শাহজাদপুর প্রতিনিধিঃ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার সোনাতনী ইউনিয়নের ১০ টাকা কেজি চাউল এখন নেতা/ কর্মিদের ঘড়ে ঘড়ে মিলছে। নিম্ন আয়ের প্রান্তিক মানুষদের জন্য এ চাউল বরাদ্দের নির্দেশনা থাকলেও বাস্তবে তা কার্যকর হচ্ছেনা। দেশে চালের বাজার স্থিতিশীল রেখে সহায় সম্বলহীন হতদরিদ্র ব্যক্তিদের মাঝে কার্ডের মাধ্যমে চাউল বরাদ্দের নির্দেশনা দিয়েছিলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। দরিদ্র মানুষের খাদ্য নিরাপত্তার এ কর্মসূচি এখন অনেকটাই ভেস্তে যেতে বসেছে। জানাগেছে, সোনাতনী ইউনিয়নের জন্য ১০০০ কার্ড বরাদ্দ করা হয়েছে। বরাদ্দকৃত কার্ডের সিংহভাগের মালিক এখন এলাকার প্রভাবশালী বিত্তবান ও দলের নতা/ কর্মিরা। ইউনিয়নে ডিলার নিয়োগ করা হয়েছে ইউনিয়ন আওয়ামিলীগের সভাপতি ছোটচামতারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক গোলাম মরতুজার ভাই আব্দুল জলিল ও সাধারন সম্পাদক আইজ উদ্দিনের ভাই মজিবর রহমানকে। অভিযোগ রয়েছে, নামে নামে বরাদ্দকৃত কার্ডগুলোও কার্ডধারীদের হাতে দেয়া হয়নি। তারা ইচ্ছে মাফিক চাউল উত্তোলন করছেন, ইচ্ছে মাফিক দিচ্ছেন কালো বাজারে বিক্রী করছেন। শাহজাদপুরের প্রায় সবগুলো ইউনিয়নেই চাউল নিয়ে উঠেছে নানা অনিয়মের অভিযোগ। দরিদ্র মানুষেরা এর প্রতিকার চেয়েছেন যথাযথ কর্তৃপক্ষের নিকট।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুর
শাহজাদপুরে দুস্থের মাঝে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম মন্ডলের নিজস্ব অর্থায়নে দুস্থ ও হতদ...
খেলাধুলা
শাহজাদপুরে শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন
সিরাজগঞ্জের শাহজাদপুরে ৫ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।
শাহজাদপুর
হৃদযন্ত্রক্রিয়া বন্ধ হয়ে শাহজাদপুরের সাবেক জিএস পলাশের ইন্তেকাল
পলাশের এ অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন স্থানীয় এমটি প্রফেসর মের...
শাহজাদপুর
শাহজাদপুরে বিনামূল্যে দুস্থদের মাঝে শীতবস্ত্র ও মাস্ক বিতরণ
'হাত বাড়ানোর প্রত্যয়' এ শ্লোগানকে সামনে রেখে গতকাল শুক্রবার বিকেলে শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের দুর্গমাঞ্চল সন্তোষ...
শিল্প ও সাহিত্য
সাপ্তাহিক প্রান্তিক সংবাদ পত্রিকার আনুষ্ঠানিক উদ্বোধন
ফারুক হাসান কাহারঃ শাহজাদপুর থেকে প্রকাশিত সাপ্তাহিক প্রান্তিক সংবাদ পত্রিকার আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবা...
