তাড়াশে নিজের শিশু মেয়েকে জিম্মি করে তালাকপ্রাপ্ত প্রবাসী স্ত্রীর কাছ থেকে মুক্তিপন আদায় করতে গিয়ে বাবাকে জনতা আটকের করে পুলিশে দিয়েছে। আটক জামিরুল ইসলাম, উল্লাপাড়া উপজেলার প্রতাব গ্রামের বাসিন্দা। স্থানীয় মাতব্বর আক্তার হোসেন জানান, ২ বছর আগে ৩/৪ বছরের শিশু মেয়েকে বাবার বাড়িতে রেখে নিলুফা খাতুন দুবাই গেছে। এতোদিন মেয়েটি তার নানা তাড়াশের পংরোহালী গ্রামের নওয়াব আলীর বাড়িতেই ছিল। মেয়েটির বাবা জামিরুল ইসলাম সম্প্রতি তার প্রবাসী স্ত্রীকে তালাক দেয়। চারদিন আগে দাওয়াত খাওয়ানোর কথা বলে মেয়ের নানার বাড়ি থেকে জামিরুল তার মেয়েকে নিয়ে যায়। এরপর মেয়েকে জিম্মি করে তাকে দিয়েই প্রবাসী মায়ের কাছে মোবাইল করিয়ে ১ লাখ টাকা দাবি করে সে। অন্যত্থায় মেয়েকে বিক্রি করে দেয়ার হুমকি দিতে থাকে। নানা নওয়াব আলী বিষয়টি গ্রামবাসীকে জানালে টাকা দেয়ার প্রলোভনে ফেলে জামিরুলকে তাড়াশের নওগাঁ বাজারে আসতে বলা হয়। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টাকা নিতে আসলে স্থানীয়দের সহায়তায় তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। তাড়াশ থানার ওসি এটিএম আমিনুল ইসলাম রাত সোয়া ৯টার দিকে মোবাইলে জানান, আটক জামিরুলকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শিশুটির নানার বাড়ির লোকজন থানায় এসে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।
সম্পর্কিত সংবাদ
অপরাধ
শাহজাদপুরে প্রতিপক্ষের হামলার ভয়ে শতাধিক পরিবার ২ মাস ধরে এলাকাছাড়া
নিজস্ব প্রতিবেদক, শাহজাদপুর : সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার নরিনা ইউনিয়নের বাতিয়া গ্রামে প্রতিপক্ষের হামলার ভয়ে ২ মা...
কাজীপুরে নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ শূন্য ঘোষণা
সিরাজগঞ্জ প্রতিনিধি :-সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার নাটুয়ারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদ শূণ্য ঘোষণা করা হয়েছে। কাজী...
কামারখন্দ
কামারখন্দে তরুণদের ধানকাঁটা মজুরির টাকায় করোনায় কর্মহীন দরিদ্রদের দেওয়া হবে ঈদ সামগ্রী
নিজস্ব প্রতিবেদক : করোনা ভাইরাস প্রতিরোধে চলমান লকডাউনে কর্মহীন হয়েপড়া হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী তুলে দিতে সিরাজগঞ্জের...
জাতীয়
শাহজাদপুরে হযরত মখদুম শাহদৌলা (রহ.) ওরশ শুরু
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় এমপি প্রফেসর মেরিনা জাহান কবিতা।
বাংলাদেশ
ফেসবুকে মানহানিকর কনটেন্ট নিয়ন্ত্রণে কমিটি
ফেসবুকে মানহানিকর কনটেন্ট নিয়ন্ত্রণে কমিটি গঠন করে দিয়েছেন হাইকোর্ট। কমিটিতে থাকবেন—ডাক ও টেলিযোগাযোগ সচিব, লেজিসলেটিভ ও...
সিরাজগঞ্জ জেলার সংবাদ
তাড়াশে অটোচালকের ‘মানবিক বিয়ে’
লতা আর পাতা দুই বোন। খুব অল্প বয়সে তাদের বাবা মারা যান। তার কিছুদিন পর তাদের মা দ্বিতীয় বিয়ে করে অন্যের সংসারে চলে যান।...
