মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
শামছুর রহমান শিশির, শাহজাদপুর : অাধুনিক যুগ, অধুনা বিশ্বের সাথে তাল মিলিয়ে সামনের দিকে এগিয়ে চলছে দেশ। সর্বক্ষেত্রই ডিজিটালাইজ্ড হচ্ছে পর্যায়ক্রমে। অবিশ্বাস্য হলেও এটাই সত্য যে, শাহজাদপুরের পোতাজিয়া ইউনিয়নের গোহালা নদী পারাপারে প্রাচীন কালের মান্ধাতা 'দড়ি ধরে নদী পারাপার' পদ্ধতির অণুকরনে এলাকাবাসী ও বিশাল গো-সম্পদের পারাপার, কৃষিপণ্য, দুধ ও মালামাল পরিবহন করা হচ্ছে। অথচ শাহজাদপুরসহ পার্শ্ববর্তী সংলগ্ন অঞ্চলের প্রায় ১০ হাজার হেক্টর জমির অপার সম্ভাবনাময় কৃষিসমৃদ্ধ ওই অঞ্চলের সাথে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপনে গোহালা নদীর ওপর স্বল্প দৈর্ঘ্যের একটি সেতু নির্মাণ করা হলে প্রায় ১০ হাজার হেক্টর কৃষি জমিতে চাষাবাদের জন্য সব ধরনের কৃষিপণ্য পরিবহন, এলাকাবাসীর আসা যাওয়া, সকাল-বিকাল হাজার হাজার লিটার দুধ পরিবহনে একদিকে যেমন স্থানীয় কৃষকদের দুর্ভোগ, দুর্গতি লাঘব হবে, অন্যদিকে, তাদের সময় ও অর্থেরও অপচয় বহুলাংশে হ্রাস পেতো বলে অভিজ্ঞমহল মতামত ব্যাক্ত করেছেন। সরেজমিন পরিদর্শনকালে এলাকাবাসী জানায়, জন্মের পর থেকেই রেশমবাড়ির এ ঘাটটি গুদারাঘাট ছিলো। এখন রশি টেনে তাদের নদী পার হতে হচ্ছে। ওই স্থান দিয়ে রাউতবাড়ি মৌজা, বিলচান্দু মৌজা, হারনি মৌজা, বৃ-আঙ্গারু মৌজা, বহলবাড়ি ১ মৌজা, বহলবাড়ি ২ মৌজা, বহলবাড়ি ৩ মৌজা, বুড়ি পোতাজিয়া ১ মৌজা, বুড়ি পোতাজিয়া ২ মৌজা, বুড়ি পোতাজিয়া ৩ মৌজাসহ বিভিন্ন মৌজার প্রায় ১০ হাজার হেক্টর উন্নতমানের জমিতে গবাদী পশুর জন্য উন্নত জাতের ঘাস, ধান, সরিষা মাশকালাইসহ বিভিন্ন ফসল রোপন করা হয়। এছাড়া নদীর এ স্থান দিয়ে পারাপারের মাধ্যমে ইটাখোলা, ভুরভুরি, হারনি, কাওয়াক, জামাতদার এলাকার শতশত বাথানে লাখ লাখ গবাদীপশুকে আনা নেওয়া, গো-খাদ্য ও সকাল বিকেলে বাথানে উৎপন্ন হাজার হাজার লিটার গরুর দুধ পরিবহন করা হয়। ওই এলাকা বন্যাপ্রবণ ও অপেক্ষাকৃত নীচু এলাকা হওয়ায় প্রতি বছরের মে মাসের শেষের দিকে তলিয়ে যায়। তখন থেকেই দীর্ঘ সময় এলাকাবাসীকে পোহাতে হয় অবর্ণনীয় দুর্ভোগ, সদা পতিত হতে হয় অনাকাঙ্খিত দুর্গতিতে। অথচ অপার সম্ভাবনাময় কৃষিসমৃদ্ধ ওই বিশাল অঞ্চলের জন্য গোহালা নদীর রেশমবাড়ির ওই ঘাট এলাকায় স্বল্প দৈর্ঘের একটি সেতু নির্মাণ করা হলে লাখ লাখ কৃষকের চলাচল, লাখ লাখ গবাদী পশুকে আনা নেওয়া, উৎপাদিত কৃষিপণ্য, কাঁচা ঘাস ও হাজার হাজার লিটার দুধ পরিবহনে এলাকাবাসীর অর্থ ও সময়ের অপচয় বহুগুণে কমে যেতো ও সার্বিক আয় রোজগারও বৃদ্ধি পেতো। এলাকাবাসী অবিলম্বে ওই স্থানে অবিলম্বে একটি সেতু নির্মাণের জন্য সংশ্লিষ্টদের সুদৃষ্টি কামনা করেছেন।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক

শাহজাদপুর

শাহজাদপুরে ইরি-বোরো রোপন শুরু, শৈত্যপ্রবাহের কারনে চিন্তিত কৃষক

কয়েকদফা বন্যার পর তীব্র শীত উপেক্ষা করে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৃষকরা ইরি-বোরো ধানের চারা রোপণ শুরু...

শাহজাদপুরে বিয়ের দাবীতে যুবকের বাড়িতে ৫৫ বছরের বৃদ্ধা!

শাহজাদপুর

শাহজাদপুরে বিয়ের দাবীতে যুবকের বাড়িতে ৫৫ বছরের বৃদ্ধা!

এবার ৫৫ বছর বয়সী এক বৃদ্ধা ৩ ছেলে, ১ মেয়ে, নাতী-নাতনী রেখে পরকীয়ার টানে বিয়ের দাবীতে ৩০ বছর বয়সী এক যুবকের বাড়িতে উঠেছে।...

অবশেষে মারা গেলেন সেই বৃদ্ধ, মেলেনি স্বজনদের সন্ধান

সিরাজগঞ্জ জেলার সংবাদ

অবশেষে মারা গেলেন সেই বৃদ্ধ, মেলেনি স্বজনদের সন্ধান

করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে হাসপাতালের আইসোলেশন বেড থেকে পালিয়ে রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে অবস্থান নেওয়া সেই বৃদ্ধ (৬৫) ম...

স্যার, আমাকে কিছু সাহায্য দ্যান!

জীবনজাপন

স্যার, আমাকে কিছু সাহায্য দ্যান!

শাহজাদপুর উপজেলা সংবাদদাতাঃ স্যার, আমাকে কিছু সাহায্য দ্যান! এভাবেই বন্যার্তরা বন্যার পা...

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ জেলার সংবাদ

সিরাজগঞ্জসহ ৪ জেলার জন্য জামালপুরে স্থাপিত হচ্ছে করোনা পরীক্ষা ল্যাব

সিরাজগঞ্জ, জামালপুর, শেরপুর ও কুড়িগ্রামের দেড় কোটি মানুষের কল্যাণে জামালপুরে স্থাপিত হতে যাচ্ছে করোনা পরীক্ষার ল্যাব। আ...

শাহজাদপুরে করতোয়া নদীর পানিতে ডুবে ১০ বছরের শিশুর মৃত্যু

শাহজাদপুর

শাহজাদপুরে করতোয়া নদীর পানিতে ডুবে ১০ বছরের শিশুর মৃত্যু

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার করতোয়া নদীর পানিতে ডুবে অফি নামের ১০ বছরের শিশুর মৃত্যু হয়েছে। নিহত অফি শাহজাদপুর পৌরসদরে...