বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬

অনলা্ইন ডেস্ক: মোবাইল ফোনে দিনে ৫০০ টাকার বেশি রিচার্জ করতে পারবে না প্রিপেইড গ্রাহকরা। সর্বোচ্চ রিচার্জের এ সীমা কার্যকর করতে সেল ফোন কোম্পানিগুলোকে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ।

এজন্য ২০০৮ সালের এ সংক্রান্ত নির্দেশনা সংশোধন করে মঙ্গলবার মোবাইল অপারেটরদের কাছে চিঠি দিয়েছে সংস্থাটি। তবে পোস্ট পেইড গ্রাহকদের বিষয়ে কোনো সীমা বলা হয়নি। চিঠিটি বিটিআরসি পরিচালক ( সিস্টেম অ্যান্ড সার্ভিসেস) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জুলফিকার স্বাক্ষরিত।

তবে এ নিয়ে অপারেটরদের পক্ষ থেকে সিদ্ধান্তটির বিষয়ে বিরুপ মনোভাব দেখা দিয়েছে। তারা বলছেন, ইন্টারেনেট ডেটা ও ভয়েসের কিছু প্যাকেজে এ ৫০০ টাকার বেশি রিচার্জ করা লাগে। এ ক্ষেত্রে গ্রাহকেরা সমস্যায় পড়তে পারেন। এ নির্দেশনা ডেটা প্যাকেজের জন্য প্রযোজ্য কিনা এ সম্পর্কে চিঠিতে স্পষ্ট করে কিছু বলা নেই।

এ নির্দেশনার যৌক্তিকতার বিষয়ে চিঠিতে উল্লেখ না থাকলেও টেলিযোগাযোগ বিভাগের সূত্রে জানা গেছে, অবৈধ ভিওআইপি বন্ধে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

সূত্র জানিয়েছে, গত ২১ অক্টোবর ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় পরিদর্শনকালে জয় অবৈধ কলের লাগাম টেনে ধরতে সিমের রিচার্জ মাত্রার একটা সীমা নির্ধারণের পরামর্শ দেন।

উল্লেখ্য, সম্প্রতি অবৈধ পথে বিদেশ থেকে কল যাওয়া-আসার পরিমাণ বেড়ে গেছে । বিটিআরসির তথ্যমতে, জুনে যেখানে বৈধভাবে গড়ে প্রতিদিন ১২ কোটি মিনিট আন্তর্জাতিক কল এসেছে, এখন তা কমে ৯ কোটির নিচে নেমেছে।

চিঠিতে বলা হয়েছে, প্রিপেইড গ্রাহরা দিনে ৩০০ টাকা ও মাসে এক হাজার টাকার বেশি ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন না । আগের নির্দেশনায় দিনে ট্রান্সফারের সীমা ছিল ছিল ১০০ টাকা। প্রিপেইড গ্রাহকেরা সর্বোচ্চ পাঁচ হাজার টাকার ব্যালেন্স রাখতে পারবেন।

বর্তমানে মোবাইল গ্রাহকের মধ্যে ৯৮ শতাংশের বেশি প্রি-পেইড গ্রাহক । আর দেশের ইন্টারনেট গ্রাহকদের মধ্যে ৯৭ শতাংশ মোবাইল ফোনের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করেন।

বিটিআরসি’র হিসাবে গত নভেম্বর শেষ নাগাদ দেশে ছয়টি মোবাইল অপারেটরের মোট গ্রাহক ১৩ কোটি ৩১ লাখ ৬৩ হাজার। আর ইন্টারনেট সংখ্যা পাঁচ কোটি ৩৯ লাখ ৪১ হাজার। এর মধ্যে ৫ কোটি ১৪ লাখ ৬৮ হাজার মোবাইল ইন্টারনেটের গ্রাহক ।

সুত্রঃ বাংলামেইল২৪ডটকম

সম্পর্কিত সংবাদ

শাহজাদপুরে মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে আগামীকাল

ধর্ম

শাহজাদপুরে মখদুম শাহদৌলা (রহ.)’র ওরশ শুরু হচ্ছে আগামীকাল

আগামীকাল (বৃহস্পতিবার) থেকে সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার দরগাহপাড়ায় ইয়ামেন শাহাজাদা হযরত মখদুম শাহদৌলা শহিদ ইয়ামেনি...

এখনই বাস্তবায়নযোগ্য সুপারিশ অনতিবিলম্বে কার্যকর হবে: প্রধান উপদেষ্টা

জাতীয়

এখনই বাস্তবায়নযোগ্য সুপারিশ অনতিবিলম্বে কার্যকর হবে: প্রধান উপদেষ্টা

এ সময় প্রধান উপদেষ্টা বলেন, গণমাধ্যম সংস্কার কমিশনের কাছ থেকে প্রাপ্ত সংস্কার প্রস্তাবগুলোর মধ্যে যেগুলো এখনই বাস্তবায়ন...

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন

শাহজাদপুর

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন

২৫ বৈশাখ ১৪৩২ (৮ মে ২০২৫ ) বৃহস্পতিবার সকাল ৯টা ১৫ মিনিটে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে

মিষ্টান্ননগরী  সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুর

মিষ্টান্ননগরী সিরাজগঞ্জের শাহজাদপুর

শাহজাদপুরে ছোট-বড় অনেক জমিদার ছিল। বিভিন্ন উৎসব-পূজা-পার্বণে তারা প্রজাদের নিমন্ত্রণ করে পেটপুরে মিষ্টি খাওয়াতেন। তারা ব...

রাজনীতিতে উত্তরাধিকার প্রথা

সম্পাদকীয়

রাজনীতিতে উত্তরাধিকার প্রথা

সংবিধানের ৪ মূলনীতি-(১) গণতন্ত্র, (২) সমাজতন্ত্র, (৩) ধর্মনিরপেক্ষতা, (৪) জাতীয়তাবাদ এ সব কথা কাগজে কলমে উপহাস মাত্র। এর...