বুধবার, ২৫ মার্চ ২০২৬
শামছুর রহমান শিশির, শুক্রবার, ১১ জানুয়ারি- ২০১৯ খ্রিষ্টাব্দ : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নবনিযুক্ত পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আবদুল মোমেনকে ফুলেল শুভেচ্ছা জানালেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কাউন্সিলের প্রধান উপদেষ্টা ও রাশিয়া বাংলাদেশ মৈত্রী সমিতির সেক্রেটারি তরুণ জননেতা ড. সাজ্জাদ হায়দার! গতকাল বৃহস্পতিবার সকালে পররাষ্ট্র মন্ত্রীর দফতরে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনকে শুভেচ্ছা জানান ড. সাজ্জাদ হায়দার । এ সময় সেখানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার আলম ও পররাষ্ট্র সচিব শহীদুল হক উপস্থিত ছিলেন। শুভেচ্ছা বিনিময়কালে বাংলাদেশ আওয়ামী যুবলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. সাজ্জাদ হায়দার নবাগত পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনকে বলেন, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনার মতো সুযোগ্য ও অভিজ্ঞ ব্যাক্তিকেই পররাষ্ট্র মন্ত্রনালয়ের দায়িত্ব দিয়েছেন। কারণ, আপনি দীর্ঘ সময়ে জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি হিসেবে সফলতার সাথে কাজ করেছেন। আপনার মতো যোগ্য ও অভিজ্ঞ ব্যাক্তিকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে পেয়ে দেশবাসী খুশি । আপনি জানেন যে, এবারের জাতীয় সংসদ নির্বাচনে মোট ১০ কোটি ৪১ লাখ ভোটারের মধ্যে যেহেতু প্রায় ৩ কোটি ভোটার ছিলো যুবসমাজ তাই এবারের আওয়ামী লীগের নির্বাচনী ইশতিহারেও যুবসমাজের উন্নয়ন ও তাদের উন্নত কর্মসংস্থানের ওপর অধিক গুরুত্বারোপ করা হয়েছে। দেশের বিশাল এ যুবসমাজকে কাজে লাগানো সম্ভব হলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ঘোষিত ভিশন-২০২১ ও ভিশন- ২০৪১ বাস্তবায়িত হবে। এজন্য, বহুমূখী প্রশিক্ষণের মাধ্যমে ও দেশ বিদেশে বিশেষ করে জাপান, কানাডা, আমেরিকাসহ ইউরোপের উন্নত দেশে যুবসমাজের উন্নত কর্মসংস্থান সৃষ্টি করতে আপনার বিশেষ সহযোগীতার প্রয়োজন বলে জানান ড. সাজ্জাদ । ফুলেল শুভেচ্ছা দেয়ায় ধন্যবাদ জানিয়ে বাংলাদেশ সরকারের নতুন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের আন্তর্জাতিক সম্পাদক ড. সাজ্জাদ হায়দারকে বলেন, ‘আপনার সুচিন্তিত মতামত পেয়ে খুবই খুশি হয়েছি।’ এ সময় নতুন পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন,‘ যুবলীগের আন্তর্জাতিক সম্পাদক হিসেবে আপনি একজন সফল সংগঠক। কারণ, আমার জানামতে বিশ্বব্যাপী ৪০ টিরও বেশী দেশে যুবলীগের কমিটি রয়েছে যারা রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে বিদেশ থেকে বাংলাদেশকে সহযোগীতা করছেন এবং জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করছেন। যুবলীগের সেই বিদেশ কমিটির দেখভাল করছেন আপনি। সুতরাং, দেশে বিদেশে যুবসমাজের উন্নয়নের জন্য আমিও আপনার একান্ত সহযোগীতা কামনা করি। আমরা সবাই এক হয়ে কাজ করতে পারলে এবং আপনাদের মতো ডায়ানমিক ইয়ুথ লিডারের সহযোগীতা পেলে আমিও যুবসমাজের উন্নয়নে, সর্বোপরি, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে কাজ করে দেশকে এগিয়ে নিয়ে যাবো ইনশাআল্লাহ!’

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

সিরাজগঞ্জের প্রথম শ্রেণির শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযো...

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

শাহজাদপুর

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

সিরাজগঞ্জ শাহজাদপুরে স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহা...

শাহজাদপুর ইউনিয়ন আ’লীগ দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ছিড়ে ফেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর ইউনিয়ন আ’লীগ দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ছিড়ে ফেলার অভিযোগ

শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির,  বৃহস্পতিবার, ১৬ আগস্ট ২০১৮ খ্রিষ্টাব্দ : আজ বৃহস্পতিবার বিকেলে শাহজাদপুর উপজে...

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

অপরাধ

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের বাঘাবাড়ী দক্ষিণপাড় গ্রাম থেকে রওশনআরা বেগম (৫৪) নামে...

শাহজাদপুরের ভুয়া এ্যাডভোকট আলমগীরকে নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড়

শাহজাদপুর

শাহজাদপুরের ভুয়া এ্যাডভোকট আলমগীরকে নিয়ে ফেসবুকে সমালোচনার ঝড়

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বড় ধুনাইল গ্রামের মো আলমগীর হোসেন দীর্ঘদিন ধরে বিভিন্ন পোষ্টার ব্যানারের মাধ্যমে নিজেকে আই...

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ, জামালপুর, শেরপুর ও কুড়িগ্রামের দেড় কোটি মানুষের কল্যাণে জামালপুরে স্থাপিত হতে যাচ্ছে করোনা পরীক্ষার ল্যাব। আ...