সোমবার, ২৩ মার্চ ২০২৬
নিজস্ব প্রতিবেদক,  শনিবার, ৩ নভেম্বর- ২০১৮ খ্রিষ্টাব্দ : স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন বলেছেন, প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনা গরীব দুঃখী মানুষের জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। দেশকে সমৃদ্ধশালী করতে ও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে, বিশেষত দারিদ্র দূরীকরণে প্রধানমন্ত্রী, দেশরতœ শেখ হাসিনা’র সরকার বহুমূখী উন্নয়ন কর্মপরিকল্পনা পর্যায়ক্রমে বাস্তবায়ন করে যাচ্ছেন। শনিবার দুপুরে শাহজাদপুর উপজেলা পরিষদ হল রুমে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় শাহজাদপুর উপজেলায় ‘জমি আছে, ঘর নাই’ এমন গৃহহীন ৭৫ টি নিজ জমিতে নির্মিত ৭৫ টি ঘর হস্তান্তর অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় এমপি আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন উপরোক্ত কথাগুলো বলেন। প্রধান অতিথি এ সময় আরও বলেন, বিদ্যুৎ, জ্বালানি ও খাদ্যে দেশ স্বয়ংসম্পূর্ণ হয়েছে। বিশ্ব পরিমন্ডলে দেশকে সমৃদ্ধশালী দেশ হিসেবে সুপ্রতিষ্ঠিত করতে ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাংলাদেশকে ‘সোনার বাংলা’ গড়তে জননেত্রী শেখ হাসিনা অক্লান্ত পরিশ্রম করে চলেছেন। চলমান উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও নৌকা প্রতীকে ভোট দিতে জননেত্রী শেখ হাসিনা’কে রাষ্ট্রক্ষমতায় বসাতে হবে।’ শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসেইন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখে, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুস্তাক আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ হাসিব সরকার, সাবেক অধ্যক্ষ এএম আব্দুল আজীজ, কৃষি অফিসার মনজু আলম সরকার, উপজেলা প্রকৌশলী আহম্মেদ রফিক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিন্দার আলী প্রমুখ।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ডিলারের বাড়ী থেকে টিসিবির পণ্য উদ্ধার

শাহজাদপুর

শাহজাদপুরে ডিলারের বাড়ী থেকে টিসিবির পণ্য উদ্ধার

সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর সদরের দ্বারিয়াপুর মোদকপাড়ার মহল্লায় মেসার্স বকতিয়ার এন্টারপ্রাইজের মালিক বখতিয়ারের বাড়ি থেকে...

শাহজাদপুরে হযরত শাহ্ হাবিবুল্লাহ (রহ.) এর বাৎসরিক ওরশ সম্পন্ন

ধর্ম

শাহজাদপুরে হযরত শাহ্ হাবিবুল্লাহ (রহ.) এর বাৎসরিক ওরশ সম্পন্ন

শাহজাদপুর প্রতিনিধি : গত শুক্রবার ভোররাতে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শাহজাদপুরের বাদলবাড়িস্থ জগৎ বরেণ্য অলী হযরত শাহ্ হাব...

শাহজাদপুরে ডোবায় পড়ে ৩ সন্তানের জননীর মৃত্যু

শাহজাদপুর

শাহজাদপুরে ডোবায় পড়ে ৩ সন্তানের জননীর মৃত্যু

সিরাজগঞ্জ শাহজাদপুরে দিনে-দুপুরে বাড়ির পাশের ডোবায় পড়ে আছিয়া খাতুন(৩২) নামের ৩ সন্তানের জননীর করুণ মৃত্যু হয়েছে।

শাহজাদপুরে ২৫টি গৃহহীন পরিবার পেল ঘর ও জমি

জাতীয়

শাহজাদপুরে ২৫টি গৃহহীন পরিবার পেল ঘর ও জমি

বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ১০ টায় উপজেলা হল রুমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী ঘর ও জমি বিতরণের উদ্বোধন করেন

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি’)-এর সঙ্গে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর

শাহজাদপুর

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি’)-এর সঙ্গে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর

প্রথম পর্যায়ে ২৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে (২৮ আগস্ট) চুক্তি স্বাক্ষরিত হয়। আজ (২৯ আগস্ট) বাকি ২১টি পাবলিক বিশ্ববিদ...

রোগীর সেবা করলে যে সওয়াব পাবেন

ধর্ম

রোগীর সেবা করলে যে সওয়াব পাবেন

আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি নেয়ামত অসংখ্য ও অগণিত। তন্মধ্যে সুস্থতা অনেক বড় অনুকম্পা। অসুস্থতাও তার পক্ষ থেকে নিয়ামত...