বুধবার, ২৫ মার্চ ২০২৬
উল্লাপাড়া উপজেলার ১০নং বড়হর ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে ধুম্রজালের অন্ত নেই। গত ৪ জুন শেষ ধাপে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হয়। উল্লাপাড়া উপজেলার সব কয়েকটি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হলেও ভূমি সংক্রান্ত জটিলতার কারণে বড়হর ইউপি নির্বাচন স্থগিত করে উল্লাপাড়া উপজেলা নির্বাচন কমিশন। নির্বাচনে চেয়ারম্যান পদে সরকার দলীয় নৌকা প্রতীকে মোঃ জহুরুল ইসলাম নান্নু, বিএনপি থেকে ধানের শীষ প্রতীকে মোঃ আলমগীর হোসেন, জামায়াত ইসলাম থেকে আনারস প্রতীকে মোঃ বুলবুল আহমেদ, স্বতন্র থেকে ঘোড়া মার্কায় মোঃ শফিকুল ইসলাম শফি ও পাখা মার্কায় একজন অংশগ্রহণ করে। এছাড়া মেম্বার পদে ও সংরক্ষিত মহিলা আসনে অনেকে অংশগ্রহন করে। প্রচার-প্রচারণা আর উৎসাহ উদ্দীপনার কমতি ছিলা না জনগনের মধ্যে। সব স্থবির হয়ে যায় মুহূর্তের মধ্যে। নির্বাচনের আগের দিন অর্থাৎ গত ৩ জুন দুপুর ১২ টায় উল্লাপাড়া উপজেলা নির্বাচন কমিশন বড়হর ইউপি নির্বাচন স্থগিতের ঘোষণা দেয়। শুরু হয় নানা গুঞ্জন। এক সূত্রের বিবৃতি তে জানা গেছে বর্তমান দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ জহুরুল ইসলাম চোধুরী ও অন্যন্য ইউপি সদস্যদের সহযোগিতায় ৫নং ওয়ার্ডে অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত ইউপি সদস্য মোঃ মকবুল হোসেন বাদলকে দিয়ে গত ২৮-০৪-২০১৬ ইং তারিখে নদী ভাঙ্গনের কারণ দেখিয়ে সীমানা সংক্রান্ত জটিলাতার একটি মামলা করে। গত ৩ জুন মামলার রায় প্রকাশ পেল নির্বাচন স্থগিত করতে বাধ্য হয় নির্বাচন কমিশন। মামলায় উল্লেখ করা হয়েছে ৬নং ওয়ার্ডের তিয়রহাটী মৌজার তালপট্টি তে নদী ভাঙ্গনের ফলে কিছু পরিবার নদীর ওপারে বসতি স্থাপন করে। তারা এ ওয়ার্ডের ভোটার থাকা অবস্থায় তারা কামারখন্দ আসনের ভোটার হয়েছে এমন অভিযোগ করা হয়। এরপর জনমনে নানা বিভ্রান্তির সৃষ্টি হয়। কেউ বলছে নির্বাচন হবে না, আবার কেউ বলছে হবে, কবে হবে? সৃষ্টি হয়েছে এরকম হাজারো প্রশ্নের। নির্বাচন স্থগিতের কারণে সমস্ত প্রার্থীদের মোট ব্যয়ের পরিমাণ দাড়িয়েছে আনুমানিক ৫ কোটি টাকা যা এখন সবই মূল্যহীন। জনগনের মনে হতাশা কাজ করছে। দিন রাত এক করে সমর্থিত প্রার্থীদের জন্য প্রচার-প্রচারণা আজ যেন সবই বৃথা। এহেন অবস্থায় বড়হর ইউনিয়ন পরিষদ কে পরিচালনা করবে সেটা নিয়ে প্রশ্ন উঠেছে। কে দায়িত্বে থাকবেন- বর্তমান দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান,ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্ত সচিব নাকি ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সেটা নিয়ে সংশয়ের সৃষ্টি হয়েছে জনমনে, আলোচনা এখন তুঙ্গে। এ রায়ের বিরুদ্ধে চেয়ারম্যান পদপ্রার্থী ও অন্যন্য প্রার্থীগন হাই কোর্টে আপিল করে। একবার শুনানি হওয়ার পর ২য় শুনানীর তারিখও একবার পরিবর্তন করে গতকাল মঙ্গলবার করা হয়েছিল এবং রায়ও হওয়ার কথা ছিল । শেষ খবর পাওয়া পর্যন্ত কোন শুনানি বা রায় হয়নি এবং এই ঈদের আগে হওয়ার কোন সম্ভবনাই নেই। সবাই তাকিয়ে আছে রায়ে অপেক্ষায়। বড়হর বাসীর একটায় দাবী অচিরেই সব সমস্যার অবসান ঘটিয়ে একটি সুন্দর, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন হোক। এখন শুধুই সময়ের অপেক্ষা।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

সিরাজগঞ্জের প্রথম শ্রেণির শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযো...

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

শাহজাদপুর

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

সিরাজগঞ্জ শাহজাদপুরে স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহা...

শাহজাদপুরের ভুয়া এ্যাডভোকট আলমগীরকে নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড়

শাহজাদপুর

শাহজাদপুরের ভুয়া এ্যাডভোকট আলমগীরকে নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড়

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বড় ধুনাইল গ্রামের মো আলমগীর হোসেন দীর্ঘদিন ধরে বিভিন্ন পোষ্টার ব্যানারের মাধ্যমে নিজেকে আই...

শাহজাদপুর ইউনিয়ন আ’লীগ দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ছিড়ে ফেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর ইউনিয়ন আ’লীগ দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ছিড়ে ফেলার অভিযোগ

শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির,  বৃহস্পতিবার, ১৬ আগস্ট ২০১৮ খ্রিষ্টাব্দ : আজ বৃহস্পতিবার বিকেলে শাহজাদপুর উপজে...

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

অপরাধ

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের বাঘাবাড়ী দক্ষিণপাড় গ্রাম থেকে রওশনআরা বেগম (৫৪) নামে...

শাহজাদপুরে পোতাজিয়া ইউপি চেয়ারম্যান, সদস্যদের পরিচিতি ও সংবর্ধনা অনুষ্ঠিত

উপজেলা নির্বাচন

শাহজাদপুরে পোতাজিয়া ইউপি চেয়ারম্যান, সদস্যদের পরিচিতি ও সংবর্ধনা অনুষ্ঠিত

শাহজাদপুর সংবাদদাতাঃ আজ বুধবার সকালে শাহজাদপুর উপজেলার ৩নং পোতাজিয়া ইউনিয়ন পরিষদ কার্যাল...