শাহজাদপুর সংবাদ ডটকম দিনাজপুর : দিনাজপুরের সীমান্তবর্তী এলাকা হিলিতে ৬ মাসে ৮ জন এইচআইভি পজিটিভ (এইডস) রোগী পাওয়া গেছে। তাদের চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এর মধ্যে এক দম্পতিও রয়েছেন। গতকাল শনিবার বেসরকারি সংগঠন লাইট হাউসের আয়োজনে সাংবাদিকদের নিয়ে অনুষ্ঠিত একটি গ্রুপ মিটিংয়ে এ তথ্য জানা গেছে।বালুবাড়ীর জেলা লাইট হাউস কার্যালয়ে অনুষ্ঠিত সভায় দিনাজপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলালের সভাপতিত্বে বক্তব্য রাখেন লাইট হাউসের আইডিইউ প্রকল্পের ডিআইসি ম্যানেজার জাহাঙ্গীর আলম, আউটরিচ সুপারভাইজার আতিকুর রহমান, মিজানুর রহমান, জেলা সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক আহসানুল আলম সাথী, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আজহারুল আজাদ জুয়েল, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ফুলাল, বিডি নিউজের মোর্শেদুর রহমান, বাংলাদেশ প্রতিদিনের রিয়াজুল ইসলাম, দৈনিক জনতার শামীম রেজা প্রমুখ।এদিকে হিলি থেকে ৮ জন এইচআইভি রোগীকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর ব্যাপারে হিলিতে এইচআইভি/এইডস নিয়ে কর্মরত সংগঠন সুরক্ষার প্রজেক্ট অফিসার হাফিজুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন।
সম্পর্কিত সংবাদ
ক্রিকেট
টেস্ট র্যাংকিংয়ে ফিরলেন সাকিব
স্পোর্টস ডেস্কঃ ওয়ানডে ও টি-টোয়েন্টি র্যাংকিংয়ের পর আইসিসি টেস্ট র্যাংকিংয়েও ফিরেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ হ...
শাহজাদপুর
শাহজাদপুরে থানা পুলিশের অভিযানে ৭ জুয়ারী আটক
শাহজাদপুর থানাধীন বাশুরিয়া এলাকার একটি জুয়ার আস্তানায় অভিযান চালিয়ে সাত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। আকটকৃতরা হলো- ১।...
ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শাহজাদপুরে সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী র্যালি ও আলোচনা সভা
শাহজাদপুর উপজেলা সংবাদদাতা : শাহজাদপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সন্ত্রাস ও জঙ্গিবাদে...
আইন-আদালত
অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আইসিউতে
হঠাৎ শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাড...
জাতীয়
অপরূপ সাজে সেজেছে শাহজাদপুরের কাছারিবাড়ি
নিজস্ব প্রতিনিধিঃ আগামী মঙ্গলবার রবি কবির ১৫৭তম জন্ম তীথি। এ উপলক্ষে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত শাহজাদপ...
