বুধবার, ২৫ মার্চ ২০২৬
বিশেষ প্রতিবেদক : সিরাজগঞ্জের শাহজাদপুরে কিশোরী পলি খাতুনকে(১৪) ধর্ষণ ও হত্যা ঘটনা গ্রাম্য শালিস বৈঠকের মাধ্যমে আপস মিমাংসার নামে ধাপাচাপা দেয়ার অপচেষ্টার দায়ে শাহজাদপুর থানা পুলিশ বুধবার সন্ধ্যায় ইউপি সদস্যসহ ৩ জনকে গ্রেফতার করেছে। এরা হলেন, শাহজাদপুর উপজেলার নরিনা ইউনিয়নের ৭নং ওয়ার্ড মেম্বর আব্দুল জলিল (৫০), ফিরোজুল ইসলাম ফিরোজ (৪৮) ও নূর মোহাম্মদ মুন্সি (৪৬)। এদের সবার বাড়ি যুগনীদহ গ্রামে। এ ব্যাপারে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ খাজা গোলাম কিবরিয়া বলেন, উপজেলার যুগ্নীদহ মধ্যপাড়া গ্রামের সাইফুল ইসলাম সাধুর কিশোরী মেয়ে পলি খাতুন (১৪) মঙ্গলবার বিকেলে বাড়ির পাশের জমিতে শাক তুলতে যায়। এ সময় একই গ্রামের রাজ্জাকের ছেলে আতিক, শহিদের ছেলে মনিরুল ও আকতারের ছেলে নাহিদ নামের ৩ লম্পট তাকে জোরপূর্বক পাশের ঝোপের মধ্যে নিয়ে গিয়ে পালাক্রমে ধর্ষণ করে। ধর্ষণ শেষে ঘটনা ধামাচাপা দিতে ধর্ষিতার মুখে বিষ ঢেলে দিয়ে তারা পালিয়ে যায়। মূমুর্ষ অবস্থায় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও তার শারীরীক অবস্থার অবনতি হলে তাকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পথে কিশোরী পলি খাতুন মারা যায়। আটক এ ৩ জনসহ আরো বেশ কয়েক জন ব্যক্তি নিহতর লাশ বাড়িতে রেখে পুলিশের নজর ফাঁকি দিয়ে গ্রাম্য শালিস বৈঠকের মাধ্যমে আপস মিমাংসার নামে এ ঘটনা ধাপাচাপা দেয়ার চেষ্টা করে। ফলে ঘটনার এক দিন পর পুলিশ বিষয়টি জানতে পারে। এ ঘটনাটি দন্ডনীয় অপরাধ হওয়ায় তাদের আটক করে আইনের আওতায় আনা হয়েছে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

সিরাজগঞ্জের প্রথম শ্রেণির শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযো...

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

শাহজাদপুর

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

সিরাজগঞ্জ শাহজাদপুরে স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহা...

শাহজাদপুর ইউনিয়ন আ’লীগ দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ছিড়ে ফেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর ইউনিয়ন আ’লীগ দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ছিড়ে ফেলার অভিযোগ

শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির,  বৃহস্পতিবার, ১৬ আগস্ট ২০১৮ খ্রিষ্টাব্দ : আজ বৃহস্পতিবার বিকেলে শাহজাদপুর উপজে...

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

অপরাধ

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের বাঘাবাড়ী দক্ষিণপাড় গ্রাম থেকে রওশনআরা বেগম (৫৪) নামে...

শাহজাদপুরের ভুয়া এ্যাডভোকট আলমগীরকে নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড়

শাহজাদপুর

শাহজাদপুরের ভুয়া এ্যাডভোকট আলমগীরকে নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড়

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বড় ধুনাইল গ্রামের মো আলমগীর হোসেন দীর্ঘদিন ধরে বিভিন্ন পোষ্টার ব্যানারের মাধ্যমে নিজেকে আই...

শাহজাদপুরে পোতাজিয়া ইউপি চেয়ারম্যান, সদস্যদের পরিচিতি ও সংবর্ধনা অনুষ্ঠিত

উপজেলা নির্বাচন

শাহজাদপুরে পোতাজিয়া ইউপি চেয়ারম্যান, সদস্যদের পরিচিতি ও সংবর্ধনা অনুষ্ঠিত

শাহজাদপুর সংবাদদাতাঃ আজ বুধবার সকালে শাহজাদপুর উপজেলার ৩নং পোতাজিয়া ইউনিয়ন পরিষদ কার্যাল...