শাহজাদপুর প্রতিনিধি :: শাহজাদপুর পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম শাহু’র বিরুদ্ধে চাঁদাবাজী ও মারপিটের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। শাহজাদপুর সাব-রেজিস্ট্রি অফিসের স্থায়ী মহরার আব্দুল মালেক বাদী হয়ে গত ২ অক্টোবর শুক্রবার এ মামলা দায়ের করেছে। গতকাল সোমবার দুপুরে এ মামলার অপর অন্যতম আসামী শাহজাদপুর উপজেলা কৃষকলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সোহেল আকন্দকে পুলিশ গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে। পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত বুধাবার দুপুরে অফিস চলাকালে শাহজাদপুর পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম শাহু’র নেতৃত্বে ৩/৪ জনের একটি দল শাহজাদপুর সাব-রেজিস্ট্রি অফিসে ঢুকে স্থায়ী মহরার আব্দুল মালেকের কাছে দলিল প্রতি ২০০ টাকা করে চাঁদা দাবি করে আব্দুল মালেক এ চাঁদা দিতে অস্বীকার করলে তারা আব্দুল মালেককে তারা আব্দুল মালেককে বেধরক মারপিট করে গুরুত্বর আহত করে। এ ঘটনায় আব্দুল মালেক উচ্চ পদস্থ কর্মকর্তার নির্দেশে শাহজাদপুর থানায় শাহজাদপুর পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম শাহুকে প্রধান আসামী করে অজ্ঞাত ৩/৪ জনের নামে এ চাঁদাবাজী মামলা দায়ের করে। পুলিশ গোপন সূত্রের ভিত্তিতে খবর পেয়ে শাহজাদপুর সাব-রেজিস্ট্রি অফিস এলাকা থেকে আমিরুল ইসলাম শাহু’র অন্যতম সহযোগী সোহেল আকন্দকে গ্রেফতার করে। এদিকে শাহজাদপুর পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম শাহু’র বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়েরের খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সাব-রেজিস্ট্রি অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে আমিরুল ইসলাম শাহুকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানিয়েছে। এ ব্যাপারে শাহজাদপুর পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম শাহু মোবাইল ফোনে জানান, একটি মহলের ইন্দোনে তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে এ মিথ্যা মামলা দায়ের করা করে তাকে রাজনৈতিকভাবে হয়রানি করছে।
সম্পর্কিত সংবাদ
জাতীয়
শাহজাদপুরে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত
সাগর বসাক ও শামছুর রহমান শিশির, : ‘মালিক শ্রমিক ভাই ভাই, সোনার বাংলা গড়তে চাই’- এ শ্লোগানকে সামনে রেখে গতকাল বুধবার শাহজ...
ফটোগ্যালারী
যমুনা নদীর তীর সংরক্ষণ বাঁধে ৮ বছরে ৫ স্থানে ধ্বস; জনমনে শংকা
শামছুর রহমান শিশির, বিশেষ প্রতিবেদক : ১৩০ কোটি টাকা ব্যয়ে নির্মিত সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার কৈজুরী থেকে বিনোটিয়া...
অপরাধ
পাবনা কলেজ গেট এলাকায় যুবক কে কুপিয়ে হত্যা
শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির, বুধবার, ২৯ আগস্ট ২০১৮ খ্রিষ্টাব্দ : আজ বুধবার বিকেলে শাহজাদপুর উপজেলার পোরজনা... শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...
দিনের বিশেষ নিউজ
শাহজাদপুরে কমিউনিটি পুলিশিংয়ের সভা ও ওপেন হাউজ ডে অনুষ্ঠিত
শাহজাদপুর
মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর
