সোমবার, ২০ এপ্রিল ২০২৬
শনিবার দুপুরে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরের বাঙালা-করতোয়া-ফুলজোড়, হুরাসাগর নদী খনন প্রকল্প কাজ পরিদর্শনকালে পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি বলেন, ‘নদী বাঁচলে দেশ বাঁচবে। নদীমাতৃক ও কৃষিপ্রধান দেশের বিভিন্ন নদ-নদীর স্বাভাবিক পানিপ্রবাহ নিশ্চিত করতে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র সরকার বহুমূখী প্রকল্প হাতে নিয়ে পর্যায়ক্রমে তা বাস্তবায়ন করে যাচ্ছেন। খননের মাধ্যমে দেশের নদ-নদীগুলো প্রাণ ফিরিয়ে আনার কাজ করে যাচ্ছে সরকার। এরই অংশ হিসেবে শাহজাদপুরের বাঙালা-করতোয়া-ফুলজোড়, হুরাসাগর নদী খনন প্রকল্পকাজ চলছে। এ কাজ সমাপ্ত হলে এসব নদী ফিরে পাবে প্রাণ। ফলে শাহজাদপুরের এসব নদী তীরবর্তী জনমানুষ উপকৃত হবে।’ এদিন দুপুরে পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি শাহজাদপুর পৌর এলাকার দ্বাবারিয়া গ্রামে পৌঁছালে স্থানীয় এমপি আলহাজ্ব হাসিবুর রহমান স্বপনের পক্ষ থেকে উপজেলা স্বেচ্ছা সেবক লীগের সাধারন সম্পাদক আল আমিন হোসেনসহ দলীয় নেতাকর্মী তাকে ফুলেল শুভেচ্ছা জানান। সেখানে নদী খনন প্রকল্প পরিদর্শণ শেষে পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি পৌর এলাকার দরগাহপাড়াস্থ করতোয়া নদীর তীরে অবস্থিত হযরত মখদুম শাহদৌলা শহিদ ইয়ামেনি (রহঃ) এর মাজার জিয়ারত করেন ও করতোয়া নদী তীর পরিদর্শণ করেন। এ সময় প্রতিমন্ত্রীর সাথে অন্যান্যের মধ্যে পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রোকন উদ-দৌলা, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক একেএম অহেদ চৌধুরী, প্রকল্প পরিচালক একেএম শফিকুল হক, সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম, শাহজাদপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মোঃ শামসুজ্জোহা, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাসুদ হোসেন উপজেলা যুবলীগ আহবায়ক আশিকুল হক দিনার, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক রাসেল শেখসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিন মোহনের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত

শাহজাদপুরে বীরমুক্তিযোদ্ধা আব্দুল মতিন মোহনের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত

শামছুর রহমান শিশির : মহান মুক্তিযুদ্ধের সংগঠক, শাহজাদপুর উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বিশিষ্ট আওয়ামী লীগ...

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

খেলাধুলা

ইচ্ছাকৃতভাবে কাশি দিলে লাল কার্ড

করোনা ভাইরাস মহামারীতে মাঠের ফুটবল নিয়ম হচ্ছে কঠোর। আগে খেলা চলাকালে কাউকে উদ্দেশ্য করে থুথু মারলে,কিংবা ইচ্ছাকৃত কাশি দ...

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচির অপহৃত কলেজ ছাত্রী উদ্ধার

বেলকুচি প্রতিনিধি: বেলকুচি থেকে অপহৃত কলেজ ছাত্রী নিলানটিকা কে (১৯) ময়মনসিংহ জেলা থেকে উ...

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

রাজনীতি

গণটিকার কর্মসূচি দলীয় কর্মসূচিতে পরিণত হয়েছে :মির্জা ফখরুল

জিয়াউর রহমান ফাউন্ডেশন (জিআরএফ) ও ডক্টরস অ্যাসোসিয়েশন (ড্যাব) কোভিড রোগীর ঔষুধ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে।

শাহজাদপুরে সিএনজি নছিমন সংঘর্ষে নিহত ১, মা ও ছেলে সহ আহত ৩

শাহজাদপুর

শাহজাদপুরে সিএনজি নছিমন সংঘর্ষে নিহত ১, মা ও ছেলে সহ আহত ৩

সিরাজগঞ্জের শাহজাদপুরে বেপরোয়া গতিতে চলা অবৈধ নসিমনের সাথে সিএনজি চালিত অটোরিক্সার সংঘর্ষে সমাজ আলী (৫৫) নামের একজন নিহত...

শাহজাদপুরে পতিতা খদ্দেরসহ গ্রেফতার ৬

শাহজাদপুর

শাহজাদপুরে পতিতা খদ্দেরসহ গ্রেফতার ৬

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই আসাদুজ্জামান, এএসআই মেহেদিসহ শাহজাদপুর থানা পুলিশের একটি দল লাল মিয়ার বাড়িতে অভি...