বুধবার, ২৫ মার্চ ২০২৬
মোঃ আল আমিন হোসেন, গাবতলী (বগুড়া) থেকে ফিরে ঃ গতকাল রোববার বগুড়া জেলার গাবতলী উপজেলার কলাকোপা আতপজান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে বগুড়া জেলা বিএনপি'র আয়োজনে বিএনিপ'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে প্রতিবন্ধী শিশুদের মাঝে বিনামূল্যে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। এ সময় বগুড়া জেলা বিএনপি'র আহবায়ক মাননীয় জাতীয় সংসদ সদস্য বগুড়া-৬ জি এম সিরাজের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন আন্তর্জাতিক প্রতিবন্ধী ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ প্রফেসর ড.এম এ মুহিত, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাবেক জাতীয় সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু, গাবতলী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোরশেদ মিল্টন, বগুড়া জেলা বিএনপি'র আহবায়ক কমিটি'র সদস্য রেজাউল করিম বাদশা, শাহজাদপুর উপজেলা বিএনপি'র যুগ্ম-আহবায়ক মোঃ ইকবাল হোসেন হিরু, মোঃ আরিফুজ্জামান আরিফ প্রমূখ। অনুষ্ঠানে প্রধান অতিথি প্রফেসর ড. এম এ মুহিত তার বক্তব্য বলেন, বর্তমান এই সরকার পুরো দেশটাকে কারাগারে পরিণত করেছে। আপনাদের এলাকার অহংকার আমাদের নেত্রী, আমাদের মা, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আজ মিথ্যা মামলায় কারাবন্দি করে রেখেছে এই সরকার এবং আগামী দিনের রাষ্ট্র নায়ক আপনাদের অহংকার আমাদের প্রাণ প্রিয় নেতা তারেক রহমানকেও মিথ্যা মামলা দিয়ে আজ দেশের বাইরে রেখেছে। তারেক রহমান এ এলাকার মানুষদেরকে মনে প্রাণে ভালবাসে বলেই আজ আপনাদের এলাকায় এই প্রতিবন্ধী শিশুদের জন্য হুইল চেয়ারগুলোর ব্যবস্থা করে দিয়েছেন। আপনারা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য দোয়া করবেন। তারা যেন সুস্থ্যভাবে আপনাদের মাঝে ফিরে আসতে পারে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

সিরাজগঞ্জের প্রথম শ্রেণির শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযো...

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

শাহজাদপুর

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

সিরাজগঞ্জ শাহজাদপুরে স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহা...

শাহজাদপুরের ভুয়া এ্যাডভোকট আলমগীরকে নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড়

শাহজাদপুর

শাহজাদপুরের ভুয়া এ্যাডভোকট আলমগীরকে নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড়

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বড় ধুনাইল গ্রামের মো আলমগীর হোসেন দীর্ঘদিন ধরে বিভিন্ন পোষ্টার ব্যানারের মাধ্যমে নিজেকে আই...

শাহজাদপুরে পোতাজিয়া ইউপি চেয়ারম্যান, সদস্যদের পরিচিতি ও সংবর্ধনা অনুষ্ঠিত

উপজেলা নির্বাচন

শাহজাদপুরে পোতাজিয়া ইউপি চেয়ারম্যান, সদস্যদের পরিচিতি ও সংবর্ধনা অনুষ্ঠিত

শাহজাদপুর সংবাদদাতাঃ আজ বুধবার সকালে শাহজাদপুর উপজেলার ৩নং পোতাজিয়া ইউনিয়ন পরিষদ কার্যাল...

শাহজাদপুর ইউনিয়ন আ’লীগ দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ছিড়ে ফেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর ইউনিয়ন আ’লীগ দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ছিড়ে ফেলার অভিযোগ

শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির,  বৃহস্পতিবার, ১৬ আগস্ট ২০১৮ খ্রিষ্টাব্দ : আজ বৃহস্পতিবার বিকেলে শাহজাদপুর উপজে...

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

অপরাধ

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের বাঘাবাড়ী দক্ষিণপাড় গ্রাম থেকে রওশনআরা বেগম (৫৪) নামে...