শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
2 3 শাহজাদপুর সংবাদ ডটকমঃ জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া সমিতি অয়োজনে সিরাজগঞ্জ জেলা পর্যায়ে ৪৩ তম গ্রীষ্ণকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০১৪’র চূড়ান্ত পর্বের খেলা সম্পন্ন হয়েছে। গত ২৮ আগষ্ট সকাল ৯ টায় সিরাজগঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফুটবল খেলায় সিরাজগঞ্জ সদরকে ৪-০ গোলে হারিয়ে ফাইনালে উঠে ঐতিহ্যবাহী ‘শাহজাদপুর ইব্রাহিম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ফুটবল টিম। উক্ত খেলায় ২-২ গোল করে উপজেলার সেরা খেলোয়ার হিসেবে বিবেচিত হয়েছে আলো ও আঁখি। একই দিনে একই মাঠে ফাইনাল খেলায় ২-১ গোলে উল্লাপাড়াকে হাড়িয়ে জেলা চাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করেছে “শাহজাদপুর ইব্রাহিম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ফুটবল টিম। ফাইনালে ২ গোল করে আঁখি সেরা খেলোয়ার হিসেবে পুরস্কার গ্রহন করেছে। আগামি ৪ সেপ্টম্বর বিভাগীয় পর্যায়ে রাজশাহীতে অনুষ্ঠিত ফুটবল খেলায় অংশ গ্রহন করতে যাবে ফুটবল টিমটি। এর পূর্বে গত ২৫ আগষ্ট শাহজাদপুর পাইলট হাইস্কুল মাঠে উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত ফুটবল খেলায় ৫-০ গোলে পোঁতাজিয়া স্কুলকে হারিয়ে উপজেলা চাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করেছিল ‘শাহজাদপুর ইব্রাহিম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয টিম। খেলাধুলার পাশাপাশি স্কুলের পড়াশোনার মান বৃদ্ধি পাবার প্রত্যাশা করছে শাহজাদপুর বাসী।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

শাহজাদপুর

শাহজাদপুরে গ্রামবাসীর হাতে ভুয়া পশু ডাক্তার আটক

সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার পোরজনা ইউনিয়নের পার জামিরতা গ্রামে গতকাল শুক্রবার (৪ এপ্রিল) দুপুরে ভুয়া পশু ডাক্তারকে আটক ক...

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

জাতীয়

মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ঐতিহাসিক মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (১৭ এপ্রিল) সকালে ধানম...

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

শাহজাদপুর

শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

ধর্ম

হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল

আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...