শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
 

Belkuchi Flood Picture 15-06-15বেলকুচি প্রতিনিধিঃ যমুনা নদীর উত্তাল তরঙ্গ ও প্রাকৃতিক দুর্যোগে বন্যার কবলে পড়েছে বেলকুচি উপজেলার বেলকুচি ইউনিয়ন ও বড়ধুল ইউনিয়নের মানুষ। গত ৩-৪ দিনের ব্যবধানে প্রায় সহস্রাধিক ঘরবাড়ি ও চরাঞ্চলের আবাদী ভুমি তলিয়ে গেছে বন্যায়। বেলকুচির বড়ধুল ইউনিয়নের ক্ষিদ্রমাটিয়া, বড়ধুল, বাঙ্গুয়া লক্ষ্মীপুর গ্রামের মানুষ ভাসছে বন্যায়। বিশেষ করে গবাদী পশু নিয়ে বিপাকে পড়েছে উক্ত এলাকা বন্যা কবলিত মানুষ।

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বেলকুচি উপজেলার বেলকুচি ইউনিয়নে প্রবাহিত যমুনা নদীতে আকস্মিক পানি বৃদ্ধি পাওয়ায় তীব্র ঘূর্ণাবর্তের সৃষ্টি হয়ে তীরবর্তী এলাকায় শুরু হয়েছে ভয়াবহ ভাঙ্গন। ড্রেজিংয়ের অভাবে পলি জমে মাঝ নদীতে চর জেগে ওঠায় পানি বৃদ্ধি পাওয়ায় নদীর গতি পথ পাল্টে তীরবর্তী এলাকায় ভাঙ্গন শুরু হয়েছে বলে জানিয়েছেন বন্যা কবলিত মানুষ গুলো। বগুড়ার সারিয়াকান্দি ও সিরাজগঞ্জের শহর রক্ষা বাধ রক্ষা না হওয়ার কারনেই আমাদের এ দুর্ভোগ পোহাতে হচ্ছে।

সরেজমিনে দেখা যায়, বেলকুচি ইউনিয়নের সোহাপুর চর, রতনকান্দী, মুলকান্দী গ্রাম তলিয়ে গিয়েছে। যেখানে সামান্য উচু আছে সেখানেই উক্ত গ্রামের মানুষ গবাদী পশু রেখে রাত জেগে পাহাড়া দিচ্ছে। তলিয়ে গিয়েছে কয়েকশত একর আবাদী জমি। স্থানীয়বাসীরা জানায়, তাদের পূর্ব কোন ব্যবস্থা না থাকায় বিপাকে পড়েছে হাজারো মানুষ।

এ বিষয়ে বড়ধুল ইউনিয়নের চেয়ারম্যান ফরিদ আহম্মেদ বলেন, বন্যা কবলিত মানুষের কোন খাদ্য সংকট, পানিয় জলের অভাব যাতে না হয় এবং বন্যাপরবর্তী কোন রোগ বালাই যাতে ছড়িয়ে না পড়ে তার জন্য সরকারী ভাবে পূর্ব ব্যবস্থা গ্রহনের জোড় দাবি জানাচ্ছি।

সম্পর্কিত সংবাদ

আবরার হত্যা মামলার অভিযোগ গঠন আজ

আবরার হত্যা মামলার অভিযোগ গঠন আজ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনার মামলায় ২৫ আসামির বিরুদ্ধে অভিযোগ গ...

অপহরণের ২৪ ঘন্টার মধ্যে পুলিশের তৎপরতায় ৪ চাঁদাবাজ গ্রেফতার; ব্যাবসায়ী উদ্ধার

আইন-আদালত

অপহরণের ২৪ ঘন্টার মধ্যে পুলিশের তৎপরতায় ৪ চাঁদাবাজ গ্রেফতার; ব্যাবসায়ী উদ্ধার

শামছুর রহমান শিশির: শাহজাদপুরে মাছ ব্যবসায়ীকে আটকে রেখে ২ লাখ টাকা চাঁদা দাবীর ২৪ ঘন্টার মধ্যে থানার অফিসার ইনচার্জ মো:...

শাহজাদপুর রূপপুর নতুনপাড়া গ্রামে ভয়াবহ অগ্নিকান্ড

শাহজাদপুর রূপপুর নতুনপাড়া গ্রামে ভয়াবহ অগ্নিকান্ড

নিজস্ব প্রতিনিধিঃ শাহজাদপুর উপজেলার পৌর সদরের রূপপুর নতুনপাড়া গ্রামের আবুল হোসেনের বাড়িতে গতকাল বুধবার রাত ৯টার দিকে এক...

ঈদান্তে কবিগুরুর কাছাড়িবাড়িতে দর্শনার্থীদের ঢল

ইতিহাস ও ঐতিহ্য

ঈদান্তে কবিগুরুর কাছাড়িবাড়িতে দর্শনার্থীদের ঢল

পবিত্র ঈদ-উল-আযহা'র পরবর্তীতে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলা সদরের প্রাণকেন্দ্র দ্বারিয়াপুর বাজারে অবস্থিত কবিগুরু রবী...

অসহায় বন্যাদুর্গতদের মাঝে সার্কেল শাহজাদপুরের উদ্দ্যোগে ত্রান বিতরন

বন্যা

অসহায় বন্যাদুর্গতদের মাঝে সার্কেল শাহজাদপুরের উদ্দ্যোগে ত্রান বিতরন

বৃহস্পতিবার সকালে শাহজাদপুর উপজেলার যমুনা নদী তীরবর্তী সোনাতুনী ইউনিয়নের প্রত্যান্ত অঞ্চল ও ভয়াবহ বন্যা কবলিত দুর্গম চরা...