সোমবার, ২০ এপ্রিল ২০২৬
বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) ম্যাচ শুরুর সময় পরিবর্তন করা হয়েছে। মূলত সন্ধ্যার শিশিরের কথা মাথায় রেখেই চট্টগ্রাম পর্বের ম্যাচগুলোর সময়সূচি পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল।   কিছুদিন আগে ফ্র্যাঞ্চাইজির মালিকেরা ম্যাচ শুরুর সময় এগিয়ে আনার জন্য বিপিএল গভর্নিং কাউন্সিলের কাছে অনুরোধ করেছিলো। নতুন সূচি অনুযায়ী, শুক্রবার ব্যতীত সপ্তাহের বাকি দিনগুলোর প্রথম ম্যাচ শুরু হবে বেলা একটায়। অন্যদিকে দ্বিতীয় ম্যাচ শুরু হবে পৌনে ছয়টায়। শুক্রবার পবিত্র জুম্মার নামাজ থাকায় এদিন প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে দুপুর দেড়টায়। আর দ্বিতীয় ম্যাচ শুরু হবে সন্ধ্যা সোয়া ছয়টায়। ইতিমধ্যে বিপিএলের প্রথম পর্বের খেলা সম্পন্ন হয়েছে। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে বিপিএলের ঢাকা পর্বের মোট ১৩ টি ম্যাচ। বৃহস্পতিবার থেকে শুরু হবে বিপিএলের চট্টগ্রাম পর্ব।  ২২ নভেম্বর অবধি চট্টগ্রামে চলবে বিপিএলের ম্যাচ।

সম্পর্কিত সংবাদ

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

খেলাধুলা

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচি প্রতিনিধি: বেলকুচি থেকে অপহৃত কলেজ ছাত্রী নিলানটিকা কে (১৯) ময়মনসিংহ জেলা থেকে উ...

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

রাজনীতি

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

জিয়াউর রহমান ফাউন্ডেশন (জিআরএফ) ও ডক্টরস অ্যাসোসিয়েশন (ড্যাব) কোভিড রোগীর ঔষুধ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।

নাসিমের করোনা নেগেটিভ

স্বাস্থ্য

নাসিমের করোনা নেগেটিভ

সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এখন আর করোনায় (কোভিড-১৯) আক্রান্ত নন। তার করোনা পরীক্ষার রিপোর্ট আজ নেগেটিভ...