নিজস্ব প্রতিনিধিঃ অবিলম্বে সরকার নির্ধারিত বেতন-ভাতা চালু করার দাবীতে বাংলাদেশ নৌযান শ্রমিক সংগ্রাম পরিষদ আগামী কাল ২২ আগস্ট সোমবার মধ্যরাত থেকে সকল প্রকার নৌযান চলাচল বন্ধ রেখে দেশব্যাপী অনির্দিষ্টকালের জন্য শ্রমিক ধর্মঘট শুরু করবে বলে ঘোষনা দিয়েছে। গতকাল শনিবার বিকেলে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি নৌযান শ্রমিক ফেডারেশন আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা এ ঘোষনা দেন। বাংলাদেশ নৌযান শ্রমিক সংগ্রাম পরিষদের নেতা জেন্নাত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে বক্তব্য রাখেন, নৌযান শ্রমিক সংগ্রামের নেতা মনির হোসেন মাস্টার,কামাল উদ্দিন ড্রাইভার, দেলোয়ার হোসেন মাস্টার প্রমূখ। বক্তারা বলেন, বাংলাদেশ নৌযান শ্রমিক সংগ্রাম পরিষদের আহব্বায়ক অয়েজুল ইসলাম বুলবুলের নের্তৃত্বে তাদের দাবী আদায়ের লক্ষে এ আন্দোলন শুরু করতে যাচ্ছে। তারা আরো বলেন, এ দাবীতে গত ২০ মে থেকে টানা ৬ দিনের ধর্মঘটে নৌপথ অচল হয়ে পড়লে মালিক পক্ষ ও নৌ মন্ত্রী শাহজাহান খানের সাথে তাদের এক বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে সর্বসম্মতিক্রমে ৩ ক্যাটাগরিতে সর্বনিম্ন ৯ হাজার টাকা থেকে ১০ হাজার টাকা বেতন-ভাতা নির্ধারণ করে মালিক পক্ষকে তা প্রদানের নির্দেশ দিলে লাগাতার সে ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হয়। কিন্তু গত ২ মাসেও প্রতিশ্রুতি অনুযায়ী বেতন-ভাতা প্রদান না করায় তারা বাধ্য হয়ে ২২ আগস্ট মধ্যরাত থেকে সারা দেশের সকল প্রকার নৌযান চলাচল বন্ধ রেখে অনির্দিষ্টকালের জন্য লাগাতার ভাবে এ ধর্মঘট শুরু করতে যাচ্ছেন।বক্তারা আরো বলেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে তাদের এ দাবী মেনে না নেওয়া হলে সকল নৌযান চলাচল বন্ধ করে দিয়ে নৌ পথ অচল করে দিবেন। তাদের এ দাবী আদায় না হওয়া পর্যন্ত তাদের এ আন্দোলন লাগাতার ভাবে চলবে বলে সমাবেশে ঘোষনা দেন।
সম্পর্কিত সংবাদ
শাহজাদপুরে বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিন মোহনের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত
শামছুর রহমান শিশির : মহান মুক্তিযুদ্ধের সংগঠক, শাহজাদপুর উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বিশিষ্ট আওয়ামী লীগ...
খেলাধুলা
ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড
করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...
বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার
বেলকুচি প্রতিনিধি: বেলকুচি থেকে অপহৃত কলেজ ছাত্রী নিলানটিকা কে (১৯) ময়মনসিংহ জেলা থেকে উ...
রাজনীতি
গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল
জিয়াউর রহমান ফাউন্ডেশন (জিআরএফ) ও ডক্টরস অ্যাসোসিয়েশন (ড্যাব) কোভিড রোগীর ঔষুধ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।
শাহজাদপুর
শাহজাদপুরে সিএনজি নছিমন সংঘর্ষে নিহত ১, মা ও ছেলে সহ আহত ৩
সিরাজগঞ্জের শাহজাদপুরে বেপরোয়া গতিতে চলা অবৈধ নসিমনের সাথে সিএনজি চালিত অটোরিক্সার সংঘর্ষে সমাজ আলী (৫৫) নামের একজন নিহত...
শাহজাদপুর
শাহজাদপুরে পতিতা খদ্দেরসহ গ্রেফতার ৬
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই আসাদুজ্জামান, এএসআই মেহেদিসহ শাহজাদপুর থানা পুলিশের একটি দল লাল মিয়ার বাড়িতে অভি...
