর পানি আরো বেড়েছে। বর্তমানে জেলার সাতটি উপজেলার ৮২ ইউনিয়নের মধ্যে অন্তত ৬০টি ইউনিয়ন কমবেশী বন্যাকবলিত। রোববার বিকেলে চৌহালী উপজেলার মুরাদপুর চরে কৃষক আব্দুস ছালাম ফকিরের আড়াই বছরের শিশু পুত্র নাহিদ বন্যার পানিতে ডুবে মারা গেছে। দুপুরে বাড়ির পাশের বন্যার পানিতে সকলের অগোচরে পড়ে যায়। রোববার সন্ধ্যায় তার লাশ ভেসে উঠলে স্বজনেরা উদ্ধার করে। বন্যা আক্রান্ত প্রত্যন্ত অঞ্চলের এখনো ত্রাণ না পৌঁছায় মানুষের দুর্ভোগ বেড়ে গেছে।

সম্পর্কিত সংবাদ

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

খেলাধুলা

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

রাজনীতি

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

জিয়াউর রহমান ফাউন্ডেশন (জিআরএফ) ও ডক্টরস অ্যাসোসিয়েশন (ড্যাব) কোভিড রোগীর ঔষুধ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।

শাহজাদপুরে সিএনজি নছিমন সংঘর্ষে নিহত ১, মা ও ছেলে সহ আহত ৩

শাহজাদপুর

শাহজাদপুরে সিএনজি নছিমন সংঘর্ষে নিহত ১, মা ও ছেলে সহ আহত ৩

সিরাজগঞ্জের শাহজাদপুরে বেপরোয়া গতিতে চলা অবৈধ নসিমনের সাথে সিএনজি চালিত অটোরিক্সার সংঘর্ষে সমাজ আলী (৫৫) নামের একজন নিহত...

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচি প্রতিনিধি: বেলকুচি থেকে অপহৃত কলেজ ছাত্রী নিলানটিকা কে (১৯) ময়মনসিংহ জেলা থেকে উ...

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

ধর্ম

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...

স্বপ্নের সোনার শাহজাদপুর গড়ার দৃঢ় প্রত্যয় নবনির্বাচিত এমপি মেরিনা জাহান কবিতা’র

রাজনীতি

স্বপ্নের সোনার শাহজাদপুর গড়ার দৃঢ় প্রত্যয় নবনির্বাচিত এমপি মেরিনা জাহান কবিতা’র

আপনারা আমাকে সময় দেন, আমি আপনাদের স্বপ্নের সোনার শাহজাদপুর উপহার দেবো ইনশাল্লাহ।’