মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬

শাহজাদপুর প্রতিনিধি : প্রযুক্তির সৎ ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মাধ্যমে টাকা সংগ্রহ করে অসহায়, দুঃস্থ, গরীব মানুষদের পাশে দাঁড়িয়েছে সিরাজগঞ্জের এক ঝাক তরুণ। ২০ জন এডমিন ও লক্ষাধিক সদস্য সদস্যের সমন্বয়ে গঠন করেছে 'আমাদের সিরাজগঞ্জ' গ্রুপ ও পেজ । তীব্র শীত, বন্যা সহ সকল প্রাকৃতিক দুর্যোগে অসহায় মানুষগুলোর পাশে থাকার চেষ্টা করছে টিমটি।

এরই ধারাবাহিতায়  শুক্রবার সিরাজগঞ্জের যমুনার দূর্গম চারাঞ্চলের দরিদ্র শীতার্ত ৬ শতাধিক শীতার্তদের পরিবারে মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে 'আমাদের সিরাজগঞ্জ' ফেসবুক টিম। ফেসবুকের মাধ্যমে টাকা সংগ্রহ করে ৪০০ পিছ কম্বল ও প্রায় ২০০ পিচ পুরাতন কাপড় বিতরণ করা হয়।

সিরাজগঞ্জের শহর রক্ষা বাধ, চৌহালী, বেলকুচির বেশ কয়েকটি দূর্গম চর সহ জেলার প্রতিটি উপজেলায় প্রতিনিধিদের মাধ্যমে কিছু শীতবস্ত্র বাড়ি-বাড়ি গিয়ে দিয়েছে টিমটি। নৌকা যোগে ও পায়ে হেঁটে বাড়ি-বাড়ি গিয়ে অসহায় মানুষগুলোর সাথে কথা বলে তাদের হতে শীতবস্ত্র তুলে দিয়ে কার্যক্রম সম্পন্ন করে তারা।

এ কার্যক্রমে অংশ নেন 'আমাদের সিরাজগঞ্জ' ফেসবুক গ্রুপ ও পেজের এডমিন জিল্লুর তালুকদার, রেজওয়ান রাজু, সাংবাদিক মামুন বিশ্বাস, তানিম তূর্য, ফটোসাংবাদিক এনামুল হাসান মিশু, সাংবাদিক শাকিল আতিক, কুদরত-ই-ইলাহী, তারেক হাসান, রিগান, সাদাত মোস্তফা সাদাফ। এছাড়া মানিক হাসান, সাজিদ হাসান মুন, কচি, আদনান মুক্তা, ইমরান হাসমির, সাজ্জাদ হোসাইন, জিবি মানিক সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

এব্যাপারে এডমিন জিল্লুর তালুকদার জানান, ফেসবুক ও নিকট আত্নীয়দের মাধ্যেম টাকা সংগ্রহ করে অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র সফল ভাবে বিতরণ করতে পেরে খুবই আনন্দিত। আমাদের টিম মেম্বারদের নিঃস্বার্থ পরিশ্রমের ফলে কার্যক্রম সফল ভাবে সম্পন্ন করতে পেরেছি। যমুনার দূর্গম চরের প্রতিটি বাড়িতে গিয়ে তাদের অবস্থা দেখে হাতে তুলে দিয়েছি শীতবস্ত্র। তিনি আরো জানান, ভবিষ্যতে আরো ভাল কাজ করার প্রত্যয় নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এক্ষেত্রে সকলের সহ সমগ্র সিরাজগঞ্জবাসীর সহযোগীতার প্রয়োজন। এছাড়া সংঘ গঠন করে সরকার কর্তৃক নিবন্ধিত করার চেষ্টা করছি।

সাংবাদিক মামুন বিশ্বাস  জানান, সিরাজগঞ্জবাসী ও আমাদের টিম মেম্বাদের সহযোগিতার মাধ্যমে অত্যন্ত আনন্দের সহিত শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম সফল ভাবে শেষ করেছি। সকলের সর্বাত্মক সহযোগিতায় আমাদের টিম সব সময় এ অসহায় মানুষদের পাশে আছে, ভবিষ্যতেই থাকবে ইনশাআল্লাহ।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক

শাহজাদপুর

শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক

কয়েকদফা বন্যার পর তীব্র শীত উপেক্ষা করে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৃষকরা ইরি-বোরো ধানের চারা রোপণ শুরু...

শাহজাদপুরে করতোয়া নদীর পানিতে ডুবে ১০ বছরের শিশুর মৃত্যু

শাহজাদপুর

শাহজাদপুরে করতোয়া নদীর পানিতে ডুবে ১০ বছরের শিশুর মৃত্যু

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার করতোয়া নদীর পানিতে ডুবে অফি নামের ১০ বছরের শিশুর মৃত্যু হয়েছে। নিহত অফি শাহজাদপুর পৌরসদরে...

ত্রাণ আত্মসাৎ, চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ

অপরাধ

ত্রাণ আত্মসাৎ, চেয়ারম্যানের বাড়ি ঘেরাও করে এলাকাবাসীর বিক্ষোভ

অনলাইনডেস্কঃ করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া সুবিধাবঞ্চিতদের নামে বরাদ্দকৃত সরকারি চাল আত্মসাতের অভিযোগ উঠেছে সিরাজ...

মেইন গেটে তালা দিয়ে বিদ্যালয়ের ভেতরে চলছে ক্লাস

সিরাজগঞ্জ জেলার সংবাদ

মেইন গেটে তালা দিয়ে বিদ্যালয়ের ভেতরে চলছে ক্লাস

সিরাজগঞ্জের কাজিপুরে ব্যক্তি মালিকানাধীন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ফটকে তালা ঝুলিয়ে ভেতরে চালানো হচ্ছে পাঠদান কার্যক্রম...

অবশেষে বন্দিদশা ঘুচছে সেই পিসিআর মেশিনটির

সিরাজগঞ্জ জেলার সংবাদ

অবশেষে বন্দিদশা ঘুচছে সেই পিসিআর মেশিনটির

খুব শিগগিরই মেশিনটির মাধ্যমে করোনাভাইরাস শনাক্ত পরীক্ষা শুরুর পরিকল্পনা রয়েছে দীর্ঘদিন প্যাকেটবন্দি থাকার পর অবশেষে ব্য...

জনমনে প্রশ্ন, ‘বহু অপরাধের মূল হোতা বাবুলের খুঁটির জোর কোথায় ?

অপরাধ

জনমনে প্রশ্ন, ‘বহু অপরাধের মূল হোতা বাবুলের খুঁটির জোর কোথায় ?

শাহজাদপুর সংবাদ ডটকম রিপোর্ট ঃ শাহজাদপুরের দুই সাংবাদিককে প্রকাশ্যে দিবালোকে দুই দফা গুলি করে মেরে ফেলার হুমকি দিয়েছে র‌...