শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
1 (1) শাহজাদপুর প্রতিনিধিঃ বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান সম্পর্কে বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কটুক্তির প্রতিবাদে আজ মঙ্গলবার শাহজাদপুরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। শাহজাদপুর সরকারি কলেজ ছাত্রলীগ এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। পৌর সদরের প্রাণকেন্দ্র মনিরামপুর বাজারের চৌরাস্তা মোড়ে সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। ঘন্টাব্যাপী এ কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রফেসর আজাদ রহমান, আওয়ামী লীগ নেতা রাশেদুল হাসান জাফর, মুস্তাক আহমেদ, আমিরুল ইসলাম শাহু, ছাত্রনেতা শেখ কাজল, রাশেদ, নেছারুল, সাবেক ছাত্রনেতা আব্দুল আউয়াল, যুবনেতা রাজিব শেখ, শ্রমিক নেতা আবু সাঈদ ও ইসলাম আলী। বক্তারা অবিলম্বে তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মানববন্ধন শেষে তারেক রহমানের কুশপুত্তলিকা দাহ করা হয়।

সম্পর্কিত সংবাদ

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

শাহজাদপুরে যথাযথ মর্যাদায় উপজেলা প্রশাসনের বিজয় দিবস পালিত

জাতীয়

শাহজাদপুরে যথাযথ মর্যাদায় উপজেলা প্রশাসনের বিজয় দিবস পালিত

নিজস্ব প্রতিনিধিঃ শাহজাদপুরে যথাযথ মর্যাদায় বিজয় দিবস পালিত হয়েছে। বিজয় দিবস উপলক্ষে শাহজাদপুর উপজেলা প্রশাসন নানা অনুষ...

শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন

জীবনজাপন

শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন

শামছুর রহমান শিশির : বাংলা সাহিত্য অঙ্গনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ছোট গল্প ‘পোষ্ট মাস্টার’-এর রতন চরিত্রটি শা...

সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির আরো অবনতিঃ পানি বিপদ সীমার ৪১ সেঃ মিঃ উপরে