শাহজাদপুর সংবাদ ডটকমঃ মানুষ নিজের পোশাকের ব্যাপারে বেশ সচেতন। তেমনি খেলোয়াড়রাও। পোশাকের কারণে খোলোয়াড়দের চেনা যায় খুব সহজে। অনেকে প্রিয় খেলোয়াড়ের মতো পোশাক পরে নিজেকে সুন্দর করে তোলেন। পোশাকের মাধ্যমে শালীন-অশালীন বিষয়টি উঠে আসে। শালীনতা বজায় রাখার জন্য খেলোয়াড়দের পোশাকের ক্ষেত্রে কোনো মানদণ্ড না থাকলেও বর্তমানে কলম্বিয়ার একটি নারী সাইকেল টিমের অদ্ভুত পোশাক বিশ্বজুড়ে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। ভালো করে না দেখলে আপনি বুঝতেই পারবেন না যে তারা নগ্ন, না পোশাকে আবৃত। আন্তর্জাতিক সাইকেলিং ইউনিয়ন (আইএসইউ) তাদের ওই পোশাক নিষিদ্ধ না করলেও ব্যাপক সমালোচনা করেছে। পাশাপাশি অতিসত্বর ওই পোশাক বাদ দেওয়ার জন্য কলম্বিয়ার সাইকেলিং কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে।
তবে এসব সমালোচনা ও আহ্বান খারিজ করে দিয়েছে ওই সাইকেল টিমের খোলোয়াড়রা। তারা জানিয়েছেন, এ পোশাক পরার ক্ষেত্রে খারাপ কিছু দেখছেন না তারা। এ ব্যাপারে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনও করেছেন তারা। সম্মেলনে টিমের এক সদস্য অ্যানজি রোজার্স বলেন, ‘আমরা ইতিমধ্যে বলেছি যে ইউনিফর্মটি একজন ক্রীড়াবিদ, নারী ও সাইকেলিস্ট হিসেবে বানানো হয়েছে। এ ধরনের পোশাকের ব্যাপারে আমরা লজ্জিত নই।’
সম্পর্কিত সংবাদ
বন্যা
শাহজাদপুরে যমুনার তীব্র ভাঙ্গনে ভিটেমাটি হারাচ্ছে মানুষ
শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির, শুক্রবার, ১২ সেপ্টেম্বর - ২০১৮ খ্রিষ্টাব্দ : বন্...
শাহজাদপুর
মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর
শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...
জাতীয়
শাহজাদপুরে যথাযথ মর্যাদায় উপজেলা প্রশাসনের বিজয় দিবস পালিত
নিজস্ব প্রতিনিধিঃ শাহজাদপুরে যথাযথ মর্যাদায় বিজয় দিবস পালিত হয়েছে। বিজয় দিবস উপলক্ষে শাহজাদপুর উপজেলা প্রশাসন নানা অনুষ...
জীবনজাপন
শাহজাদপুরের আদিবাসী বাগদী পরিবারগুলোর মানবেতর জীবন
শামছুর রহমান শিশির : বাংলা সাহিত্য অঙ্গনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ছোট গল্প ‘পোষ্ট মাস্টার’-এর রতন চরিত্রটি শা...
