বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬
PM-hasina-2 নিজস্ব প্রতিবেদক : তৈরি পোশাক খাতে ‘দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীদের’ ব্যাপারে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার বঙ্গবন্ধু আন্তর্জাতিক কেন্দ্রে ঢাকা অ্যাপারেল সামিট-২০১৪ এর উদ্বোধনে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তৈরি পোশাক রপ্তানিকারক দেশ- এটি অনেকের পছন্দ নয়। তাই তারা পোশাক খাতের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। “এই দেশি-বিদেশি ষড়যন্ত্রকারীদের ব্যাপারে পোশাক কারখানার মালিক, শ্রমিক, বিদেশি ক্রেতা ও ভোক্তা- সবাইকে সতর্ক থাকার জন্য আমি আহ্বান জানাচ্ছি।”
প্রতিযোগিতামূলক বিশ্ব বাজারে টিকে থাকার জন্য বিকেএমইকে উৎপাদন বাড়ানোর আহ্বান জানানোর পাশাপাশি ক্রেতাদেরও পোশাকের ক্রয়মূল্য বাড়ানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী।
“আমরা আশা করি, বিশ্বের শীর্ষস্থানীয় ক্রেতা প্রতিষ্ঠানগুলো আমাদের পাশে থাকবে। কারণ তাদের কাছে বাংলাদেশের তৈরি পোশকই সেরা।” এ অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রী ‘সেন্টার অফ এক্সিলেন্স ফর বাংলাদেশ অ্যাপরেল ইন্ডাস্ট্রি’ এবং ‘ইন্টারন্যাশনাল ট্রেড এক্সপো ফর বিল্ডিং অ্যান্ড ফায়ার সেফটি-২০১৪’ এর উদ্বোধন করেন।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে আগামীকাল

ধর্ম

শাহজাদপুরে মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে আগামীকাল

আগামীকাল (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়ায় ইয়ামেন শাহাজাদা হযরত মখদুম শাহদৌলা শহিদ ইয়ামেনি...

শাহজাদপুরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ! নিহত ২

শাহজাদপুর

শাহজাদপুরে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ! নিহত ২

সিরাজগঞ্জ শাহজাদপুরে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা ও মাটি পরিবহনের ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সিএনজির চালকসহ ২ জন...

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন

শাহজাদপুর

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন

২৫ বৈশাখ ১৪৩২ (৮ মে ২০২৫ ) বৃহস্পতিবার সকাল ৯টা ১৫ মিনিটে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে

উল্লাপাড়ায় এইচ টি ইমামের প্রথম জানাজা অনুষ্ঠিত

রাজনীতি

উল্লাপাড়ায় এইচ টি ইমামের প্রথম জানাজা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের প্রথম জানাজা সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পত...

ওয়াশিংটন জঙ্গিদের অবস্থানে দফায় দফায় বিমান হামলা করছে।