মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
স্বরাষ্ট্র, ডাক ও টেলিযোগাযোগ, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের মুখপাত্র জনাব মোহাম্মদ নাসিম এর মুত্যুতে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে মৃতের বিদেহী আত্মার শান্তি কামনা করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপনপূর্বক ৭ দিনের শোক কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো: আব্দুল লতিফ বিশ্বাস ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ডা. মো: হাবিবে মিল্লাত এমপি'র যৌথ স্বাক্ষরিত এক শোকপত্রে ৭ দিনের এ কর্মসূচী ঘোষণা করেন। কর্মসূচীর মধ্যে আগামী ৭ দিন সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগ ও জেলার মধ্যে সকল ইউনিটের দলীয় কার্যালয়ে দলীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন, জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের অধীনস্ত সর্বস্তরের নেতাকর্মীদের কালো ব্যাচ ধারণ, আগামী ৩ দিন জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে পবিত্র কোরআন খানি অনুষ্ঠিত হবে। জেলা আওয়ামী লীগ আহূত এ ৭ দিনের শোক কর্মসূচি সফল করতে সর্বস্তরের দলীয় নেতাকর্মীদের প্রতি উদাত্ব আহবান জানিয়েছেন জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

শাহজাদপুুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধে ধ্বস এলাকায় আতংক

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ  ও মানববন্ধন

অপরাধ

শাহজাদপুরে শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ছাত্র-ছাত্রীদের বিক্ষোভ ও মানববন্ধন

সন্ত্রাসী হামলার ঘটনায় অধ্যক্ষ হাজী এ্যাড. আব্দুল খালেকের ছেলে মোঃ সাজ্জাদ হাসান লিংকন বাদী হয়ে ইউপি চেয়ারম্যান খোকনসহ...

এ্যাডঃ জুথীর পক্ষ থেকে শাহজাদপুরে আইনজীবীদের মাঝে  মাস্ক বিতরণ

শাহজাদপুর

এ্যাডঃ জুথীর পক্ষ থেকে শাহজাদপুরে আইনজীবীদের মাঝে মাস্ক বিতরণ

রুলা'র পক্ষ থেকে মাস্ক বিতরন করের এ্যাডভোকেট আহসান হাবিব সোহেল (এপিপি) ও এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান সবুজ(এপিপি)

শাহজাদপুরে  বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ

রাজনীতি

শাহজাদপুরে বিএনপি নেতার ঈদ উপহার বিতরণ

ঈদ উপহারের মধ্যে ছিলো শাড়ি, লুঙ্গি, থ্রিপিছ, পাঞ্জাবি ও ম্যাক্সি

সাবেক সংসদ সদস্য চয়ন ইসলামের শোক বার্তা