মাহমুদুল কবীর, সিরাজগঞ্জ: পহেলা বৈশাখ উপলক্ষে সিরাজগঞ্জের তাঁত পল্লিগুলোতে এখন সীমাহীন ব্যস্ততা। সিরাজগঞ্জের শাহজাদপুর, বেলকুচি, এনায়েতপুর, উল্লাপাড়া, কাজিপুর ও সিরাজগঞ্জ সদর উপজেলার দেড় লক্ষাধিক হস্ত ও ইঞ্জিন চালিত তাঁত কারখানায় ১০ লক্ষাধিক মানুষ ব্যস্ত হয়ে পড়েছে নানা ধরনের বাহারি শাড়ি ও লুঙ্গি তৈরির কাজে। ব্যবসায়ীরা আশা করেছেন এবার বৈশাখে শত কোটি টাকার শাড়ি, লুঙ্গি ও গামছা দেশের চাহিদা মিটিয়ে ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্যসহ বিশ্বের অন্যান্য দেশে রপ্তানি করা সম্ভব হবে। সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ গ্রামের তাঁত মালিক আব্দুল আওয়াল জানান, সারা বছর তাঁতের শাড়ির চাহিদা থাকলেও বছরের এই সময়ে তাঁতের শাড়ি, লুঙ্গি, গামছা, ধুতি ও থ্রি-পিছসহ অন্যান্য পণ্যের ব্যাপক চাহিদা বেড়ে যায়। তিনি আরো জানান, বৈশাখ উপলক্ষে রংবেরঙয়ের শাড়িতে বাংলা অক্ষরের আলপনা-নকশা দিয়ে দেশের সংস্কতিকে তুলে ধরা হচ্ছে। এখানে ৩০০ থেকে আড়াই হাজার টাকা মূল্যের শাড়ি তৈরি হচ্ছে। মোকাম থেকে প্রচুর তাঁত পণ্যের অর্ডার পাওয়া যাচ্ছে। নববর্ষ উপলক্ষে এ বছর জামদানি বৈশাখী প্রিন্ট ব্লক, স্কিন প্রিন্ট শাড়ি ও থ্রি-পিছ-এর ব্যাপক চাহিদা রয়েছে। এছাড়া ছোট ছোট মেয়েদের জন্যও তৈরি হচ্ছে নানা রঙয়ের বাহারি শাড়ি। ইতোমধ্যে অনেকেই ব্যক্তিগতভাবে এসে কারখানা থেকে পছন্দমতো শাড়ি- লুঙ্গি কিনে নিচ্ছে বলে তাঁত মালিকরা জানান।
সম্পর্কিত সংবাদ
দিনের বিশেষ নিউজ
শাহজাদপুরে দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে আইন শৃংখলা সভা ও অনুদান বিতরণ
নিজস্ব প্রতিবেদক : আজ সোমবার শাহজাদপুরে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে আইন শৃঙ্খলা বিষয়ক সভা ও অনুদান বিতরণ অন...
জাতীয়
শাহজাদপুরে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত
সাগর বসাক ও শামছুর রহমান শিশির, : ‘মালিক শ্রমিক ভাই ভাই, সোনার বাংলা গড়তে চাই’- এ শ্লোগানকে সামনে রেখে গতকাল বুধবার শাহজ...
বাংলাদেশ
রাজধানীর ১৭ টি স্পটে অসহায় মানুষের মাঝে যুব উন্নয়ন অধিদপ্তরের খাদ্য সামগ্রী বিতরণ
করোনা ভাইরাসের কারনে দেশের মানুষকে লকডাউনে থাকতে হচ্ছে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে জরুরী কাজে বের হতে হচ্ছে। এতে নিম্নআ...
ফটোগ্যালারী
যমুনা নদীর তীর সংরক্ষণ বাঁধে ৮ বছরে ৫ স্থানে ধ্বস; জনমনে শংকা
শামছুর রহমান শিশির, বিশেষ প্রতিবেদক : ১৩০ কোটি টাকা ব্যয়ে নির্মিত সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার কৈজুরী থেকে বিনোটিয়া...
