শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬
চলনবিলে বৃষ্টি ও ঢল গড়া পানি আসার সাথে সাথে শুরু হয়েছে নির্বিচারে ডিমওয়ালা মা মাছ নিধনের মহোৎসব। জানা গেছে, চলনবিল অধ্যুষিত সিরাজগঞ্জের শাহজাদপুর, তাড়াশ,উল্লাপাড়া, পাবনার ভাঙ্গুড়া, চাটমোহর, ফরিদপুর, নাটোরের গুরুদাসপুর, সিংড়া ও নওগাঁর আত্রাই উপজেলায় কয়েকদিনের ভারি বর্ষন ও উজান থেকে নেমে পাহাড়ি ঢলে খালবিলে পানিতে ভরে উঠছে। সেই সাথে দেশীয় প্রজাতির বিভিন্ন ডিমওয়ালা মা মাছের দেখা মিলছে বিলের পানিতে। আর এই সব মাছ শিকার করতে জেলেরা হুমরি খেয়ে পড়েছেন। ইতোমধ্যে তারা মাছ শিকারের উপকরণ যেমন- বেড়জাল, খোরা জাল, কারেন্ট জাল, সুতিজালসহ নানা ধরনের উপকরণ দিয়ে দিনরাত মা মাছ নিধন শুরু করছেন। সরেজমিনে চলবিলে ঘুরে দেখা গেছে, যেখানে পানি এসেছে সেখানেই ডিমওয়ালা মা মাছ ধরার জন্য সবাই হুমরি খেয়ে পড়ছেন। গত এক সপ্তাহে চলনবিলের হাট-বাজারে প্রকাশ্যে ডিমওয়ালা মা মাছ চড়া দামে বিক্রিও করতে দেখা যাচ্ছে। স্থানীয় জেলে সাইফুল আলম জানান, বছরে ৭-৮ মাস বিলে পানি না থাকায় চলনবিলের জেলেদের মানবতার জীবনযাপন করতে হয়। এ কারণে এখন পরিবার চালাতে তাদেরকে ডিমওয়ালা মাছই শিকার করতে হচ্ছে। এ প্রসঙ্গে তাড়াশ উপজেলা (ভারপ্রাপ্ত) মৎস্য কর্মকর্তা হাসান মাহমুদুল হক জানান, চলনবিল একটি বৃহৎ এলাকা। এখানে সমন্বিতভাবে কাজ করলে পোনা মাছ নিধন বন্ধ সম্ভব। তিনি আরও জানান, তার এলাকায় ডিমওয়ালা মা মাছ নিধন বন্ধ করতে জেলেদেরকে নিরুৎসাহিত করা হচ্ছে।

সম্পর্কিত সংবাদ

“বিশ্ব ভালবাসা দিবসের জয় হোক”

আন্তর্জাতিক

“বিশ্ব ভালবাসা দিবসের জয় হোক”

আজ বিশ্ব ভালবাসা দিবস। ভালবাসার জয় হোক, ভালবাসা দিবসের জয় হোক। ভালবাসার মহিমায় উদ্ভাসিত...

শাহজাদপুর উপজেলায় কর্মকর্তাদের মাঝে ট্যাব বিতরণ

তথ্য-প্রযুক্তি

শাহজাদপুর উপজেলায় কর্মকর্তাদের মাঝে ট্যাব বিতরণ

পানি আর ইলিশ ভাসল বাঙালির বেগুন নেই

উপ-সম্পাদকীয়

পানি আর ইলিশ ভাসল বাঙালির বেগুন নেই

শাহজাদপুর মডেল পাইলট হাইস্কুল এলামনাই এসোসিয়েশন (শাহজাদপুর)'র আহবায়ক কমিটি গঠন

শিক্ষাঙ্গন

শাহজাদপুর মডেল পাইলট হাইস্কুল এলামনাই এসোসিয়েশন (শাহজাদপুর)'র আহবায়ক কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক, শাহজাদপুর : শাহজাদপুর প্রেসক্লাবে শাহজাদপুর মডেল পাইলট হাইস্কুল এলামনাই এসোসিয়েশন (শাহজাদপুর)'র ১৭ সদস...

‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ভর্তি এ বছরেই' উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন: এমপি স্বপন

জাতীয়

‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ভর্তি এ বছরেই' উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন: এমপি স্বপন

শামছুর রহমান শিশিরঃ ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাষণামলে শাহজাদপুরে জনগণ সর্বোচ্চ উন্নয়নের মুখ দেখেছে। অতীতের অন্য কোন স...