গতকাল রোববার বিকেলে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন পাইপ লাইনের মাধ্যমে সারা দেশে জ্বালানী তেল সরবরাহের সিন্ধান্ত বাতিলের দাবীতে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী নৌবন্দর ওয়েল ডিপো গেট সহ দেশের ৮টি ওয়েল ডিপো গেটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। অন্যান্য ওয়েল ডিপো গেট গুলো হলো চট্টগ্রাম ওয়েল ডিপো, নারায়নগঞ্জের গোদনাইল ও ফতুল্লা ওয়েল ডিপো, খুলনার দৌলতপুর ওয়েল ডিপো,বরিশালের চাঁনমারী ওয়েল ডিপো, কিশোরগঞ্জের ভৈরব ওয়েল ডিপো, বি-বাড়িয়া আশুগঞ্জ ওয়েল ডিপো গেট। বাঘাবাড়ী ওয়েল ডিপো গেটে বিক্ষোভ মিছিল শেষে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন বাঘাবাড়ী শাখার সভাপতি ওয়াশিম উদ্দিন মাষ্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত নৌযান শ্রমিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সহ সভাপতি মোঃ জিন্নাত আলী। এতে বক্তব্য রাখেন, বাঘাবাড়ী নৌযান শ্রমিক ফেডারেশন এর উপদেষ্টা আজিজুল হক মাস্টার, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মাস্টার, জানে আলম মাস্টার, সহ-সভাপতি আজগর আলী মাস্টার, আবুল বাসার ড্রাইভার, সহ-সাধারণ সম্পাদক মনির হোসেন মাস্টার, বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়নের সহ-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ড্রাইভার। বক্তারা বলেন, পাইপ লাইনের মাধ্যমে সারাদেশে জ্বালানী তেল সরবরাহ করা শুরু করা হলে প্রায় ৪০০ জাহাজ চলাচল বন্ধ হয়ে যাবে। এতে প্রায় ৫ হাজার ড্রাইভার, মাস্টার, শুকানি, গ্রীজার, লস্কর ও শ্রমিক বেকার হয়ে যাবে। এতে প্রায় ৬০ হাজার লোকের জীবন জীবিকা বন্ধ হয়ে যাবে। তাই অবিলম্বে এই আত্মঘাতি শিল্পস্বার্থ বিরোধী পরিকল্পনা বাতিল করে নৌ পথে জাহাজের মাধ্যমে জ্বালানী তেল সরবরাহ অব্যাহত রাখার জোর দাবী জানান। এছাড়া এ ব্যাপারে নৌ ও জ্বালানী মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
সম্পর্কিত সংবাদ
খেলাধুলা
ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড
করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...
রাজনীতি
গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল
জিয়াউর রহমান ফাউন্ডেশন (জিআরএফ) ও ডক্টরস অ্যাসোসিয়েশন (ড্যাব) কোভিড রোগীর ঔষুধ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।
শাহজাদপুর
শাহজাদপুরে সিএনজি নছিমন সংঘর্ষে নিহত ১, মা ও ছেলে সহ আহত ৩
সিরাজগঞ্জের শাহজাদপুরে বেপরোয়া গতিতে চলা অবৈধ নসিমনের সাথে সিএনজি চালিত অটোরিক্সার সংঘর্ষে সমাজ আলী (৫৫) নামের একজন নিহত...
বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার
বেলকুচি প্রতিনিধি: বেলকুচি থেকে অপহৃত কলেজ ছাত্রী নিলানটিকা কে (১৯) ময়মনসিংহ জেলা থেকে উ...
শাহজাদপুরে বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিন মোহনের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত
শামছুর রহমান শিশির : মহান মুক্তিযুদ্ধের সংগঠক, শাহজাদপুর উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বিশিষ্ট আওয়ামী লীগ...
ধর্ম
হযরত মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে কাল
আগামীকাল ২৭ মার্চ (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়া গ্রামে করতোয়া নদীর তীরে ইয়ামেন শাহাজ...
