সোমবার, ২৩ মার্চ ২০২৬
শাহজাদপুর সংবাদ ডটকম, নিজস্ব প্রতিবেদক, মঙ্গলবার, ৭ আগষ্ট ২০১৮ খ্রিষ্টাব্দ  : মর্মান্তিক সড়ক দূর্ঘটনা রোধে ছাত্র-ছাত্রীদের ৯ দফা দাবি মেনে নেয়ায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা'কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে অানন্দ শোভাযাত্রা করেছে শাহজাদপুর উপজেলা ছাত্রলীগ নেতৃবৃন্দ। আজ মঙ্গলবার বেলা ১১টায় শাহজাদপুর সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণ থেকে ছাত্র সমাজের উদ্যোগে শাহজাদপুর উপজেলা ছাত্রলীগ সভাপতি মারুফ হাসান সুনাম ও সাধারণ সম্পাদক শেখ রাসেলের নেতৃত্বে বিশাল এক আনন্দ শোভাযাত্রা বের হয়ে পৌরসদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সেখানেই গিয়ে শেষ হয়। পরে সরকারি কলেজ চত্বরে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রলীগ সভাপতি মারুফ হাসান সুনাম, সাধারণ সম্পাদক শেখ রাসেল, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক রায়হান লোদী, সাবেক প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক নোমান, সাবেক উপ-প্রচার সম্পাদক রানা শেখ, শাহজাদপুর সরকারি কলেজ ছাত্রলীগ আসন্ন সন্মেলনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী সায়মন আহমেদ শাহীন প্রমূখ। বক্তারা বলেন,' ছাত্র ছাত্রীদের ৯ দফা দাবি মেনে নেয়ায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা'কে শাহজাদপুর উপজেলা ছাত্রলীগসহ শাহজাদপুর ছাত্র সমাজের পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। সেই সাথে ছাত্র- ছাত্রীদের ছদ্মাবরণে কেউ যেন কোন ধরণের নৈরাজ্য, বিশৃংখলা সৃষ্টি করতে না পারে সেজন্য ছাত্রসমাজকে সতর্ক থাকার উদাত্ব আহবান জানাচ্ছি।' উক্ত অভিনন্দন শোভাযাত্রায় অসংখ্য শাহজাদপুর উপজেলা ছাত্রলীগ নেতৃবৃন্দ, শাহজাদপুর সরকারি কলেজ ছাত্রলীগ নেতৃবৃন্দ, ছাত্র -ছাত্রীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রলীগ নেতাকর্মী, সমর্থক ও সাধারণ ছাত্র- ছাত্রীরা স্বতস্ফূর্তভাবে অংশ নেয়।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ডিলারের বাড়ী থেকে টিসিবির পণ্য উদ্ধার

শাহজাদপুর

শাহজাদপুরে ডিলারের বাড়ী থেকে টিসিবির পণ্য উদ্ধার

সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর সদরের দ্বারিয়াপুর মোদকপাড়ার মহল্লায় মেসার্স বকতিয়ার এন্টারপ্রাইজের মালিক বখতিয়ারের বাড়ি থেকে...

শাহজাদপুরে হযরত শাহ্ হাবিবুল্লাহ (রহ.) এর বাৎসরিক ওরশ সম্পন্ন

ধর্ম

শাহজাদপুরে হযরত শাহ্ হাবিবুল্লাহ (রহ.) এর বাৎসরিক ওরশ সম্পন্ন

শাহজাদপুর প্রতিনিধি : গত শুক্রবার ভোররাতে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শাহজাদপুরের বাদলবাড়িস্থ জগৎ বরেণ্য অলী হযরত শাহ্ হাব...

শাহজাদপুরে ডোবায় পড়ে ৩ সন্তানের জননীর মৃত্যু

শাহজাদপুর

শাহজাদপুরে ডোবায় পড়ে ৩ সন্তানের জননীর মৃত্যু

সিরাজগঞ্জ শাহজাদপুরে দিনে-দুপুরে বাড়ির পাশের ডোবায় পড়ে আছিয়া খাতুন(৩২) নামের ৩ সন্তানের জননীর করুণ মৃত্যু হয়েছে।

শাহজাদপুরে ২৫টি গৃহহীন পরিবার পেল ঘর ও জমি

জাতীয়

শাহজাদপুরে ২৫টি গৃহহীন পরিবার পেল ঘর ও জমি

বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ১০ টায় উপজেলা হল রুমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী ঘর ও জমি বিতরণের উদ্বোধন করেন

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি’)-এর সঙ্গে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর

শাহজাদপুর

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি’)-এর সঙ্গে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর

প্রথম পর্যায়ে ২৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে (২৮ আগস্ট) চুক্তি স্বাক্ষরিত হয়। আজ (২৯ আগস্ট) বাকি ২১টি পাবলিক বিশ্ববিদ...

রোগীর সেবা করলে যে সওয়াব পাবেন

ধর্ম

রোগীর সেবা করলে যে সওয়াব পাবেন

আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি নেয়ামত অসংখ্য ও অগণিত। তন্মধ্যে সুস্থতা অনেক বড় অনুকম্পা। অসুস্থতাও তার পক্ষ থেকে নিয়ামত...