সোমবার, ২০ এপ্রিল ২০২৬
শাহজাদপুর সংবাদ ডেস্ক-  শাহজাদপুরের স্থগিত হওয়া সোনাতুনি ইউ'পি নির্বাচন আগামি ১৬ এপ্রিল অনুষ্ঠিত হচ্ছে। গত ২০১৬ সালের ২৮ মে নির্বাচন কমিশন কর্তৃক ঐ ইউ'পির নির্বাচনের তারিখ ঘোষণা করে। তখন শাররিকভাবে অসুস্থ, বিছানায় শয্যারত ইউ'পি চেয়ারম্যান নজরুল ইসলাম ফজলু তার ক্ষমতার মেয়াদ দীর্ঘায়িত করার জন্য এলাকার ভুমুরিয়া কেন্দ্রকে বিলুপ্ত দাবী করে আদালতে মামলা করায় নির্বাচন স্থগিত হয়ে গিয়েছিল। ইউ'এলাকার ২ টি সাব কেন্দ্রসহ মোট ১১ টি কেন্দ্র ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। মোট ১৭ হাজার ভোটার সেখানে ভোট প্রয়োগ করবেন। যমুনা নদীর মাঝে চর এরালাকার জনপদের ঐ ইউ'পি নির্বাচন নিয়ে প্রতিবারই নানা রকম জটিলতা সৃষ্টি হয়। এবারও এর ব্যতিক্রম নেই। এলাকার চাঁমতারা কেন্দ্রকে ঝুঁকিপূর্ন মনে করছেন এলাকাবাসী। এ নিয়ে আতংকও রয়েছে। সেখানে পেশী শক্তির ব্যবহার হতে পারে। চেয়ারম্যান হিসাবে মোট দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় অংশ করছেন। এদের মধ্যে নৌকা প্রতিকে লড়ছেন সাবেক ইউ'পি চেয়ারম্যার লুৎফর রহমান এবং ধানের শীষ প্রতিকে বর্তমান চেয়ারম্যান নজরুল ইসলাম ফজলুর ছেলে রুবেল রানা প্রতিদ্বন্দ্বি করছেন। উল্লেখ্য ইউ'পি সদস্য হিসেব প্রতিদ্বন্দ্বি করছেন মোট ৪ জন মহিলা প্রার্থী। এদের মধ্যে মোছাঃ ইনছানা হেলিকপ্টার, প্রতিকে, অালেয়া, মাইক প্রতিকে,, সেফালী, বক প্রতিকে এবং নার্গীস অাক্তার, তালগাছ প্রতিকে নির্বাচন করছেন।এলাকাবাসীর অভিযোগ অালেয়ার, মাইক প্রতিকের সমর্থকরা মোছাঃ ইনছানার, হেলিক্টার প্রতিকের ভোট চাইতে বাধা প্রদান করছে। ইউ'পি নির্বাচনকে কেন্দ্র করে এরাকায় উৎসবের আমেজ রয়েছে।

সম্পর্কিত সংবাদ

বিগ ডাটা কি এবং কেন! ( What is Big Data and Why? )

ফটোগ্যালারী

বিগ ডাটা কি এবং কেন! ( What is Big Data and Why? )

একটা সময় ছিলো যখন আমরা আমাদের সবকিছুই কাগজে লিখে রাখতাম। কখন খেতে যাবো, কবে মিটিং, কখন শপিং এ যাবো এসব টু ডু লিস্টগ...

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

দিনের বিশেষ নিউজ

শাহজাদপুরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৩ দিনব্যাপী ১৬৪তম জন্মোৎসব শুরু

বাংলার সাহিত্যাকাশে ও বিশ্বের জ্ঞান পরিমন্ডলে বহুমুখী প্রতিভাসম্পন্ন নোবেলজয়ী, বিশ্বকবি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

বাদুড় করোনার জন্য কতটা দায়ী?

বিশেষ প্রতিবেদন

বাদুড় করোনার জন্য কতটা দায়ী?

বাদুড়ের ব্যাপারে খুবই আগ্রহী ইরোরো তানশি। ওরা এক অসাধারণ সৃষ্টি বলেন তিনি। বাদুড়ের প্রসঙ্গ উঠলে তার চোখমুখ উজ্জ...