সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের পৌর এলাকা কুশাহাটা মহল্লায় বিপুলসংখ্যক কনজ্যুমার পণ্য ও কাঁচামালসহ নকল কারখানা “নাভানা ফুড এণ্ড কেমিক্যাল” জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই কারখানার ম্যানেজার আবুল কালাম ও সুপারভাইজার ফরিদুল ইসলামকে ৫০হাজার টাকা করে জরিমানা ও ১৫ দিনের কারাদণ্ড দিয়েছে আদালত।
দুপুরে সিরাজগঞ্জের পৌর এলাকার কুশাহাটা মহল্লায় “নাভানা ফুড এণ্ড কেমিক্যাল” নামের এ নকল কারখানা আবিষ্কার হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়নাল আবেদীনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় বিএসটিআই’র রাজশাহী বিভাগী ফিল্ড কর্মকর্তা গোবিন্দ ঘোষ উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট জয়নাল আবেদীন জানান, নাভানা ফুড এণ্ড কেমিক্যাল নামে নকল ওই কারখানা থেকে দেশী-বিদেশী নামকরা কোম্পানীর মোড়ক ব্যবহার করে (১) সাগরিকা নারিকেল তেল,(২) রীনা ডিটারজেন্ট পাউডার, (৩) রীনা সরিষার তেল, (৪) টাইড প্লাস ও (৫) ললিপপ উৎপাদন ও বাজারজাত করছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে আজ সকালে অভিযান চালিয়ে নকল ওই কারখানার সকল মালামাল জব্দ ও দুই কর্মচারীর জেল-জরিমানা করা হয়। তবে কারখানার দু’ মালিক মোতালেব হোসেন ও ইসমাইল হোসেন পলাতক রয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।
সম্পর্কিত সংবাদ
দিনের বিশেষ নিউজ
শাহজাদপুরে দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে আইন শৃংখলা সভা ও অনুদান বিতরণ
নিজস্ব প্রতিবেদক : আজ সোমবার শাহজাদপুরে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে আইন শৃঙ্খলা বিষয়ক সভা ও অনুদান বিতরণ অন...
জাতীয়
শাহজাদপুরে যথাযথ মর্যাদায় মহান মে দিবস পালিত
সাগর বসাক ও শামছুর রহমান শিশির, : ‘মালিক শ্রমিক ভাই ভাই, সোনার বাংলা গড়তে চাই’- এ শ্লোগানকে সামনে রেখে গতকাল বুধবার শাহজ...
ফটোগ্যালারী
যমুনা নদীর তীর সংরক্ষণ বাঁধে ৮ বছরে ৫ স্থানে ধ্বস; জনমনে শংকা
শামছুর রহমান শিশির, বিশেষ প্রতিবেদক : ১৩০ কোটি টাকা ব্যয়ে নির্মিত সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার কৈজুরী থেকে বিনোটিয়া...
অপরাধ
পাবনা কলেজ গেট এলাকায় যুবক কে কুপিয়ে হত্যা
শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির, বুধবার, ২৯ আগস্ট ২০১৮ খ্রিষ্টাব্দ : আজ বুধবার বিকেলে শাহজাদপুর উপজেলার পোরজনা... করোনা ভাইরাসের কারনে দেশের মানুষকে লকডাউনে থাকতে হচ্ছে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে জরুরী কাজে বের হতে হচ্ছে। এতে নিম্নআ...
দিনের বিশেষ নিউজ
শাহজাদপুরে কমিউনিটি পুলিশিংয়ের সভা ও ওপেন হাউজ ডে অনুষ্ঠিত
বাংলাদেশ
রাজধানীর ১৭ টি স্পটে অসহায় মানুষের মাঝে যুব উন্নয়ন অধিদপ্তরের খাদ্য সামগ্রী বিতরণ
