প্রেগনেন্সি পরবর্তী সময়ে নারীদের তলপেটের ত্বকটি বেশ ঝুলে যায় এবং লম্বা লম্বা দাগ পড়ে যায়। সাধারণত গর্ভকালের পর অর্থাৎ সন্তান জন্মের পরে এই সমস্যাটি দেখা দেয়। অনেকের অবশ্য বেশী ওজন থেকেও এমন হয়। শরীরের ত্বকে জন্ম হয় ফাটা দাগের।
গর্ভধারণ কালে মায়েরা অনেক বেশি খাওয়া দাওয়া করেন, যার ফলে তাদের ওজন অনেক বেশি বেড়ে যায়। এছাড়া এ সময়ে ডাক্তাররা পরামর্শ দেন প্রতিদিন প্রায় ৩০০০ ক্যালরি গ্রহণ করার জন্য। অতিরিক্ত এই খাবারের কারণে ওজনটা বাড়েই। পাশাপাশি সন্তান পেটে ধারণের ফলে ত্বকের প্রসারণ ঘটে। যা গর্ভ পরবর্তী সময়ে তলপেটের ত্বক ঝুলে পড়া এবং ফাটা দাগের মাধ্যমে বোঝা যায়। তবে কিছু যত্নে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। আসুন জেনে নিই এই সময়ে ঠিক কীভাবে তলপেটের যত্ন নেবেন।
ধীর গতিতে ওজনটি কমান
গর্ভ পরবর্তী সময়ে তলপেটের মেদটি দ্রুত কমাতে মাত্রাতিরিক্ত ডায়েটিং বা ডায়েটিং পিল খাওয়া একেবারেই ঠিক নয়, কারণ এতে ক্ষতি হয় স্বাস্থ্যের। যেহেতু বয়সের সাথে সাথে আমাদের শরীরের চামড়া এমনিতেই ঝুলে যায় তাই এর জন্য এই ধরনের দ্রুত ট্রিটমেন্ট নেয়াও উচিত নয়, নতুবা ত্বকের স্থায়ী ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। সুস্থ জীবনচর্চার মাধ্যমে ধৈর্য ধরে ধীর গতিতে তলপেটের মেদটি কমান। এতে বেড়ে যাওয়া তলপেটের ত্বকে টানটান ভাব আসবে এবং ত্বকের ফাটা দাগও মুছে যাবে।
ব্যায়াম করুন
গর্ভ পরবর্তী সময়ের তলপেটের যত্নের সবচেয়ে উপকারী একটি মাধ্যম হলো হালকা শারীরিক ব্যায়াম। আপনি গর্ভকালীন সময় থেকেই হালকা শারীরিক ব্যায়াম যেমন হাঁটতে পারেন বা সাধারণ কিছু ইয়োগা করতে পারেন। এর ফলে আপনার শরীর অনেক বেশি নমনীয় হবে এবং আপনি মানসিকভাবেও সুস্থ থাকবেন। এছাড়া পেটের পেশী টানটান করতে কিছু ব্যায়াম করে নিতে পারেন। যেমন জাম্পিং জ্যাক, পুশ-আপ, উইন্ডমিলসসহ বিভিন্ন অ্যারোবেটিক ব্যায়াম তলপেটের মেদ কমাতে এবং পেটের ত্বক টানটান করতে বেশ সহায়ক। আপনি চাইলে ইয়োগাও করতে পারেন।
ত্বক টানটান করতে সহায়ক কিছু খাবার খান
শারীরিক ব্যায়ামের মতই কার্যকরী কিছু প্রোটিনজাতীয় খাবার শরীরের পেশী গঠন করতে সহায়তা করে। বিশেষ করে তলপেটের বেড়ে যাওয়া ত্বকটি টানটান করে তোলে। এক্ষেত্রে কোলাজেন সমৃদ্ধ খাবার অনেকটা্ সহায়ক। এছাড়া পানিসমৃদ্ধ কিছু খাবার যেমন শসা, শাকসবজি, মাছ, লাল রংয়ের ফলমূল যেমন টমেটো, সবুজ সবজি, গাজর, স্ট্রবেরি এবং লাল চা খেতে পারেন। এগুলো আপনার তলপেটের অতিরিক্ত মেদ কমিয়ে এনে ত্বকটি টানটান করতে সহায়তা করবে।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
শাহজাদপুরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ! নিহত ২
সিরাজগঞ্জ শাহজাদপুরে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা ও মাটি পরিবহনের ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সিএনজির চালকসহ ২ জন...
অপরাধ
‘টাকা দিলে বাঁচিয়ে দেবো, না দিলে ফাঁসিয়ে দেবো’
আবুল কাশেম ও শামছুর রহমান শিশির : র্যাব, ডিবি ও পুলিশের কথিত সোর্স পরিচয়ে ও মানব কল্যাণ সংস্থায় চাকুরি করার কথা বলে শা...
অর্থ-বাণিজ্য
শাহজাদপুরের বাঘাবাড়ী বিদ্যুৎ কেন্দ্রে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ উৎপাদন বন্ধ!
এম এ হান্নান শেখঃ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দরের পূর্ব পাশে অবস্থিত পিডিবির ৩টি ও বেসরকারি ১টি মিলে মো...
জাতীয়
সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে মনোনয়ন জমা দিলেন ৯ জন প্রার্থী
নিজস্ব সংবাদদাতা: আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র জমা দি...
শিক্ষাঙ্গন
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছের 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ'র কেন্দ্রে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ‘এ’ ইউনিটের ভর্তি প...
আন্তর্জাতিক
জম্মু-কাশ্মীরে বন্দুকযুদ্ধে ভারতীয় সেনা নিহত
সেনা কর্মকর্তারা জানায়, বন্দুকধারীদের উপস্থিতি সম্পর্কে তথ্যের ভিত্তিতে শুরু হওয়া একটি ঘেরাও ও তল্লাশি অভিযানের সময় দু...
