বুধবার, ২৫ মার্চ ২০২৬
শামছুর রহমান শিশির, শাহজাদপুর থেকে : উজানের ডল আর বর্ষনে সৃষ্ট বন্যার পানিতে শাহজাদপুর উপজেলার নিম্নাঞ্চলের বিভিন্ন স্থানে প্রায় ৫’শ একর জমির পাঁকা ধান তলিয়ে গেছে। অস্বাভাবিক পানি বৃদ্ধিতে কৃষকেরা পাঁকা ধান কেটে ঘরে তোলার আগেই তাদের বুকভরা স্বপ্ন ব্যার্থতায় পর্যবসিত হয়েছে। ফলে ক্ষতিগ্রস্থ কৃষকদের বুকজুড়ে হাহাকার সৃষ্টি হয়েছে। জানা গেছে, গত ক’দিন হলো অকস্মাৎ উপজেলার যমুনা, করতোয়া, বরাল, গোহালা, ধলাই ও চাকলাই নদীর পানি অস্বাভাবিকহারে বৃদ্ধি পেয়ে উপজেলার নিম্নাঞ্চলেরবিভিন্ন স্থান প্লাবিত হয়েছে। যমুনা নদীর পানি ঢুকে পড়ায় উপজেলার জামিরতা, বাশুরিয়া, ভূল বায়রা, হাটবায়রাসহ বিভিন্ন স্থানের প্রায় ’৫শ একর জমিতে রোপিত পাঁকা ধান বন্যার পানিতে তলিয়ে গেছে। এছাড়া, পোতাজিয়া ও কায়েমপুর ইউনিয়নের নিম্নাঞ্চলের বিভিন্ন স্থানে রোপিত পাঁকা ধানে বানের পানিতে মই পড়েছে। অনেক স্থানে কৃষকেরা পানির মধ্যে নেমে তলে যাওয়া ধান কাটার ব্যর্থ চেষ্টা চালাচ্ছেন। শ্রমিক সংকটের ফলে কৃষকেরা তড়িঘড়ি করে ধান কেটে ঘরে তুলতে পারছে না। এতে তাদের অবর্ণনীয় আর্থিক ক্ষতি সাধিত হয়েছে বলে তারা জানিয়েছে। ফলশ্রুতিতে তাদের মধ্যে হা-হুঁতাশ বেড়েছে।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামের শোক বার্তা

সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামের শোক বার্তা

সিরাজগঞ্জে ২ ভুয়া মুক্তিযোদ্ধাকে কারাগারে পাঠানোর আদেশ

শাহজাদপুর

সিরাজগঞ্জে ২ ভুয়া মুক্তিযোদ্ধাকে কারাগারে পাঠানোর আদেশ

সিরাজগঞ্জে ২ ভুয়া মুক্তিযোদ্ধাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। সোমবার (১ মার্চ)...

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ  ও মানববন্ধন

অপরাধ

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ ও মানববন্ধন

সন্ত্রাসী হামলার ঘটনায় অধ্যক্ষ হাজী এ্যাড. আব্দুল খালেকের ছেলে মোঃ সাজ্জাদ হাসান লিংকন বাদী হয়ে ইউপি চেয়ারম্যান খোকনসহ...