বুধবার, ২৫ মার্চ ২০২৬
ভ্যাকসিন নেয়ার চার দিনের মাথায় করোনায় আক্রান্ত হয়েছেন চিত্রনায়ক আলমগীর। দুই দিন আগে তাকে রাজধানীর গ্রীন লাইফ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আলমগীরের করোনা পজিটিভ হবার এ তথ্য নিশ্চিত করেছেন নায়কের সহধর্মীনি বরেণ্য সংগীতশিল্পী রুনা লায়লা। মঙ্গলবার (২০ এপ্রিল) বিকেল ৩ টা ২৫ মিনিটে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের এক স্ট্যাটাসে রুনা জানান, আলমগীরের করোনা রিপোর্ট পজেটিভ ধরা পড়েছে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তবে তিনি ভালো আছেন। তার সম্পূর্ণ সুস্থতার জন্য সবার দোয়া চেয়েছেন রুনা লায়লা। গত ১৪ এপ্রিল রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি ডিজিজেস অ্যান্ড ইউরোলজি হাসপাতালে করোনাভাইরাসের দ্বিতীয় ডোজ ভ্যাকসিন নিয়েছেন তারকা দম্পতি আলমগীর ও রুনা লায়লা। তাঁদের সঙ্গে একই দিনে টিকা গ্রহণ করেন আলমগীরের তিন সন্তান মেহরুবা আহমেদ, আঁখি আলমগীর ও তাসবির আহমেদ। ১৯৫০ সালের ৩ এপ্রিল ঢাকায় জন্মগ্রহণ করেন আলমগীর। তার আদি নিবাস ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে। ১৯৭৩ সালে অভিনয়ে এসে প্রায় চার দশকে ২৩০টি সিনেমায় অভিনয় করেছেন তিনি। পরিচালনা করেছেন বেশকিছু সিনেমাও। তিনি নয়বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেছেন এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আজীবন সম্মাননাও পেয়েছেন এই বর্ষীয়ান অভিনেতা।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযোগ

সিরাজগঞ্জের প্রথম শ্রেণির শাহজাদপুর পৌরসভার ডাঃ লিয়াকতের বিরুদ্ধে দায়িত্বে চরম অবহেলার অভিযো...

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

শাহজাদপুর

হাসিবুর রহমান স্বপন এমপির রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

সিরাজগঞ্জ শাহজাদপুরে স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহা...

শাহজাদপুরে বাংলাদেশ মানবাধিকার কমিশনের উদ্দ্যেগে ইফতার মাহফিল

ধর্ম

শাহজাদপুরে বাংলাদেশ মানবাধিকার কমিশনের উদ্দ্যেগে ইফতার মাহফিল

ফারুক হাসান কাহারঃ গতকাল শুক্রবার উপজেলা শহিদ স্মৃতি মিলনায়তন এ বাংলাদেশ মানবাধিকার কমিশন শাহজাদপুর...

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

অপরাধ

শাহজাদপুরে বৃদ্ধার লাশ উদ্ধার

বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার রূপবাটি ইউনিয়নের বাঘাবাড়ী দক্ষিণপাড় গ্রাম থেকে রওশনআরা বেগম (৫৪) নামে...

রায়গঞ্জের দৃষ্টিপ্রতিবন্ধী আনোয়ার বিচার পাবে তো!

সিরাজগঞ্জ জেলার সংবাদ

রায়গঞ্জের দৃষ্টিপ্রতিবন্ধী আনোয়ার বিচার পাবে তো!

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পল্লী আবুদিয়া মধ্যপাড়া গ্রামের দৃষ্টি প্রতিবন্ধী আনোয়ার হোসেনকে মারধরের ঘটনার বিচার চেয়ে...

শাহজাদপুর ইউনিয়ন আ’লীগ দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ছিড়ে ফেলার অভিযোগ

অপরাধ

শাহজাদপুর ইউনিয়ন আ’লীগ দলীয় কার্যালয়ের সাইনবোর্ড ছিড়ে ফেলার অভিযোগ

শাহজাদপুর সংবাদ ডটকম, শামছুর রহমান শিশির,  বৃহস্পতিবার, ১৬ আগস্ট ২০১৮ খ্রিষ্টাব্দ : আজ বৃহস্পতিবার বিকেলে শাহজাদপুর উপজে...