বাংলা চলচ্চিত্রের বর্তমান সময়ের চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। দুই বাংলায় সমানভাবে কাজ করে যাচ্ছেন। তবে হঠাৎ করেই বৈশ্বিক মহামারি করোনার থাবায় তার সব কাজ বন্ধ হয়ে গেছে। পরিস্থিতি স্বাভাবিক হলে শুটিংয়ে ফিরবেন এই ‘ধ্যাততেরিকি’ খ্যাত নায়িকা।
করোনার কারণে দীর্ঘ তিনমাস চলচ্চিত্রের শুটিংসহ সকল কার্যক্রম বন্ধ থাকার পর শুটিংয়ের অনুমতি দেওয়া হয়। শুটিংয়ের অনুমতি পেলেও অভিনয়ে ফিরতে পারছেন না ফারিয়া। এরইমধ্যে লকডাউনের ভিতরেই হঠাৎ প্রেমিকের সঙ্গে আংটি বদল করেছেন নুসরাত ফারিয়া। তবে সবকিছু ছাপিয়ে আবারো শুটিংয়ে ফিরতে চান নুসরাত। সে অপেক্ষায় দিন গুণছেন তিনি।
এ প্রসঙ্গে ফারিয়া বলেন, হাতে চারটি সিনেমার কাজ রয়েছে। সে কাজগুলোর টেকনিশিয়ারন ভারতীয় হওয়ায় শুরু করতে পারছেন না নির্মাতারা। বিমান চলাচল না করার কারণে তারা বাংলাদেশে আসতে পারছেন না। এজন্য বিমান ওড়া পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। বিমান চলাচল স্বাভাবিক হলে এই সিনেমার কাজ শুরু করব।
প্রসঙ্গত, নির্মাতা শিহাব শাহীনের পরিচালনায় ‘যদি কিন্তু তবুও’ চলচ্চিত্রের শুটিং শুরু করেছিলেন ফারিয়া। করোনার কারণে সে ছবিটির কাজ আটকে যায়। অন্যদিকে দীপংকর দীপনের ‘অপারেশন সুন্দরবন’ সিনেমার শুটিং শেষ করেছেন তিনি। এছাড়া ‘ঢাকা ২০৪০’ শিরোনামের কাজও শেষ করেছেন।
সম্পর্কিত সংবাদ
অপরাধ
শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ
সিরাজগঞ্জের প্রথম শ্রেণির শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযো...
শাহজাদপুর
হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত
সিরাজগঞ্জ শাহজাদপুরে স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহা...
ধর্ম
শাহজাদপুরে বাংলাদেশ মানবাধিকার কমিশনের উদ্দ্যেগে ইফতার মাহফিল
ফারুক হাসান কাহারঃ গতকাল শুক্রবার উপজেলা শহিদ স্মৃতি মিলনায়তন এ বাংলাদেশ মানবাধিকার কমিশন শাহজাদপুর...
অপরাধ
শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার
বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের বাঘাবাড়ী দক্ষিণপাড় গ্রাম থেকে রওশনআরা বেগম (৫৪) নামে...
সিরাজগঞ্জ জেলার সংবাদ
রায়গঞ্জের দৃষ্টিপ্রতিবন্ধী আনোয়ার বিচার পাবে তো!
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পল্লী আবুদিয়া মধ্যপাড়া গ্রামের দৃষ্টি প্রতিবন্ধী আনোয়ার হোসেনকে মারধরের ঘটনার বিচার চেয়ে...
অপরাধ
শাহজাদপুর ইউনিয়ন আ’লীগ দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ছিড়ে ফেলার অভিযোগ
শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির, বৃহস্পতিবার, ১৬ আগস্ট ২০১৮ খ্রিষ্টাব্দ : আজ বৃহস্পতিবার বিকেলে শাহজাদপুর উপজে...
