ফারুক হাসান কাহারঃ পৌর মেয়রের ব্যক্তিগত শর্টগানের গুলিতে নিহত সিরাজগঞ্জের শাহজাদপুরের সাংবাদিক আব্দুল হাকিম শিমুলের বিধবা স্ত্রীকে অ্যাসেনশিয়াল ড্রাগ ওষুধ কোম্পানিতে চাকরির নিশ্চয়তা দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম।
আগামী ২-৩ দিনের মধ্যে শিমুলের স্ত্রী নূরুন নাহার খাতুনকে নিয়োগপত্র দেয়া হবে। পরবর্তীতে তাকে আরও ভাল কোনো জায়গায় পোস্টিং দেয়া হবে বলেও স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন।
এ সময় মন্ত্রী নিহতের পরিবারকে নগদ এক লাখ টাকা অনুদান দেন।
শনিবার রাত সাড়ে ১০টার দিকে শাহজাদপুরে নিহত সাংবাদিক শিমুলের বাড়িতে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাতে গিয়ে তিনি এ ঘোষণা দেন।
এ সময় স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, পেশাগত দায়িত্ব পালন করার সময় একজন সাংবাদিককে গুলি করে হত্যা করা হয়েছে এটা খুবই দু:খজনক। হত্যাকারী যত ক্ষমতাধরই হোক না কেন তাকে ছাড় দেয়া হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এ ব্যাপারে কঠোর অবস্থানে রয়েছেন।
এ সময় এলাকাবাসী পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হালিমুল হক মীরুর বিরুদ্ধে দলীয়ভাবে ব্যবস্থা নেয়ার দাবি জানালে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ইতোমধ্যে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংগঠনিক ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছেন। খুব শিগগিরিই গঠনতন্ত্র অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপন, মন্ত্রী পত্নী বেগম লায়লা নাসিম, জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দিকা, অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) আবুল হাসনাত, উপজেলা নির্বাহী অফিসার আলীমুল রাজীব প্রমুখ।
সম্পর্কিত সংবাদ
অপরাধ
শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ
সিরাজগঞ্জের প্রথম শ্রেণির শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযো...
দিনের বিশেষ নিউজ
শিবচরে বাল্কহেড ও স্পিডবোট সংঘর্ষ, ২৫ জনের মরদেহ উদ্ধার
মাদারীপুরের শিবচরে কাঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটের পুরাতন কাঁঠালবাড়ি ঘাটের কাছে বালুবোঝাই বাল্কহেডে যাত্রীবাহী স্পিডবোটের ধাক...
ধর্ম
শাহজাদপুরে আলকোরআন প্রেমী হোসনেআরা ও সমাজসেবী আব্দুল্লাহ আল মামুনকে সংবর্ধনা
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া আল কোর আন প্রেমী মহিয়সী নারী মোছাঃ হোসনে আরা ও শাহজাদপুরের জনদুর্ভোগ নিয়ে কাজ করায়...
ধর্ম
যমুনার আগ্রাসনে বিলীন হলো মসজিদ
শত চেষ্টা করেও মসজিদটি রক্ষা করা গেল না। যমুনার তীব্র স্রোতে শনিবার সিরাজগঞ্জ সদর উপজেলার...
আন্তর্জাতিক
আল-আকসা মসজিদ খুললে ইসরায়েল ও মুসলিম বিশ্বের উত্তেজনা কমবে: কুশনার
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জ্যৈষ্ঠ উপদেষ্টা জারেড কুশনার বলেছেন, সকল মুসলিমের জন্য আল আকসা মসজিদে খুলে দিলে ম...
খেলাধুলা
টিভিতে ক্রিকেট দেখে আফসোস হচ্ছে মুশফিকুরের
আন্তর্জাতিক ক্রিকেটে অনেকগুলো মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে মুশফিকুর। তিন ফরমেটের আন্তর্জাতিক ক্রিকেট মিলে ৩৭৪ ম্যাচে ১১৮৬৯...
