বুধবার, ২২ এপ্রিল ২০২৬
নিজস্ব প্রতিনিধিঃ তেল বিক্রির কমিশন বৃদ্ধিসহ ১৫ দফা দাবিতে বাংলাদেশ পেট্রল পাম্প ও ট্যাংকলরি মালিক-শ্রমিকদের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘটের দ্বিতীয় দিনে অচল হয়ে পড়েছে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী তেল ডিপো। গতকাল রোববার সকাল থেকে তেল বিক্রি বন্ধ করে দেয় তেল ব্যবসায়ীরা। ডিপো থেকে ছেড়ে যায়নি কোনো ট্যাংকলরি। এতে ভোগান্তিতে পড়েছে হাজার হাজার গ্রাহক। বাঘাবাড়ী তেল ডিপো থেকে রাজশাহী ও রংপুর বিভাগের ১৬ জেলায় তেল সরবরাহ এবং বিপণন করা হয়। কিন্তু ধর্মঘটের কারণে তা বন্ধ রয়েছে। এ কারণে ফিলিং স্টেশনগুলোতে গিয়ে ফিরে যেতে হয়েছে বিভিন্ন ধরনের যানবাহনগুলোকে। বাংলাদেশ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি মোজাম্মেল হক বলেন, ‘জ্বালানি তেল বিক্রির কমিশন বৃদ্ধি, ট্যাংকলরি শ্রমিকদের পাঁচ লাখ টাকা দুর্ঘটনা বিমা প্রথা প্রণয়ন, ট্যাংকলরি চলাচলে পুলিশি হয়রানি বন্ধসহ ১৫ দফা দাবিতে আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছি। সরকার বার বার প্রতিশ্রুতি দিয়েও আমাদের দাবি মেনে নেয়নি। এ কারণে পেট্রল পাম্প ও ট্যাংকলরি মালিক-শ্রমিক ঐক্যপরিষদ অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছে।’ মোজাম্মেল হক আরো জানান, আজ সোমবার দুপুর ১২টার দিকে ঢাকায় বৈঠক আহ্বান করা হয়েছে। বৈঠকে সরকারের পক্ষ থেকে ১৫ দফা দাবিগুলো মেনে নিলে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেওয়া হবে।

সম্পর্কিত সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জে নিষিদ্ধ ঔষধ রাখায় ভ্রাম্যমাণ আদালতের লক্ষ টাকা অর্থদন্ড

সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের শিয়ালকোল বাজার এবং সলঙ্গা থানার অন্তর্গত হাটিকুমরুল নামক স্থানে এ অভিযান চালিয়েছে ভ্রাম্...

সিরাজগঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার ফাহমিদা হক শেলী

ফটোগ্যালারী

সিরাজগঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার ফাহমিদা হক শেলী

শাহজাদপুর সংবাদ ডটকম, বিশেষ প্রতিবেদক, বুধবার, ২৬ সেপ্টেম্বও ২০১৮ খ্রিষ্টাব্দ : সিরাজগঞ্জ পুলিশ সুপার কার্যালয় সন্মেলন ক...

গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়ে টাকা-গহনা নিয়ে উধাও স্ত্রী

বাংলাদেশ

গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিয়ে টাকা-গহনা নিয়ে উধাও স্ত্রী

রাজশাহীর বাঘায় গভীর রাতে স্বামীর পুরুষাঙ্গ কেটে নিয়ে নগদ টাকা ও সোনার গহনা নিয়ে পালিয়ে গেছে স্ত্রী। শুক্রবার রাত ২টার দি...

আ.লীগ সরকারের উন্নয়নের কথা তৃণমূল শাহজাদপুরের ঘরে ঘরে

রাজনীতি

আ.লীগ সরকারের উন্নয়নের কথা তৃণমূল শাহজাদপুরের ঘরে ঘরে

শামছুুর রহমান শিশির : 'প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনা'র সরকারের ১০ বছরের বহুমূখী উন্নয়নের কথা, আওয়ামী লীগ সরকারের সা...

১৬ এপ্রিল সোনাতুনি ইউ'পি নির্বাচন

রাজনীতি

১৬ এপ্রিল সোনাতুনি ইউ'পি নির্বাচন

শাহজাদপুর সংবাদ ডেস্ক-  শাহজাদপুরের স্থগিত হওয়া সোনাতুনি ইউ'পি নির্বাচন আগামি ১৬ এপ্রিল অনুষ্ঠিত হচ্...

উল্লাপাড়া উপজেলা আওয়ামীলীগের ৭১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন

রাজনীতি

উল্লাপাড়া উপজেলা আওয়ামীলীগের ৭১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন

শাহজাদপুর সংবাদ ডটকম, সোমবার, ২৪ সেপ্টেম্বর ২০১৮ খ্রিষ্টাব্দ : সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের ৭১ সদস্যবিশ...